ইসলামিক প্রকাশনী হাদিস বই — মুসলিম শরিফ ৫
/ ৪২১
📝 লেখা 📖 পিডিএফ

http://islamiBoi.wordpress.com ১২২ সহীহ মুসলিম FE BES; VAHEPI UL EY ah ee" Hii ANI LE (| ssc? te 2 2 EE EEE TE ES CE সাথে ‘সারিফ’ নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনীন মায়মু- নার (রা) জানাযায় শরীক্‌.হলাম ৷ আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) তখন বললেন $ ইনি তো নবী সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তাই তোমরা যখন তার লাশ কাধে উঠাবে তখন যেন ঝাঁকুনি বা- দোলা না লাগে। তার লাশের সাথে বিনয় ও নত ব্যবহার করো। আর রাসুলুল্লাহ সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লামের নয়জন স্ত্রী ছিলেন। তিনি পালাক্রমে আটজনের কাছে গিয়ে অবস্থান করতেন শুধু একজনের জন্য পালাভাগ করতেন না। 'আতা বলেন ঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর যে স্ত্রীর জন্য পালা বণ্টন করতেন না তিনি ছিলেন হুয়াই ইবনে আখতাবের কন্যা সাফিয়া (রা) । টীকা £ এখানে উপরে বর্ণিত হাদীসে উল্লেখ করা হয়েছে যে, 'আতার মতে, নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবের জন্য কোন দিন নির্দিষ্ট করেছিলেন না। 'আতা যে এ কথা বলেছেন-- এটা ইবনে জুরাইজের ধারণা মাত্র । কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য .কোন দিন বরাদ্দ করতেন না তিনি ছিলেন উম্মুল মু'মিনীন হযরত সাওদা বিনতে যামআ (রা) । তিনি পালাক্রমে প্রাপ্য তাঁর দিনটি হ্যরত আয়েশাকে (রা) দান করেছিলেন। সুতরাং. উম্মুল মু'মিনীন হযরত সাফিয়া (রা) সম্পর্কে এ কথা বলা ঠিক নয়। আর যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেকে হেবা বা দান করেছিলেন তিনি ছিলেন সাওদা বিনতে যামআ (রা) । যদিও এ বিষয়টি সম্পর্কে হাদীস বিশারদগণ ভিন্নমত পোষণ করে। কেউ বলেছেন, তিনি ছিলেন উম্মুল মুমিনীন হযরত মায়মুনা (রা), কেউ বলেছেন হযরত যয়নাব (রা), আবার কেউ বলেছেন হযরত উম্মে শারীক (রা) । কিন্তু বিশুদ্ধ ও নির্ভরযোগ্য মত হলো, তিনি ছিলেন হযরত সাওদা বিনতে যামআ (রা) । - e-4A shes - Ho} z.2 Mir Ex AP DNL OF 3 G83 oS Ed oh ly ESE fe 2 LESTE ৩৪৯৮ । ইবনে জুরাইজ থেকে এই সনদে উপরের হালীসের অনুরূপ বর্ণিত হয়েছে। এই বর্ণনায় এতটুকু অধিক বলা হয়েছে যে, 'আতা বলেছেন ঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে যিনি সর্বশেষে মৃত্যুবরণ করেন তিনি মদীনায় মৃত্যুবরণ করেছিলেন।

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।