ইসলামিক প্রকাশনী হাদিস বই — মুসলিম শরিফ ৫
/ ৪২১
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ১০৯ তোমাদের জন্য হারাম নয়।” টীকা ঃ দীনে ইসলাম এমনই একটি আদর্শ যেখানে সব রকমের মানুষের অধিকার নিশ্চিত করে তা লাভ করার যথাযথ ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কতকগুলো ক্ষেত্রে না বুঝে শুনে ইসলামের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয় এবং ইসলামকে ঘায়েল করার মোক্ষম হাতিয়ার মনে করে সেগুলো কাজে লাগানো হয়। এর মধ্যে একটি হলো দাসপ্রথা । প্রকৃত কথা হলো, ইসলাম দাসপ্রথাকে ঘৃণা করে এবং এ ব্যবস্থাকে উচ্ছেদ করার জন্য সর্বশক্তি নিয়োগ করে। ইসলামের প্রাথমিক যুগের দাসদের যে উল্লেখ দেখা যায় তা বুঝতে হলে ইসলামপূর্ব আরবের অবস্থা এবং সমকালীন বিশ্বে তার অবস্থা কি ছিল তা ভালভাবে উপলব্ধি করতে হবে। মনে রাখতে হবে এ ব্যবস্থা ইসলামের সৃষ্ট ছিল না। বরং এটি বর্তমান থাকা অবস্থায় ইসলামের আগমন ঘটেছিলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ঘোষণার মধ্য দিয়ে ৷ দাসপ্রথা ছিলো তৎকালীন আরবের অর্থনৈতিক ক্রিয়াকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত ৷ শুধু আরব নয়, এ দাসপ্রথা এবং এর ব্যবসা গোটা দুনিয়ার সর্বত্র ব্যাপকভাবে প্রচলিত ছিল। ইসলাম এ ব্যবস্থাকে উৎখাত করতে চাইলেও তাৎক্ষণিকভাবে তা করা আদৌ সম্ভব ছিল না । তাই ইসলাম এক্ষেত্রে পর্যায়ক্রমিক ব্যবস্থা অবলম্বন করে। এই পৰ্যায়ক্ৰমিক ব্যবস্থাও কার্যকর করতে গেলে প্রয়োজন ছিল আরব ভূখণ্ডে একটি রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে ইসলামের প্রতিষ্ঠা লাভ করা । ইসলাম দাসদেরকে দাসত্বের শৃংখল থেকে মুক্ত করার জন্য নিম্নরূপ ব্যবস্থাসমূহ গ্রহণ করে £ আর্থিকভাবে সচ্ছল যেসব লোক ইসলাম গ্রহণ করতো দাসদের কিনে নিয়ে মুক্ত করে দেওয়ার জন্য ইসলাম তাদেরকে উদ্বুদ্ধ করতো । কোন দাস বা দাসী তার মালিককে কিছু অর্থ দিয়ে মুক্ত হতে চাইলে লিখিতভাবে চুক্তি করে তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য ইসলামের নির্দেশ ছিলো। কুরআন মজীদে বলা হয়েছে £ “তোমাদের দাসদাসীদের মধ্যে যারা লিখিতভাবে চুক্তি করে দাসত্বের শৃংখলমুক্ত হতে চায়, তোমরা তাদেরকে তা লিখে দাও।” এসব দাসদাসী যাতে আবার প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে মালিককে দিতে পারে সেজন্যও তাদেরকে সাহায্য করতে আদেশ করা হয়েছে। “আল্লাহ তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছেন তা থেকে তাদেরকে দান করো ।” (সুরা-নূর) একটি ক্রীতদাসের যদি দুইজন মালিক থাকে আর তার একজন নিজের অংশকে মুক্ত করে দেয় তবে অবশিষ্ট জনের অংশ এমনিই মুক্ত হয়ে যাবে। কোন লোকের কোন দাসী থাকলে তার গুঁরসে যদি উক্ত দাসীর গর্ভে কোন সন্তান জন্মখহণ করে তাহলে উক্ত দাসী আর কোনভাবে হস্তান্তর করা যাবেনা এবং মালিকের মৃত্যুর পর সে মুক্ত হয়ে যাবে। এভাবে ইসলাম বিভিন্ন উপায়ে দাসদের মুক্ত করার ব্যবস্থা করেছে। পর্যায়ক্রমিক এবং স্বতঃক্ফুর্ততার মাধ্যমে দাসদের মুক্ত না করে কোন শক্তি বা ঘোষণার মাধ্যমে একবারে দাসদের মুক্ত করার ব্যবস্থা করলে তা হতো কৃত্রিম ব্যবস্থা । তা যেমন স্থায়ী হতে পারে না। তেমনি কোন বড় রকম দুর্ঘনার জন্ম দিতে পারে। আমেরিকার গৃহযুদ্ধ এবং সেই প্রেক্ষিতে ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের নিহত হওয়ার ঘটনাই তার প্রকৃষ্ট উদাহরণ । এজন্য ইসলাম এক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হয়েছে। অন্যথায় তার মূল লক্ষ্যই ব্যর্থ হয়ে যেতো । অন্যদিকে কেউ একবার দাসত্বের শৃংখল মুক্ত হলে বা সমাজ এ অভিশাপ থেকে রক্ষা পেলে তা যাতে আবার সমাজে প্রতিষ্ঠিত না হয় সেজন্য ইসলামের ঘোষণা রয়েছে ঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ আল্লাহ স্বয়ং বলেন, আমি তিন শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন বুঝাপড়া করবো । এ তিন শ্ৰেণীর মধ্যে একটি শ্রেণী সেইসব লোকের, যারা কোন স্বাধীন মানুষ বিক্রি করে। আবার পূর্ণরূপে এ প্রথা উচ্ছেদ হওয়ার পূর্ব পর্যন্ত অস্তর্বতীঁ্কালীন ব্যবস্থা হিসেবে দাসদের সাথে ভাল আচরণ করতে, ভাল খাদ্য ও সরঞ্জাম দান করতে এবং তাদের সাথে মানুষের মত ব্যবহার করতে নির্দেশ দিয়েছে। তাদেরকে ভাই বলে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, যুদ্ধবন্দীদেরকে ইসলাম দাস হিসেবে গ্রহণ করেছে কেন? ইসলাম যুদ্ধবন্দীদের দাস হিসেবে গ্রহণ করতে বাধ্য হয়েছে। কারণ, তখন যুদ্ধবন্দী বিনিময়ের কোন ব্যবস্থা ছিল না। এ পদ্থাটি ইসলামের জানা থাকলেও অন্য পক্ষের জানা ছিল

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।