http://IslamiBoi.wordpress.com ১৪ সহীহ মুসলিম ets be eo r eco Mss ls 2 ere 42 AL ATE I Ld LS AUC JIG Ls Le EE cea th oer FSS 3 AAS ২৩৯৬ ৷ কুরাইব (রা) থেকে বর্ণিত হারিসের কন্যা উন্মুল ফযল তাকে সিরিয়ায় মু'আবিয়ার (রা) নিকট পাঠালেন কুরাইব বলেন, অতঃপর আমি সিরিয়া পৌছে তার প্রয়োজনীয় কাজ সমাপন করলাম । আমি সিরিয়া থাকতেই রমাযান মাস এসে গেল। আমি জুমআর রাতে রমযানের চাঁদ দেখতে পেলাম । অতঃপর মাসের শেষ দিকে আমি মদীনায় ফিরে এলাম । আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) রোযা সম্পর্ক আলোচনা প্রসঙ্গে আমাদের জিজ্ঞেস করলেন, তুমি কখন চাঁদ দেখেছো? আমি বললাম, আমিতো জুমআর রাতেই চাঁদ দেখেছি । তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তুমি নিজেই কি তা দেখেছো? আমি বললাম, হ্যা, অন্যান্য লোকেরাও দেখেছে এবং তারা রোযা রেখেছে। এমনকি মু’'আবিয়াও (রা) রোযা রেখেছেন। তিনি বললেন, আমরা তো শনিবার রাতে চাঁদ দেখেছি, আমরা পূর্ণ ত্রিশটি রোযা রাখবো অথবা এর আগে যদি চাঁদ দেখতে পাই তাহলে তখন ইফতার করবো। আমি বললাম, আপনি কি মুআবিয়ার (রা) চাঁদ দেখা ও রোযা রাখাকে (রোযার মাস শুরু হওয়ার জন্য) যথেষ্ট মনে করেন না? তিনি বললেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এভাবেই (চাঁদ দেখে রোযা রাখা ও ইফতার করার জন্য) নির্দেশ দিয়েছেন। টীকা £ এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, যে শহরে চাঁদ দেখা যাবে শুধু সেই শহরের অধিবাসীরাই রোযা রাখবে বা ঈদ করবে, অন্য শহরের জন্যে এ হুকুম প্রযোজ্য নয়। এর ওপর ভিত্তি করে শাফেয়ীদের মতে কোন শহরে চাঁদ দেখা গেলে সে শহর থেকে যারা নামায কসর হওয়ার চেয়ে কম দূরত্বে অবস্থান করে ' ' তাদের জন্য এ হুকুম প্রযোজ্য । কারো কারো মতে উদয় সঠিকভাবে প্রমাণিত হলে অন্য শহরের ক্ষেত্রেও এ হুকুম প্রযোজ্য হবে । কেউ কেউ বলেন, নির্দিষ্ট কোন এলাকার জনগণ যদি চাঁদ দেখার ব্যাপারে একমত হন . তাহলে এ হুকুম প্রযোজ্য অন্যথায় নয় । আবার কারো কারো মতে কোন এক স্থানে চাঁদ দেখা গেলে দুনিয়ার সর্বত্রই এর ওপর ভিত্তি করে রোযা রাখতে বা ইফতার করতে পারবে । এ মতালব্বীগণ উল্লিখিত হাদীসের জবাবে বলেন, আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) কুরাইব (রা) একা সাক্ষ্য দেয়াতে তাঁর সাক্ষ্য গ্রহণ করেননি । অনুচ্ছেদ £ ৪ চাদের আকার.(তিরিশতম রাতে) ছোট বা বড় দেখা গেলে তাতে হুকুমের কোন পার্থক্য হবেনা । আল্লাহ তা'আলা চাঁদকে দৃষ্টিগোচর হওয়ার উপযোগী করে দেন। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে মাসের তিরিশ দিন পূর্ণ করতে হবে। পৰ oe ez ez ect ec ech he Mah ood cr ee 28 i SI Fier OF ih 0 wf Ua EERE of 20 eae e বাজন পাল পল পল জন ele cers SIE SUE ELT ol dts 9% slg
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।