http://IslamiBoi.wordpress.com ৭৬ সহীহ মুসলিম প্রশ্ব করলেন। কোন হিশাম? হাকীম ইবনে আফলাহ বললেন £ আমেরের পুত্র হিশাম । একথা শুনে তিনি তার প্রতি খুব সেহপ্রবণ হয়ে উঠলেন এবং তার ব্যাপারে ভাল মন্তব্য করলেন ও মঙ্গল কামনা করলেন। কাতাদা বর্ণনা করেছেন £ঃ আফলাহ উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। এরপর আমি বললাম ঃ হে উন্মূল মুমিনীন, রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক.সম্পর্কে আমাকে কিছু অবহিত করুন। একথা শুনে তিনি আমাকে বললেন ঃ তুমি কি কুরআন শরীফ পড়না? আমি বললাম- হা, পড়ি। তিনি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক তো ছিল কুরআন সা'দ ইবনে হিশাম ইবনে 'আমের বলেছেন £ আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম উঠে চলে আসি । এবং মৃত্যু পর্যন্ত এ ব্যাপারে আর কাউকে কিছু জিজ্ঞেস না করি। কিন্তু আমার মনে আবার একটি নতুন ধারণা জাগলো। তাই আমি বললাম : আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের ইবাদত (কিয়ামুল লাইল) সম্পর্কে কিছু অবহিত করুন। তিনি এবার আমাকে জিজ্ঞেস করলেন £ তুমি কি সূরা ‘ইয়া আইয়ুহাল মুয্যাম্মিলু' পড়না? আমি বললাম- হা পড়ি । তিনি বললেন ঃ মহান ও পরাক্রমশালী আল্লাহ এই সূরার প্রথমভাগে ‘কিয়ামূল্ লাইল’ বা রাতের ইবাদত বন্দেগী ফরয করে দিয়েছেন। তাই এক বছর পর্যন্ত নবী (সা) ও তীর সাহাবাগণ রাতের বেলা ইবাদত করেছেন। মহান আল্লাহও বার মাস পর্যন্ত এই সূরার শেষাংশ আসমানে ঠেকিয়ে রেখেছিলেন। (অর্থাৎ বার মাস পর্যন্ত এই সূরার শেষাংশ নাযিল করেননি) অবশেষে (বার মাস পরে) এই সূরার শেষে আল্লাহ তা'আলা রাতের ইবাদতের হুকুম লঘু করে আয়াত নাযিল করলেন। আর এ কারণে রাত জেগে ‘ইবাদত’ যেখানে ফরয ছিল সেখানে তা নফল বা এঁচ্ছিক হয়ে গেল । সা'দ ইবনে হিশাম বলেন £ আমি বললাম, হে উম্মুল মু'মিনীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতের নামায সম্পর্কে আমাকে কিছু অবহিত করুন । তিনি বললেন £ আমরা তার জন্য মিসওয়াক এবং ওযুর পানি প্রস্তুত করে রাখতাম । অতঃপর রাতের বেলা মহান আল্লাহ যখন চাইতেন তখন তাকে জাগিয়ে দিতেন। তিনি উঠে মিসওয়াক করতেন। ওযু করতেন এবং নয় রাকআত নামায পড়তেন। এতে অষ্টম রাকআত ছাড়া বসতেন না। এই বৈঠকে তিনি আল্লাহকে স্মরণ করতেন, তার প্রশংসা করতেন এবং তার কাছে প্রার্থনা করতেন । এরপর সালাম না " ফিরিয়েই উঠে দাড়াতেন এবং নবম রাকআত পড়ে আবার বসতেন । এবারও আল্লাহকে স্মরণ করতেন, তার প্রশংসা করতেন এবং তার কাছে প্রার্থনা করতেন। অতঃপর এমনভাবে সালাম ফিরাতেন যে আমরা তা শুনতে পেতাম । এবার সালাম ফিরানোর পর বসে বসেই তিনি দুই রাকআত নামায পড়তেন । তারপর বললেন £ হে বেটা, এই এগার রাকআত নামায তিনি রাতে পড়তেন । পরবর্তী সময়ে যখন নবী (সা)-এর বয়স বেড়ে গিয়েছিলো এবং শরীরও কিছুটা মাংসল হয়ে গিয়েছিলো তখন তিনি সাত রাকআত . বেতের পড়তেন। এক্ষেত্রেও তিনি শেষের দুই রাকআত নামায পূর্বের মত করেই পড়তেন। হে বেটা, এভাবে তিনি নয় রাকআত নামায পড়তেন। আর নবী সাল্লাল্লাহু
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।