http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৭৫ os $ 208 Er ৩6 sl FEE EAS) isda ei ML re SY fl ১৫১৬ ৷ যুরারা (রা) থেকে বর্ণিত । (তিনি বলেছেন) সাদ ইবনে হিশাম ইবনে 'আমের আল্লাহর পথে (আজীবন) লড়াই করার সিদ্ধান্ত খহণ করলেন। তাই তিনি মদীনায় আগমন করলেন। তিনি চাচ্ছিলেন এ উদ্দেশ্যে তিনি তার জমি-জমা বিক্রি করে তা দ্বারা অস্ত্রশস্ত্র ও যুদ্ধের ঘোড়া কিনবেন এবং রোমান অর্থাৎ খৃস্টানদের বিরুদ্ধে, আমৃত্যু জিহাদ করবেন। তাই মদীনায় এসে তিনি মদীনাবাসী কিছুলোকের সাথে সাক্ষাত করলে তারা তাঁকে এরূপ করতে নিষেধ করলেন। তারা তাকে একথাও জানালেন যে, নবী সাল্লাল্লাহু করেছিলো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদেরকে এ কাজ করতে নিষেধ করে বলেছিলেন £ আমার জীবন ও কর্মে কি তোমাদের জন্য অনুসরণীয় আদর্শ নেই? তারা (মদীনাবাসী) যখন তাকে এ কথাটি শুনালেন তখন তিনি তার স্ত্রীকে ফিরিয়ে নিলেন (রুজআত করলেন) এবং কিছু লোককে এ ব্যাপারে সাক্ষী রাখলেন । কেননা এ কাজের (জিহাদের) জন্য তিনি তার স্ত্রীকে তালাক দিচ্ছিলেন । এরপর তিনি 'আবদুল্লাহ নামায পড়া সম্পর্কে জিজ্ঞেস করলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস তাকে বললেন $ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতের নামায সম্পর্কে পৃথিবীর অধিবাসীদের মধ্যে সবচেয়ে বেশী জানে আমি এমন একজন লোকের সন্ধান কি তোমাকে দিব না? তিনি (সা'দ ইবনে হিশাম ইবনে 'আমের) বললেন ঃ তিনি কে? আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন ঃ তিনি হলেন আয়েশা (রা) । তুমি তার কাছে গিয়ে তাঁকে জিজ্ঞেস করে বিষয়টি জেনে নাও । তিনি যে জবাব দিবেন পরে আমার কাছে এসে আমাকেও তা জানাবে । সা'দ ইবনে হিশাম ইবনে 'আমের বলেন- আমি তীর কাছে যাওয়ার জন্য রওয়ানা হলাম ৷ প্রথমে আমি হাকীম ইবনে আফলাহ-র কাছে গেলাম । আমি তাকে আমার সাথে তীর (আয়েশার) কাছে নিয়ে যেতে চাচ্ছিলাম । কিন্তু তিনি বললেন £ আমি তীর কাছে যেতে পারবোনা । কারণ আমি তাকে (আয়েশা) এই দুই ' দলের ব্যাপারে কোন কিছু বলতে নিষেধ করেছিলাম । কিন্তু তিনি তা না শুনে একটি পক্ষ অবলম্বন করেছিলেন। সা'দ ইবনে হিশাম ইবনে আমের বলেছেন £ তখন আমি তাঁকে কসম দিয়ে যেতে বললাম । তাই তিনি যেতে রাজি হলেন। আমরা আয়েশার কাছে গিয়ে তাকে অবহিত করলে তিনি আমাদেরকে অনুমতি দান করলেন। আমরা তীর কাছে গেলে তিনি হাকীম ইবনে আফলাহ্কে চিনতে পারলেন। তাই বললেন £ আরে, এ যে হাকীমকে দেখছি? তিনি (হাকীম ইবনে আফলাহ) বললেন $ হাঁ । তিনি জিজ্ঞেস করলেন ' £ তোমার সাথে কে আছে? তিনি বললেন ঃ সা'দ ইবনে হিশাম (ইবনে আমের) তিনি
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।