http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৬৩ fo ef 96 60 Libs nas F et J IB ১৫৯২। 'আবদুল্লাহ্ ইবনে ‘আমর (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন ঃ আমার কাছে বৰ্ণনা করা হয়েছিলো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ কেউ বসে নামায পড়লে তা অর্ধেক নামাযের সমকক্ষ । ’আবদুল্লাহ ইবনে 'আমর বর্ণনা করেছেন এরপর একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখলাম তিনি বসে নামায পড়ছেন। আমি তার মাথার ওপর আমার হাত রাখলাম । তিনি বললেন £ হে আবদুল্লাহ ইবনে আমর, কি ব্যাপার? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার কাছে বর্ণনা করা হয়েছে যে আপনি বলেছেন £ কেউ বসে নামায পড়লে তা অর্ধেক নামাযের সমান হয়। কিন্তু এখন দেখছি আপনি নিজেই বসে নামায পড়ছেন। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ হা, তবে আমি তোমাদের কারো মত নই । টীকা £ অর্থাৎ বসে যে, ব্যক্তি নফল নামায পড়বে তার নামায আদায় হবে ঠিকই কিন্তু দাড়িয়ে পড়লে যে সওয়াব হতো এক্ষেত্রে সে তার অর্ধেক সওয়াব মাত্র লাভ করবে। এটা হবে দাড়িয়ে পড়ার ক্ষমতা থাকা সত্বেও বসে পড়লে । আর কোন ওজরের কারণে বসে পড়লে সে ক্ষেত্রে সওয়াবের ক্ষেত্রে কোন তারতম্য হবে না । অর্থাৎ দাড়িয়ে পড়লে যে সওয়াব লাভ করতো এ ক্ষেত্রে সেই সওয়াবই লাভ করবে । তবে ফরয নামাযের ক্ষেত্রে বিধান হলো দাড়িয়ে পড়ার ক্ষমতা থাকা অবস্থায় যদি কেউ বসে পড়ে তাহলে সে গোনাহগার হবে ইমাম শাফেয়ী (র)-র মতে ফরয নামায বসে পড়া হালাল মনে করলে কুফরী করা হবে। তবে রোগ-ব্যাধি বা অন্য কোন ওজরের কারণে যদি কেউ ফরয নামায বসে পড়ে তবে তা জায়েয হবে। এক্ষেত্রে গোনাহগার হবে না বা সওয়াবও কম হবে না । বরং দাড়িয়ে পড়লে যে সওয়াব হতো সেই সওয়াবই হবে । এমনকি ওজরের কারণে প্রয়োজনে শুয়ে কিংবা ইশারা করেও পড়া যাবে। সুতরাং যে ব্যক্তির কোন ওজর আছে তাকে ফরয নামায বসে পড়ার অবকাশ দান করা হয়েছে। id 0 zh e NS SEE ec 26 JA So bo Ls cr haf S22 USSF Lah Ao, ac A Leh od cer ocd Tho hoaccdis of e- Jy2 PK Lr Bn 2 oN Gums citi cele ca $ ec coe - ৮2৫ ৫ ৮} AEP ১৫৯৩ । আবু বকর ইবনে আবু শায়বা, ইবনে মুসান্না ও ইবনে বাশশার মুহাম্মাদ ইবনে জাফরের মাধ্যমে শুবা থেকে এবং মুহাম্মাদ ইবনে মুসান্না, ইয়াহ্ইয়া ইবনে সাঈদের মাধ্যমে সুফিয়ান থেকে এবং উভয়ে আবার মানসূর থেকে এই একই সনদে হাদীসটি বৰ্ণনা করেছেন। তবে শুবা আবু ইয়াহ্ইয়া আ’রাজ থেকে বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।