ইসলামিক প্রকাশনী হাদিস বই — মুসলিম শরিফ ৩
/ ৪৮৩
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com করল হা! হে আল্লাহর নবী! সে ব্যতীত তাদের মধ্য থেকে আর কেউ প্রতি উত্তর করেনি। অবশ্য মহিলাটি কে তখন তা জানা যায়নি । রাবী বলেন, এরপর তারা দান-সাদকা করতে লাগল আর বিলাল (রা) তার কাপড় বিছিয়ে দিলেন অতঃপর বললেন, তোমাদের প্রতি আমার মা-বাপ কুরবান হোক! এগিয়ে আস । তখন মহিলারা তাদের ছোট-বড় স্বর্ণের আংটিসমূহ বিলালের কাপড়ের উপর ফেলতে লাগল । টীকা £ হানাফী মাযহাব মতে, ঈদের নামায ওয়াজিব । ইমাম শাফেঈর (র) মতে, সুন্নাতে মুয়াক্কাদাহ । এ বিষয়ে সবাই একমত যে, ঈদের নামায খুতবার পূর্বেই আদায় করতে হবে। এর ব্যতিক্রম করা জায়েয নয়। কেবল মুয়াবিয়া (রা) ও মারওয়ানের সময় বিশেষ কারণে খুতবার পরে পড়া হয়েছিল। উপরোক্ত হাদীস দ্বারা প্রতীয়মান হয় যে, ইমাম বা নেতার উচিৎ মহিলাদেরকেও প্রয়োজনীয় উপদেশ দেয়া ও ইসলামের আহকাম শিক্ষা দেয়া । যাতে পর্দার অন্তরালে থেকে তারাও ইসলামের বিধিবিধান শিখতে পারে। এছাড়া ইসলামের প্রথম যুগে মহিলাদের নামাযের জামাতে ও ঈদের মাঠে হাযির হওয়ার অনুমতি ছিল। বর্তমান যুগেও যদি মহিলাদের পর্দার ব্যবস্থা ও স্বতন্ত্র ব্যবস্থা থাকে তবে নামাযের জামাতে ও ঈদের নামাযে শরীক হওয়া জায়েয আছে। তবে যেহেতু এ যুগে তেমন কোন ব্যবস্থা নেই এবং বিভিন্ন ফিৎনার আশঙ্কা রয়েছে। তাই জমহুর উলামার মতে, এ যুগে মহিলাদের পুরুষের জামাতে হাযির না হওয়াই বাঞ্চনীয় । মহিলাদের দান সাদকা স্বামীর অনুমতি ছাড়া নিজ মাল থেকে সম্পূর্ণ জায়েয্‌ । স্বামীর মাল থেকে তার অনুমতি ছাড়া জায়েয নয় । তবে যদি স্বামীর তরফ থেকে অনুমতিপ্রাপ্ত হয় অথবা যদি স্বামী নারাজ না হয় তবে তাতে কোন বাধা নেই । ed c+ er 26 Lo 2082 toa oct 20 fe Rs AI te 5 ae J fe I at ius pul এলো 2e- Az EE a- \s DGS. ls “ie bod ৮ পল লন Add Ga Dn EAE, Hs ‘ন A Ef lt he yu J, :2 দণ on uters 00 5B ell পল পপ AE c ET sf 2 es 4S. A EE: ১৯২২ । আইউব বলেন, আমি আতা’ (রা) থেকে শুনেছি, আতা’ (রা) বলেন, আমি ইবনে আব্বাসকে (রা) বলতে শুনেছি তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি ঈদের নামায খুতবার পূর্বেই আদায় করেছেন। নামাযের পর তিনি খুতবা পাঠ করেছেন। তিনি ভাবলেন, মহিলাদের পর্যন্ত তার বক্তৃতার আওয়াজ পৌছায়নি। তাই তিনি মহিলাদের কাছে এসে তাদেরকে বুঝালেন ও উপদেশ দিলেন এবং তাদেরকে দান সাদকার জন্যে আদেশ করলেন । বিলাল (রা) তার কাপড় বিছিয়ে রেখেছিলেন। মহিলাগণ নিজ নিজ আংটি, বালা ও অন্যান্য জিনিস এতে ঢেলে দিতে লাগল ৷

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।