ইসলামিক প্রকাশনী হাদিস বই — মুসলিম শরিফ ৩
/ ৪৮৩
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com ১৮২ সহীহ মুসলিম বিজয়ী হয়েছি তখন আমার নিকট এসো । রাবী বলেন, তাই আমি আমার পরিবারে ফিরে এলাম । রাসূলুল্লাহ (সা) মদীনায় আগমন করলেন, আমি তখন আমার পরিবারের সাথে ছিলাম । তিনি মদীনায় আসার পর থেকে আমি খবরাখবর নিতে থাকলাম এবং লোকজনের নিকট জিজ্ঞেস করতে থাকলাম । শেষে আমার নিকট ইয়াসরিবের একদল লোক অর্থাৎ একদল মদীনাবাসী এলে আমি জিজ্ঞেস করলাম, যে ব্যক্তি মদীনায় এসেছেন তিনি কি করেন? তারা বলেন, লোকজন অতি দ্রুত তার অনুসারী হচ্ছে, অথচ তার জাতি অতএব, আমি মদীনায় এসে তার নিকট প্রবেশ করলাম । আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তিনি বলেন ঃ হা, তুমি তো মক্কায় আমার সাথে সাক্ষাত করেছিলে রাবী বলেন, আমি বললাম, হা। আমি আরো বললাম, হে আল্লাহর নবী! আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন এবং যে সম্পর্কে আমি সম্পূর্ণ অঙ্ঞ তা আমাকে শিক্ষা দিন, আমাকে নামায সম্পর্কে অবহিত করুন । তিনি বলেন ঃ তুমি ফজরের নামায পড়ো, অতঃপর সূর্য উদিত হয়ে উপরে না উঠা পর্যন্ত নামায থেকে বিরত থাকো । কারণ সূর্য উদিত হওয়ার সময় শয়তানের দুই শিং-এর মাঝখান দিয়ে উদিত হয় £ তখন কাফেররা সূর্যকে সিজদা করে। অতঃপর তীরের ছায়া তার সমান না হওয়া পর্যন্ত তুমি নামায পড়ো, কারণ এই নামাযে ফেরেশতাগণ উপস্থিত হন। অতঃপর নামায থেকে বিরত থাকো, কারণ তখন দোযখকে উত্তপ্ত করা হয়। অতঃপর সূর্য যখন ঢলে যায় তখন থেকে নামায পড়ো এবং আসরের নামায পড়া পর্যন্ত ফেরেশতাগণ উপস্থিত থাকেন। অতঃপর সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত নামায থেকে বিরত থাকো । কারণ তা শয়তানের দুই শিং-এর মাঝখান দিয়ে অস্ত যায় এবং তখন কাফেররা সূর্যকে সিজদা করে। রাবী বলেন, আমি বললাম, হে আল্লাহর নবী! উষু সম্পর্কে আমাকে বলুন । তিনি বলেন ৪ তোমাদের যে কোন ব্যক্তির নিকট উযুর পানি পেশ করা হলে সে যেন কুলকুচা করে, নাকে পানি দিয়ে তা পরিষ্কার করে, এতে তার মুখমণ্ডলের ও নাক গহ্বরের সমস্ত গুনাহ ঝরে যায়। অতঃপর যখন সে আল্লাহর নির্দেশমত মুখমণ্ডল ধৌত করে, তখন পানির সাথে তার মুখমণ্ডল থেকে, এমনকি দাড়ির আশপাশের সমস্ত গুনাহ ঝরে যায়। অতঃপর তার দুই হাত কনুই সমেত ধোয়ার সাথে সাথে তার আঙ্গুলসমূহ থেকে পানির সাথে গুনাহসমূহ ঝরে যায়। অতঃপর সে তার মাথা মাসেহ করলে তার চুলের অগ্রভাগ দিয়ে পানির সাথে গুনাহসমূহ ঝরে যায়। অতঃপর সে যখন তার পদদ্বয় ধৌত করে তখন তার আঙ্গুলসমূহ দিয়ে তার গুনাহসমূহ ঝরে যায়। অতঃপর সে যদি দাড়িয়ে নামায পড়ে, আল্লাহর প্রশংসা ও গুণগান করে, তার যথাযোগ্য মর্যাদা বর্ণনা করে এবং আল্লাহর জন্য নিজের অন্তরকে পৃথক করে নেয় তাহলে সে তার জন্মদিনের মত গুনাহমুক্ত হয়ে যায়। আমর ইবনে আবাসা (রা) এ হাদীস রাসূলুল্লাহ (সা)-এর সহচর আবু উমামা (রা)-র নিকট বর্ণনা করলে তিনি তাকে বলেন, হে আমর ইবনে আবাসা ! লক্ষ্য করুন আপনি

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।