http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ১০১ পরে পুনরায় উঠে মশকের পাশে গেলেন এবং এর বন্ধন খুলে ওযু করলেন । ওযুতে তিনি মধ্যম পন্থা অবলম্বন করলেন (অর্থাৎ ওযু করতে খুব যতুও নিলেন না আবার একেবারে খুব হালকাভাবেও ওযু করলেন না) । তিনি বেশী পানি ব্যবহার করলেন না । তবে পূর্ণাঙ্গ ওযু করলেন । তারপর দাড়িয়ে নামায পড়লেন। আমি সেই সময় উঠলাম এবং আঁর কাজকর্ম দেখার জন্য জেগে ছিলাম । বা সতর্কভাবে তা লক্ষ্য করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যেন না ভেবে বসেন তাই আড়মোড়া ভাঙ্গলাম । এবার আমি ওযু করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়তে দাড়ালে আমিও তার বা পাশে গিয়ে দীড়ালাম । তিনি আমাকে আমার হাত ধরে ঘুরিয়ে এনে তার ডান পাশে দাড় করিয়ে দিলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামায তের রাকআতে শেষ হলো। এরপর তিনি শুয়ে ঘুমিয়ে পড়লেন । এমনকি (ঘুমের মধ্যে তার) নাক ডাকতে শুরু করতো । তিনি স্বভাবতঃ যখনই ঘুমাতেন তখন নাক ডাকতো । পরে বেলাল (রা) এসে তাকে নামাযের কথা বলে গেলেন । তিনি উঠলেন এবং নতুন ওযু না করেই নামায পড়লেন। এরপর দু'আ করলেন। দো'আতে তিনি বললেন $ আল্লাহুমাজ্য়াল ফী কালবী নুরাও ওয়া ফী বাছারী নূরাও, ওয়া ফী সাময়ী নূরাও ওয়া ‘আন ইয়ামিনী নূরাও ওয়া আন ইয়াসারী নূরাও ওয়া ফাওকী নূরাও, ওয়া তাহৃতী নূরাও, ওয়া আমামী নূরাও, ওয়া খালফী নূরাও ওয়া আয্যেমলী নূরান’ অর্থাৎ, হে আল্লাহ তুমি আমার হৃদয়ে আলো দান করো, আমার চোখে আলো দান করো, আমার কানে বা শ্রবণশক্তিতে আলো দান করো। আমার ডান দিকে আলো দান করো, আমার বা দিকে আলো দান করো, আমার উপর দিকে আলো দান করো, আমার দান করো এবং আমর আলোকে বিশাল করে দাও । বর্ণনাকারী কুরাইব বলেছেন ঃ তিনি এরূপ আরো সাতটি কথা বলেছিলেন যা আমি ভুলে গিয়েছি । হাদীসের বর্ণনাকারী সালামা ইবনে কুহাইল বলেন- এরপর আমি 'আব্বাস (রা)-র এক পুত্রের সাথে সাক্ষাত করলে তিনি এগুলো (অবশিষ্ট সাতটি) আমার কাছে বর্ণনা করলেন । তাতে তিনি উল্লেখ করলেন $ আমার স্নায়ুতন্ত্রীসমূহে, আমার শরীরের মাংসে, আমার রক্তে, আমার চুলে এবং আমার গাত্রচর্মে আলো দান করো। এছাড়াও তিনি আরো দুটি বিষয় উল্লেখ করে বললেন ঃ£ এ দুটিতেও তিনি আলো চেয়েছেন। টচীকা £ উল্লেখিত হাদীসটিতে দেখা যায় নবী সাল্লাল্লাহু অনেকগুলো বিষয়ে নূর বা আলো চেয়েছেন । উলামা ও মুহাদ্দিসদের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সব অংগ প্রত্যংগে এবং সব দিকে যে নূর বা আলো চেয়েছেন তার অর্থ হলো সত্য ও তার জ্যোতি এবং এই সত্যের দিকে এগিয়ে যাওয়ার পথ। সূতরাং তিনি সব অংগ প্রত্যংগে, সব কাজকর্মে, উঠানসায় চলাফেরায়, নড়াচড়ায় অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহর তরফ থেকে পথ নির্দেশনা চেয়েছেন যাতে. একটি মুহূর্তের জন্যও তিনি সঠিক পথ থেকে সামান্যতম দূরেও সরে না যান কারণ সবকিছু আল্লাহর দেয়া । সুতরাং এগুলোকে সঠিক পথে পরিচালনার জন্য তারই সাহায্য কামনা করা সত্যিকার বান্দার কাজ। অন্য একটি হাদীসে এ কথাটি তিনি এভাবে ব্যক্ত করেছেন £ হে আল্লাহ, আমাদের মন, আমাদের কপালের ওপরের কেশগুচ্ছ এবং আমাদের সব অংগ প্রত্যঙ্গ তোমারই মালিকানাধীন । তুমিই আমাদেরকে এর কোনটারই মালিক করোনি । অবস্থা যখন এই তখন তুমিই আমাদের অভিভাবক হয়ে থাকো । আর সরল সহজ পথের দিকে আমাদের চালাও ।
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।