http://islamiBoi.wordpress.com সহীহ মুসলিম ২৯১ EER ads SAR Sls = IN ro = = Y fh “ll I 3h ১০৬৩ । আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ রাসুলুল্লাহ (সা) হিজরত করে মদীনায় আগমন করলেন, মদীনার উচ্চভূমিতে বনু আমের ইবনে আওফ গোত্রের এলাকায় অবতরণ করলেন এবং সেখানে চৌদ্দ রাত অবস্থান করলেন। অতঃপর তিনি বনী নাজ্জার গোত্রের লোকজনকে ডেকে পাঠালে তারা সবাই (খোলা) তরবারীসহ আগমন করলো । হাদীসের বর্ণনাকারী আনাস বলেন, আমি যেন রাসুলুল্লাহ (সা)-কে তীর সওয়ারী বা বাহনের উপর দেখতে পাচ্ছি। আবু বকর তাঁর পিছনে বসে আছেন। এবং বনু নাজ্জারের লোকজন তাকে ঘিরে আছে। অবশেষে তিনি আবু আইয়ূবের (আনসারী) বাড়ীর আঙিনায় অবতরণ করলেন। বর্ণনাকারী আনাস বলেছেন, নামাযের সময় হলেই রাসূলুল্লাহ (সা) নামায পড়ে নিতেন। এমনকি তিনি বকরীর খোয়াড়েও নামায পড়তেন । পরে তিনি মসজিদ নির্মাণ করতে আদিষ্ট হলে বনী নাজ্জার গোত্রের নেতৃস্থানীয় লোকদের ডেকে পাঠালেন। তারা হাজির হলে তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন ঃ হে বনী নাজ্জার, তোমরা তোমাদের এই বাগানটি অর্থের বিনিময়ে আমার কাছে বিক্রি করো। তারা বললো ঃ না, খোদার শপথ, আমরা আল্লাহর নিকট ছাড়া আপনার কাছে এর মূল্য দাবী করবনা । আনাস বর্ণনা করেছেন ঃ এ বাগানের যা যা ছিল তা আমি বর্ণনা করছি। এ বাগানে ছিল খেজুর গাছ, মুশরিকদের কিছু কবর এবং কিছু ধংসসত্তূপ । রাসুলুল্লাহ (সা) খেজুর গাছগুলো কেটে ফেলতে আদেশ করলে তা কেটে ফেলা হলো, মুশরিকদের কবরগুলো খুঁড়ে হাড়-গোড় উঠিয়ে ফেলতে আদেশ দিলে তা উঠিয়ে ফেলা হলো এবং ধংসজ্ভূপ সমান করে ফেলতে আদেশ দিলে তা মাটির সাথে মিশিয়ে দেয়া হলো । তারা (কর্তিত) খেজুর গাছের গুড়িসমূহ কিবলার দিকে সারি করে রাখলো এবং দরজার দুই পাশে পাথর স্থাপন করলো। আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন। এসব কাজ করার সময় তারা একসুরে কবিতা আবৃত্তি করছিলো। আর তাদের সাথে রাসূলুল্লাহ (সা) একতানে কবিতা আবৃত্তি করছিলেন। তারা বলছিলো ঃ আল্লাহুম্মা ইন্নাহু লা খাইরা ইল্লা খাইরাল আখিরাহ। ফান্সুরিল আনসারা ওয়াল মুহাজিরাহ; হে আল্লাহ । আখেরাতের কল্যাণ ছাড়া প্রকৃত কোন কল্যাণ নেই । তুমি আনসার ও মুহাজিরদের সাহায্য করো। টীকা ঃ$ মুহাম্মাদ ইবনে সা‘আদ তার তোবকাত গ্রন্থে ওয়াকেদী থেকে বর্ণনা করেছেন যে, নবী (সা) দশ চিয়ে বলয়ে টড বদর হলা লাচ্ছি গাজ যিযত মেরে সিম কয়েছিলের। হযরত জায় বকর (যা! এই অর্থ পরিশোধ করেছিলেন। এ হাদীসটি থেকে এ কথাও প্রমাণিত হয় যে প্রয়োজনবশতঃ ফলবান গাছ কাটা যায়। উক্ত বৃক্ষ কেটে ফেলার পর তার চেয়ে উত্তম ফলবান বৃক্ষ রোপণ করা কিংবা তার পতনে জান-মালের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে,
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।