ইসলামিক প্রকাশনী হাদিস বই — মুসলিম শরিফ ১
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৮৫ গেলাম। আমি ও আমার সাথী তাঁকে এমনভাবে ঘিরে নিলাম যে, আমাদের একজন তাঁর ডানে এবং অপর জন তাঁর বামে থাকলাম। আমি মনে করলাম আমার সাথী আমাকেই : কথা বলার সুযোগ দেবে। (কারণ আমি ছিলাম বাকপটু)। আমি বললামঃ "হে, আবু আবদুর রহমান! আমাদের এলাকায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটেছে, তারা একদিকে কুরআন পাঠ করে অপরদিকে জ্ঞানের অন্বেষণও করে। ইয়াহইয়া তাদের কিছু গুণাবলীর কথাও উল্লেখ করলেন। তাদের ধারণা (বক্তব্য) হচ্ছে, তাক্‌দীর বলতে কিছু নেই, এবং প্রত্যেক কাজ অকস্মাৎ সংঘটিত হয়।” ইব্‌নে উমার (রা) বললেনঃ “যখন তুমি এদের সাথে সাক্ষাৎ করবে তখন তাদেরকে জানিয়ে দাও যে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। আবদুল্লাহ ইবনে উমার (রা) আল্লাহ্র নামে শপথ করে বললেন, এদের কারো কাছে যদি উহোদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে এবং তা দান-খয়রাত করে দেয় তবে আল্লাহ্‌ তার এ দান খধ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত সে তাক্‌দীরের উপর ঈমান না আনবে। অতঃপর তিনি বললেনঃ আমার পিতা উমার ইবনুল খাত্তাব (রা) আমার কাছে বর্ণনা করেছেন, তিনি বলেছেনঃ একদা আমরা রাসূলুল্লাহ্‌ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে আবির্ভূত হলো। তার পরনের কাপড়-চোপড় ছিলো ধব্ধবে সাদা এবং মাথার চুলগুলো ছিলো মিশ্‌ কালো। সফর করে আসার কোনো চিহ্নও তার মধ্যে দেখা যায়নি। আমাদের কেউই তাকে চিনেও না। অবশেষে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলো। সে, তার হাঁটুদ্ধয় নবার (সা) হাঁটুদ্বয়ের সাথে মিলিয়ে দিলো এবং দুই হাতের তালু তাঁর (অথবা নিজের) উরুর উপর রাখলো। এবং বললো, হে মুহাম্মাদ (সা)! আমাকে ইসলাম সম্বন্ধে বলুন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ইসলাম হচ্ছে এইঃ তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ্‌ ছাড়া কোনো ইলাহ্‌ (মা’ বুদ) নেই, এবং মুহাম্মাদ (সা) আল্লাহ্র রাসূল, নামায কায়েম করবে, যাকাত আদায় করবে, রমযানের রোযা রাখবে এবং যদি পথ অতিক্রম করার সামর্থ হয় তখনু বাইতুল্লাহ্‌র হচ্জ করবে। সে বললো, আপনি সত্যই বলেছেন। বর্ণনাকারী (উমার রা। বলেন, আমরা তার কথা শুনে আশ্চযান্বিত হলাম। কেননা সে (অজ্ঞের ন্যায়) প্রশ্ন করছে: আর (বিজ্ঞের ন্যায়) সমর্থন করছে। এরপর সে বললোঃ আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ (সা) বললেনঃ ঈমান এই যে, তুমি আল্লাহ্‌, তাঁর ফিরিশৃতাকুল, তাঁর কিতাবসমূহ, তাঁর প্রেরিত নবীগণ ও শেষ দিনের উপর ঈমান রাখবে এবং তূমি তাক্‌দীর ও এর ভালো ও মন্দের প্রতিও ঈমান রাখবে। সে বললো, আপনি সত্যই বলেছেন। এবার সে বললো, আমাকে 'ইহ্‌সান’ সম্পর্কে বলুন! রাসূলুল্লাহ্‌ (সা) বললেনঃ 'ইহ্‌সান’ এই যে, তুমি এমনভাবে আল্লাহ্‌র ইবাদত করবে যেন তাঁকে দেখছো, যদি তাকে না দেবে তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে। এবার সে জিজ্ঞেস করলো। আমাকে bom maT wom ty amen tae ta lamar EEN rN PDP mata a Roma o_o mmm Tm mtd কিয়ামত সম্বন্ধে বলুন! রাসূলুল্লাহ (সা) বললেনঃ এ ব্যাপারে জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশী কিছু জানেনা। অতঃপর সে বললো, তাহলে আমাকে এর কিছু নিদর্শন বলুন। তিনি বললেনঃ দাসী তার মনিবকে প্রসব করবে, এবং (এককালের) নগ্ন্পদ গনপদ বস্তুহীন, দুস্থ কাঙালকে বক্রীর রাখালদের বড় বড় দালান- কোঠার মালিক হয়ে গর্ব- অহংকারে মত্ত দেখতে পাবে। বর্ণনাকারী (উমার রা) বলেনঃ এরপর লোকটি চলে গেলো।

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।