ইসলামিক প্রকাশনী হাদিস বই — মুসলিম শরিফ ১
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

http:// IslamiBoy wordpress.com সম্ভাবনা রয়েছে। যদিও একথা জানা থাকে যে, এক রাবী অপর রাবীর কাছে অনেক হাদীস শুনেছেন- কিন্তু তবুও এটা অসম্ভব নয় যে, তিনি তার কতগুলো বর্ণনা অন্য রাবীর কাছে শুনে তা মুরসাল হিসাবে বর্ণনা করেছেন, এগুলো তিনি যার কাছে শুনেছেন কখনো তার নাম উল্লেখ করেননি আবার কখনো অস্পষ্টতা দূর করার জন্য নাম উল্লেখ করেছেন ।** অধস্তন ও উর্ধতন রাবীদ্ধয়ের মধ্যে বারবার দেখা-সাক্ষাৎ হওয়া সত্ত্বেও তাদের বর্ণিত হাদীস মুরসাল হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা যে মত প্রকাশ করেছি তা অলীক বা কাল্পনিক নয়, বরং বাস্তব । নির্ভরযোগ্য মুহাদ্দিস ও বিশেষজ্ঞ আলেমদের বর্ণনার মধ্যে তা ব্যাপকভাবে বিদ্যমান । এ পর্যায়ে ইনাশাআল্লাহ্‌ আমরা তাদের বর্ণিত হাদীস থেকে আমাদের বক্তব্যের সমর্থনে দলীল হিসাবে কিছু উদাহরণ পেশ করব । যেমন- pls 6F 193) pay leg D205 nly L553 Da 2s Sl yl ol Lal LLL HE DUS bl ESS ED ES LAG 65 al 65 Bs 02 2b bl অর্থ £ আইউব সুখতিয়ানী, ইবনুল মুবারক, ওয়াকী, ইবনে নুমাইর এবং আরো একদল রাবী হিশাম ইবনে উরওয়া থেকে, তিনি তার পিতা থেকে, তিনি আয়িশা (রা) থেকে বর্ণনা করেছেন; তিনি (আয়িশা) বলেছেন ৪ “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হালাল (ইহরাম বিহীন) অবস্থায় এবং ইহরাম অবস্থায় সর্বোৎকৃষ্ট সুগন্ধি লাগিয়েছি, যা আমার কাছে ছিল ।” হুবহু এ হাদীসটিই লাইস ইবনে সা'দ, দাউদ আত্তার, হুমাইদ ইবনে আসওয়াদ, উহাইব ইবনে খালিদ ও আবু উসামা- হিশামের সূত্রে বর্ণনা করেছেন। হিশাম বলেছেন, আমাকে উসমান ইবনে উরওয়া অবহিত করেছেন, তিনি উরওয়া থেকে, তিনি আয়িশা (রা) থেকে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন । £৭ এ পৰ্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, তার সারমর্ম হচ্ছে- আলী ইবনুল মাদানী ও ইমাঁম বুখারীর মতামতের সমালোচনা করতে গিয়ে ইমাম মুসলিম বলেন, আপনারা মু’'আন’আন হাদীসকে রাবী ও মরবী আনহুর মধ্যে সাক্ষাত এবং প্রত্যক্ষভাবে শোনার অভাব থাকার দরুন হুজ্জাত হিসাবে মেনে নিতে পারেন না। কারণ তা মুরসাল হওয়ার সম্ভাবনা আছে । এমতাবস্থায় যেখানে রাবী ও মরবী আনহুর মধ্যে বহুবার সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে সেখানেও তো ইরসাল বা ইনকিতার সম্ভাবনা রয়েছে। কেনন কেবল মাত্র একটিবার দেখা-সাক্ষাৎ হওয়ার দরুন একথা নির্দ্বিধায় দাবী করা যায় না যে, এ রাবী তার মরবী আনহুর সমস্ত হাদীস শুনেছে। কারণ এখানেও সম্ভাবনা রয়েছে যে, সে কোন হাদীস প্রত্যক্ষভাবে আবার কোন কোন হাদীস পরোক্ষভাবে লাভ করেছে। কাজেই একথা স্বীকার করতে হবে যে, কোন হাদীস মু'আন'আন হলেই তার মুরসাল হওয়াটা অপরিহার্য নয়। £৮ এখানে হিশাম ও উরওয়ার মাঝখানে উসমান ইবনে উরওয়ার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে । যদিও আমরা ভালভাবে অবগত আছি যে, হিশাম তার পিতার কাছ থেকে বহুবার সাক্ষাতে এবং প্রত্যক্ষভাবে

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।