http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ১৮৭ oe ® r r8d 2 0b oa Ph os orcs EPS Lt ERTS EA dds) Fb SL NE Na Hl 08 sion Hien Sree Fd (হাজ্জাঙ্গ ইবনে ইউসুফের সাথে) সংঘাতের সময় জুনদুব ইবনে আবদুল্লাহ্ বাজালী আস্আ’ স্ ইবনে সুলামার নিকট বলে পাঠালেন যে, তুমি তোমার (মুসলিম) ভাইদেরকে একত্রিত করো। আমি তাদেরকে কিছু কথা বার্তা বলবো। অতএব তিনি লোকদের নিকট দূত পাঠালেন। যখন লোকজন সমবেত হলো, তখন জুনদুব (রা) আসলেন। তাঁর মাথায় সবুজ রং-এর একখানা রুমাল ছিল। তিনি এসে বললেন, তোমরা যে সব কথাবার্তা বলছিলে তা বলে শেষ করো। অবশেষে তীর কথাবার্তা বলার পালা আসলো। সুতরাং যখন তীর আলোচনা করার সময় হলো, তিনি মাথা থেকে রুমাল খানা সরিয়ে দিলেন এবং বললেন, আমি তোমাদের কাছে এ উদ্দেশ্যে এসেছি যে, তোম'দের কাছে তোমাদের নবীর . (সা) হাদীস বর্ণনা করবো। ‘একবার’ রাসূলুল্লাহ্ সাল্লান্রাহু আলাইহি ওয়াসাল্লাম মুশ্রিকদের বিরুদ্ধে মুসলমানদের এক দলা সৈন্য প্রেরণ করলেন। তাঁরা মুশরিকদের সাথে যুদ্ধে লিপ্ত হলো। মুশরিকেরদ এক ব্যক্তি যখনই কোনো মুসলমানকে হত্যা করার ইচ্ছা করতো, তখন সে তার পশ্চান্ধাবন করতো এবং তাকে শহীদ করে দিতো। এ অবস্থা থেকে মুসলমানদের এক ব্যক্তি তাকে হত্যা করার সুযোগ খুঁজতেছিল। বর্ণনাকারী বলেন; আমরা বলাবলি করছিলাম ইনি উসামা ইবনে যায়িদই হবেন। যখন তিনি তার ওপর তরবারি উত্তোলন করলেন, সে বললো; ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ ৷ কিন্তু তা সত্ত্বেও তিনি ‘ তাকে হত্যা করলেন। অতঃপর যুদ্ধ জয়ের সুসংবাদ বহনকারী দৃত যখন নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো তিনি তাকে যুদ্ধের যাবতীয় অবস্থা ও বিবরণ জিজ্ঞেস করলেন। আর সে বর্ণনা 'করতে লাগল। অবশেষে সে এ ব্যক্তির (উসামার) ঘটনাটি ও রাসূৃলুল্লাহকে (সা) অবহিত করলো। খবর শুনে তিনি তাকে (উসামাকে) ডেকে ঘটনাটি জিজ্ঞেস করলেন এবং কেন তাকে হত্যা: করেছে তাও জানতে চাইলেন। তিনি বললেন, হে আল্লাহ্র রাসূল, এ ব্যক্তি মুসলমানদের মধ্যে ত্রাস সৃষ্টি করেছিলো এবং সে অমুক অমুককে শহীদ করে দিয়েছে। তিনি ক’জনের নামও উল্লেখ করলেন। আমি তাকে হত্যা করার জন্যে নিজেকে প্রস্তূত করে নিলাম এবং তার ওপর আক্রমণ করলাম, কিন্তু যখন সে তরবারী দেখলো, তখন (কোনো উপায়ান্তর না দেখে) বলে 'উঠলোঃ "লা-ইলাহা ইন্লাল্পাহ"। রাসূলুল্লাহ্ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যই তুমি তাকে হত্যা করেছো? সে বললো, জী হাঁ! তখন তিনি বললেনঃ কিয়ামাতের দিন যখন ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ তোমার বিরুদ্ধে ফরিয়াদ নিয়ে আসবে তখন তুমি কি করবে? উসামা (রা) বললেন হে আল্লাহ্র রাসূল, আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিন বললেনঃ কিয়ামাতের দিন যখন লা-ইলাহা ইল্লাল্লাহ ফরিয়াদ নিয়ে আসবে তখন তুমি কি করবে? রাবী বলেন, তিনি এর অতিরিক্ত আর কিছুই বলেননি। বরং তিনি বারবার বলতে লাগলেনঃ. কিয়ামাতের দিন যখন লা-ইলাহা ইল্লান্াহ্ নিয়ে .হাযির হবে তখন ' তুমি কি জবাব দেবে?
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।