ইসলামিক প্রকাশনী হাদিস বই — মুসলিম শরিফ ১
/ ৩৬৫
📝 লেখা 📖 পিডিএফ

http://IslamiBoi.wordpress.com ১২৮ সহীহ মুসলিম ৫৭। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন; আমাকে মাহ্‌মুদ ইবনে রাবী- ইত্বান ইবনে মালিক (রা) থেকে বর্ণনা করেন। মাহমুদ বলেন, আমি মদীনায় আসলাম এবং ইত্বানের সাথে সাক্ষাত করে বললাম; আপনার সূত্রে একটি হাদীস আমার কাছে পৌছেছে (সুতরাং ঘটনাটি আমাকে সবিস্তারে বলুন)। তিনি (ইত্বান) বললেন, আমার দৃষ্টি শক্তি কিছুটা কমে যাওয়ায় আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ মর্মে সংবাদ পাঠালাম যে, আমার ইচ্ছা-আপনি আমার বাড়িতে এসে এক জায়গায় নামায পড়বেন এবং আমি সে জায়গাটি নামাযের জন্যে নির্দিষ্ট করে নেবো। তিনি (ইত্বান) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং আল্লাহ্র ইচ্ছায় তাঁর সাথে তাঁর কতক সাহাবীও আসলেন। তিনি ঘরে প্রবেশ করেই নামায পড়তে লাগলেন। আর তাঁর সাহাবীরা আপোষে কথা বার্তা বলতে রইলেন। তাদের আলোচনার এক পর্যায়ে এসে তাঁরা মালিক ইবনে দূখাইশিম সম্পর্কে মস্তবড় আপত্তিকর কথা বলে ফেললেন। কেউ কেউ তাকে অহংকারী বলেও অভিহিত করলেন। এমন কি কয়েকজন এ ইচ্ছাও প্রকাশ করলেন যে, নবী (সা) তাকে বদ দোয়া করুন এবং সে ধ্বংস হয়ে যাক। আবার কেউ এ বাসনাও প্রকাশ করলেন যে, যদি তার ওপর আকম্মিক কোনো দুর্ঘটনা নেমে আসতো তাহলে খুবই উত্তম হতো। ইত্যবসরে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায: শেষ করলেন এবং জিজ্ঞেস করলেনঃ সে (মালিক কি এ কথার সাক্ষ্য দেয়না যে,“ আল্লাহ্‌ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহ্র রাসূল”? লোকেরা £ সে তা মুখে বলেঠিকই; তবে তার অন্তরে এর প্রতি কোন আকর্ষন নেই। তিনি বললেনঃ “যে কেউ এ সাক্ষ্য দেবে যে,আল্লাহ্‌ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহ্র রাসূল সে জাহান্নামে প্রবেশ করবেনা | অথবা তিনি বলেছেনঃ আগুন তাঁকে ভক্ষণ করবেনা । আনাস (রা) বলেন, এ হাদীসটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে। তাই আমি আমার পুত্রকে বললাম, এটা লিখে নাও। সুতরাং সে তা লিখে নিলো। - Ao [, Alt. ST 25) প 0 - Br ow we Br J Ph | dl ls Ee J AE EL Ee ES EEE Pad aE ad wale Pad | Ftd hdl dls Act os J LEW Jase db J) Pad ced Pd Ed MA 2 eo far 4 es se SA wa # AAeco rt eh ৮১ Fe cso AL LIE dry th ey Ae s+ inl

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।