ইসলামিক প্রকাশনী হাদিস বই — মাজাহ্ শরিফ ২
/ ৫৯২
📝 লেখা 📖 পিডিএফ

Http://IslamiBoi.Wordpress.com প্রকাশকের কথা রাসুলুল্লাহ (সা)-এর মুখ নিঃসৃত বাণী, তার কর্ম এবং তার অনুমোদন ও সমর্থনকে হাদীস বলা হয়। পবিত্র কুরআন আল্লাহ্‌ তা'আলার বাণী আর হাদীস হলো তার ব্যাখ্যা । কুরআন হলো মূল প্রদীপ আর হাদীস : হলো তা থেকে বিচ্ছুরিত আলোকরশ্মি। রাসূলুল্লাহ্‌ (সা) যখন কিছু বলতেন, সাহাবায়ে কিরাম (রা) হুবহু তা মুখস্থ করে ফেলতেন এবং যখন তিনি কিছু করতেন সাহাবায়ে কিরাম (রা) তা গভীরভাবে নিরীক্ষণ করতেন ও মনে রাখতেন । রাসূল (সা)- এর যুগে ব্যাপকভাবে হাদীস লিপিবদ্ধ করার প্রচলন ছিল না। পরবর্তী সময়ে ব্যাপকভাবে হাদীস সংকলনের কাজ শুরু হয় এবং অসংখ্য হাদীস্ন্থ সংকলিত হয়। এ সমস্ত খৃন্থের মধ্যে বুখারী, মুসলিম, নাসায়ী, আবু দাউদ, তি LE RNIN দত (ছয়টি বিশুদ্ধ হাদীসখন্থ) বলা হয়। ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগ ইতিমধ্যে ইবনে মাজাহ ব্যতীত সিহাহ্‌ সিত্তাহ্র অপর পাঁচটি হাদীসগ্রন্থের বাংলা অনুবাদ প্রকাশ করে জনগণের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে। মহানবী (সা)-এর অমিয় বাণী সম্বলিত এসব গ্রন্থ এদেশের মানুষের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ইবনে মাজাহ্‌ একটি অনন্যসাধারণ হাদীসগ্রন্থ। হাদীস চয়ন এবং অনুচ্ছেদ অনুযায়ী হাদীসের সামঞ্জস্যপূর্ণ বিন্যাস গ্রন্থটিকে অনবদ্য করে তুলেছে। ফিকাহ গ্রন্থের আংগিকে এর অধ্যায় ও অনুচ্ছেদ নির্ধারিত হওয়ায় ফকীহ্‌গণের নিকট গ্রন্থটির গুরুত্ব অপরিসীম । এই গ্রন্থটির আরেকটি বৈশিষ্ট্য এই যে, এতে এমন কতকগুলো হাদীস সংকলিত হয়েছে, যা সিহাহ্‌ সিত্তাহ্র অপর কোন এস্থে উল্লিখিত হয়নি। এই গ্রন্থে ৪৩৪১ টি হাদীস রয়েছে। ‘সিহাহ্‌ সিত্তাহ্‌’র অন্তর্ভুক্ত বিশ্বনন্দিত ‘সুনানু ইবনে মাজাহ্‌’ ইসলামিক ফা ডেপনের অনুবাদ ও সংকলন বিভাগ হতে তনুদিত হয়েও ধঠে প্রকশ্তি হয়েছে। এর দ্বিতীয় খণ্ডটি প্রকাশিত হয় জানুয়ারী ২০০১ সালে। ব্যাপক পাঠকচাহিদার প্রেক্ষিতে বর্তমানে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো। অনুবাদক ও সম্পাদকবৃন্দ এবংগ্রস্থটির মুদ্রণ ও প্রকাশনার ব্যাপারে যীরা বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমরা জানাই আন্তরিক মুবারকবাদ। গ্রন্থটি নির্ভুলভাবে প্রকাশের জন্য আমাদের চেষ্টার কোনো ক্রটি ছিল না। তা সত্বেও সুধীজনের নজরে কোনো ক্ৰটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে অনুগ্রহপূর্বক আমাদের অবহিত করলে পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে ইন্শাআল্লাহ্‌ । মোহাম্মদ আবদুর রব পরিচালক, প্রকাশনা বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।