ইসলামিক প্রকাশনী হাদিস বই — মাজাহ্ শরিফ ২
/ ৫৯২
📝 লেখা 📖 পিডিএফ

Http://IslamiBoi.Wordpress.com ইসলামিক ফাউন্ডেশন-এর বহুমুখী কর্মকাণ্ডের মধ্যে কুরআন, হাদীস, তাফসীর, ফিকাহ, মহানবী (সা)-এর জীবনীসহ মূল্যবান ইসলামী গ্রন্থের অনুবাদের কাজ অন্যতম । এ যাবত এই প্রতিষ্ঠান থেকে কুরআন, হাদীস, তাফসীরসহ বহু ইসলামী গ্রন্থের অনুবাদ প্রকাশ করা হয়েছে। এসব গ্রন্থ সর্বস্তরের মানুষের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে। এসব গ্রন্থের মাধ্যমে এদেশের মানুষ ইসলামের বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করে ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হচ্ছে। অনুবাদের ক্ষেত্রে আমাদের নিকট সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় মহান আল্লাহ্‌ তা'আলার বাণী পবিত্র কুরআন । পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় মহানবী (সা)-এর হাদীস ৷ মহাগ্রন্থ আল-কুরআনের ভাষা সংক্ষিপ্ত ও ইংগিতবহ ৷ অল্প কথায় এতে ব্যাপক বিষয় আলোচিত হয়েছে। এর অন্তর্নিহিত ভাব ও মর্ম সম্যকভাবে উপলব্ধি করতে হলে হাদীস জানা একান্ত জরুরী ৷ হাদীস মুসলমানদের এক অমুল্য সম্পদ । এটা ইসলামী শরীয়তের অকাট্য ও নির্ভরযোগ্য দলীল । হাদীস সংকলকগণ শুধু হাদীসগুলোই লিপিবদ্ধ করেননি। রাসূলুল্লাহ (সা)-এর নিকট থেকে হাদীস শ্রবণকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গ হতে সংকলক পর্যন্ত হাদীস বর্ণনাকারীদের নামের ধারাবাহিকতাও এসব গ্রন্থে নির্ভুলভাবে সন্নিবেশিত হয়েছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, রাসূলুল্লাহ্‌ (সা)-এর যুগের হাজার হাজার রাবী (বর্ণনাকারী) এবং সাহাবায়ে কিরামের জাতির নিকট নেই । সাহাবায়ে কিরামের মধ্যে যারা বিচক্ষণ, বুদ্ধিমত্তাসম্পন্ন, তীক্ষ স্মরণশক্তির অধিকারী, ন্যায়পরায়ণ ও নির্ভরযোগ্য, প্রসিদ্ধ হাদীসগ্রন্থে শুধু তাদের বর্ণিত হাদীসসমূহই সংকলিত হয়েছে। এ ধরনের সংকলন গ্রন্থের মধ্যে বুখারী, মুসলিম, তিরমিযী, আবূ দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ অন্যতম । এই গ্রন্থগুলো ‘সিহাহ্‌ সিত্তাহ্‌’ নামে পরিচিত । এই প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে সুনানু ইবনে মাজাহ্‌সহ ‘সিহাহ্‌ সিত্তাহ'র অন্যান্য হাদীসগ্রন্থ এবং মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, মসনদে ইমাম আজম আবু হানীফা, তাহাবী শরীফ, তাজরীদুস সিহাহ, প্রভৃতি সুবিখ্যাত হাদীস গ্রন্থের অনুবাদ প্রকাশ করা হয়েছে এবং মসনাদে আহমদ-এর অনুবাদ ও মুদ্বণের কাজ চলছে। সুনানু ইবনে মাজাহ্‌-এর দ্বিতীয় খণ্ড ২০০১ সালে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগ থেকে প্রথম প্রকাশিত হয়। ব্যাপক পাঠকচাহিদার প্রেক্ষিতে বর্তমানে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আল্লাহ্‌ তাআলার দরবারে জানাই অশেষ শুকরিয়া গ্রন্থটির অনুবাদক, সম্পাদক ও এর প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ । আল্লাহ্‌ তা'আলা আমাদের এই খেদমতটুকু কবুল করুন । আমীন !

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।