ইসলামিক প্রকাশনী হাদিস বই — বুখারি শরিফ খন্ড ৮
/ ৪৯৭
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর না। আর আমি আল্লাহ্র থেকে যে ‘ইলম’ লাভ করেছি তাও (সম্পূর্ণভাবে) তুমি জান না । মূসা (আ) বললেন, আমি আপনার অনুসরণ করব । খিযির (আ) বললেন, আচ্ছা তুমি যদি আমার অনুসরণ করই, তবে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করবে না, যতক্ষণ না আমি সে বিষয়ে তোমাকে কিছু বলি । তারপর তাঁরা সমুদ্রের তীর দিয়ে চলতে লাগলেন । একটি নৌকা তাঁদের কাছ দিয়ে যাচ্ছিল, নৌকার লোকেরা খিযির (আ)-কে দেখে চিনতে পারল । তারা বিনা পারিশ্রমিকে তাঁদের নৌকায় উঠিয়ে নিল। তারা নৌকায় আরোহণ করলেন । এ সময় একটি চড়ুই পাখি এসে নৌকার অগ্রভাগে বসলো । পাখিটি সমুদ্রে ঠোট ডুবিয়ে দিল । খিযির (আ) মূসা (আ)-কে বললেন, তোমার, আমার ও সৃষ্টিজগতের জ্ঞান আল্লাহ্‌র জ্ঞানের তুলনায় অতখানি, যতখানি এ চড়ুই পাখি তার ঠোট দিয়ে সমুদ্র থেকে পানি উঠাল । বর্ণনাকারী বলেন, মূসা (আ) স্থান পরিবর্তন করেননি । খিযির (আ) অগ্রসর হওয়ার ইচ্ছে করলেন । এমতাবস্থায় খিযির (আ) নৌকা বিদীর্ণ করে দিলেন। তখন মুসা (আ) তাঁকে বললেন, এরা আমাদেরকে বিনা পারিশ্রমিকে তাদের নৌকায় নিয়ে এল আর আপনি আরোহীদের নিমজ্জিত করার জন্য নৌকাটি বিদীর্ণ করে দিলেন। আপনি তো এক গর্হিত কাজ করেছেন । তারপর তারা আবার চলতে লাগলেন (পথে) এবং দেখতে পেলেন যে, একটি বালক কতগুলো বালকের সাথে খেলা করছে । খিযির (আ) সে বালকটির শিরোশ্ছেদ করে দিলেন । মূসা (আ) তাঁকে বললেন, আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করলেন অপরাধ ছাড়াই ? আপনি তো এক গর্হিত কাজ কর ফেলেছেন ৷ তিনি বললেন, আমি কি বলিনি যে, তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্যধারণ করতে পারবে না? মূসা (আ) বললেন, এরপর যদি আমি আপনাকে কোন বিষয়ে জিজ্ঞেস করি, তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না; আমার ওযরের চূড়ান্ত হয়েছে। তারপর তারা উভয় চলতে লাগলেন । তাঁরা এক জনপদের অধিবাসীদের কাছে পৌঁছলেন এবং তাদের কাছে খাদ্য চাইলেন, তারা তাদের মেহমানদারী করতে অস্বীকার করল ৷ তারপর সেখানে তাঁরা এক পতনোন্ুুখ প্রাচীর দেখতে পেল । বর্ণনাকারী হাতের ইশারায় দেখালেন যে, এভাবে খিযির (আ) পতনোন্ুখ প্রাচীরটি সোজা করে দিলেন মূসা (আ) খিষির (আ)-কে বললেন, আমরা যখন এ জনপদে প্রবেশ করছিলাম, তখন জনপদের অধিবাসীরা আমাদের মেহমানদারী করেনি এবং আমাদের খেতে দেয়নি । এ জন্য আপনি ইচ্ছা করলে পারিশ্রমিক গহণ করতে পারতেন । খিযির (আ) বললেন, এখানেই তোমার এবং আমার মধ্যে সম্পর্কচ্ছেদ হল ৷ যে বিষয়ে তুমি ধৈর্যধারণ করতে পারনি আমি তার তাৎপর্য ব্যাখ্যা করছি । রাসূলুল্লাহ্‌ সহ বলেছেন, মূসা (আ) যদি আর একটু ধৈর্যধারণ করতেন তবে আমরা তাদের দু'জনের ঘটনাবলী সম্পর্কে আরও জানতে পারতাম । সাঈদ বলেন, ইব্‌ন আব্বাস (রা) ১৯,9" "4 এর স্থানে "৬1541" পড়তেন । অর্থ “তাদের সম্মুখে ছিল এক রাজা, যে বল প্রয়োগে সকল ভাল নৌকা ছিনিয়ে নিত । আর বালকটি ছিল কাফের !” ZOTAR T CTA OCT ADA RII SF A; A Ae # “ অনুচ্ছেদ $ আল্লাহ্‌ তা'আলার বাণী £ বল, আমি কি তোমাদের সংবাদ দির কর্মে ক্ষতিগ্রস্তুদের ? EAE Ar AAS + #2 ETA pl BR AFA # A LST www.QuranerAlo.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।