ইসলামিক প্রকাশনী হাদিস বই — বুখারি শরিফ খন্ড ৮
/ ৪৯৭
📝 লেখা 📖 পিডিএফ

|! AS rE Ard A - TOT EAC NEAT Ra RAC CLs a a aC al কুতায়বা হব্ন সাঈদ (র) .......... সাঈদ ইব্ন জুবায়র (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ইব্‌ন আব্বাস (রা)-কে বললাম, নওফুল বাক্‌কালীর ধারণা, বনী ইসরাঈলের মুসা, খিযির (আ)-এর সাথী মুসা একই ব্যক্তি নয়। এ কথা শুনে ইব্‌ন আব্বাস (রা) বললেন, আল্লাহ্র শত্রু মিথ্যা বলেছে । উবায় ইব্‌ন কা‘আব রাসূলুল্লাহ্‌ শ্লহ্ু থেকে আমাকে হাদীস বর্ণনা করেছেন । তিনি বলেছেন, (একদা) মূসা (আ) বনী ইসরাঈলের সামনে ভাষণ দিচ্ছিলেন । তখন তাঁকে জিজ্ঞেস করা হল, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে ? তিনি বললেন, আমি ৷ আল্লাহ্‌ তাঁর এ কথায় অসন্তুষ্ট হলেন । কেননা, তিনি এ কথাটি আল্লাহ্র দিকে নিসবত করেননি ৷ আল্লাহ্‌ তার উপর ওহী নাযিল করে বললেন, (হে মুসা!) দু-সমুদ্রের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে, সে তোমার চাইতে অধিক জ্ঞানী । মূসা (আ) বললেন, হে রব! আমি তাঁর কাছে কিভাবে যেতে পারি ? আল্লাহ্‌ বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে রওয়ানা হও। যেখানে মাছটি হারিয়ে যাবে, সেখানেই তার অনুসরণ করবে । মূসা (আ) রওয়ানা হলেন এবং তার সাথে ছিল তাঁর খাদেম ইউশা ইব্ন নূন । তারা মাছ সাথে নিলেন । তারা চলতে চলতে সমুদ্রের তীরে একটি বিশাল শিলাখণ্ডের কাছে পৌঁছে গেলেন ! সেখানে তারা বিশ্রামের জন্য থামলেন । বর্ণনাকারী বলেন, মুসা (আ) শিলাখণ্ডের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন । সুফিয়ান বলেন, আমর ইব্‌ন দীনার ছাড়া সকল বর্ণনাকারী বলেছেন, শিলাখণ্ডটির তলদেশে একটি ঝরনা ছিল, তাঁকে হায়াত বলা হত । কেননা, যে মৃতের ওপর তার পানি পড়ে, সে অমনি জীবিত হয়ে ওঠে ৷ সে মাছটির ওপরও এ ঝরনার পানি পড়ল এবং সাথে সাথে সে লাফিয়ে উঠল । তারপর মাছটি বের হয়ে সমুদ্রে চলে গেল । এরপরে মূসা (আ) যখন জেগে উঠলেন ৷ “মূসা তাঁর খাদেমকে বললেন, ‘আমাদের নাস্তা আন, আমরা তো আমাদের এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি” রাসুলুল্লাহ শ্রুহু বলেন, যে স্থান সম্পর্কে তাঁকে বলা হয়েছিল সে স্থান অতিক্রম করার পর থেকেই তিনি ক্লান্তি অনুভব করছিলেন। তাঁর খাদেম ইউশা ইব্‌ন নূন তাকে বললেন, “আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভূলে গিয়েছিলাম ? বর্ণনাকারী বলেন, তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে (সে স্থানে) প্রত্যাবর্তন করলেন ৷ তারা সমুদ্রে মাছটির চলে যাওয়ার জায়গায় সুড়ঙ্গের মত দেখতে পেলেন, যা মূসা (আ)-এর সাথী যুবককে আশ্চর্যাত্িত করে দিল । যখন তাঁরা শিলাখণ্ডের কাছে পৌছলেন, সেখানে এ ব্যক্তিকে কাপড় আবৃত অবস্থায় দেখতে পেলেন মূসা (আ) তাঁকে সালাম দিলেন । তিনি বললেন, তোমাদের এলাকায় সালামের প্রথা কিভাবে এল ? মূসা (আ) বললেন, আমি মূসা । তিনি (খিযির (আ)) বললেন, বনী ইসরাঈলের মূসা (আ)? মূসা (আ) উত্তর দিলেন, হ্যা । তারপর বললেন, “সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দিবেন- এ শর্তে আমি আপনার অনুসরণ করব কিঃ? খিযির (আ) বললেন, হে মুসা ! তুমি আল্লাহ্‌ কর্তৃক যে জ্ঞান প্রাপ্ত হয়েছ, তা আমি (সম্পূর্ণভাবে) জানি www.QuranerAlo.com

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।