ইসলামিক প্রকাশনী হাদিস বই — বুখারি শরিফ খন্ড ৮
/ ৪৯৭
📝 লেখা 📖 পিডিএফ

৭০ বুখারী শরীফ আল্লাহ্‌ তা'আলার এ বাণীতেঃ “আর যখন মুসা বললেন, তাঁর খাদেমকে অর্থাৎ ইউশা ইব্ন নুনকে” ৷ সাঈদ (বর্ণনাকারী) এর বর্ণনায় নামের উল্লেখ নেই । রাসূলুল্লাহ হু বলেন, যখন তিনি একটি বড় পাথরের ছায়ায় ভিজা মাটির কাছে অবস্থান করছিলেন, তখন মাছটি লাফিয়ে উঠল ৷ মূসা (আ) তখন নিদ্রায় ছিলেন । তার ener end en ol Selenite Kf wilco Ie খবর বলতে ভুলে গেল । আর মাছটি লাফিয়ে সমুদ্রে ঢুকে পড়ল আল্লাহ্‌ তা'আলা মাছটির চলার পথে পানি বন্ধ করে দিলেন । পরিণামে যেন পাথরের মধ্যে চিহ্ন পড়েছে । বর্ণনাকারী বলেন, আমর আমাকে বলেছেন যে, যেন পাথরের মধ্যে চিহ্ন এরূপ হয়ে রইল, বলে তিনি তার দুটি বৃদ্ধাঙ্গলী ও তার পাশের আঙ্গুলগুলো এক সাথে মিলিয়ে বৃত্তাকার বানিয়ে দেখালেন । (মূসা (আ) বললেন) “আমরা তো আমাদের এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি" ইউশা বললেন, আল্লাহ্‌ আপনার থেকে ক্লান্তি দূর করে দিয়েছেন । সাঈদের বর্ণনায় এ কথার উল্লেখ নেই ৷ খাদেম তাকে মাছের পালিয়ে যাবার সংবাদ দিলেন । তারপর তারা উভয়ে ফিরে এলেন এবং খিযির (আ)-কে পেলেন । বর্ণনাকারী ইব্ন যুরাইজ বলেন, উসমান ইব্‌ন আবু সুলায়মান আমাকে বলেছেন যে, মূসা (আ) খিযির (আ)-কে পেলেন সমুদ্রের বুকে সবুজ বিছানার ওপর । সাঈদ ইৰ্ন জুবায়র (রা) বলেন, তিনি চাদরমুড়ি দিয়েছিলেন। চাদরের এক পার্শ্ব ছিল-তার দু'পায়ের নিচে এবং অন্য পাৰ্শ্ব ছিল তার মাথার ওপর । মূসা (আ) তাঁকে সালাম দিলেন। তিনি তার চেহারা থেকে কাপড় সরিয়ে বললেন, আমার এ অঞ্চলেও কি সালাম আছে ? তুমি (? তিনি বললেন, আমি মূসা! খিযির (আ) বললেন, বনী ইসরাঈলের মূসা? উত্তর দিলেন, হ্যা । তিনি বললেন, তোমার ব্যাপার কী? মূসা (আ) বললেন, আমি এসেছি, “সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে, তা থেকে আমাকে শিক্ষা দিবেন" তিনি বললেন, তোমার কাছে যে তাওরাত রয়েছে, তা কি তোমার জন্য যথেষ্ট নয় ? তোমার কাছে তো ওহী আসে । হে মূসা! আমার কাছে যে জ্ঞান আছে তা তোমার জানা সমীচীন নয়। আর তোমার কাছে যে জ্ঞান আছে তা আমার জানা উচিত নয়। এ সময় একটি পাখি এসে তার ঠোট দিয়ে সমুদ্ব থেকে পানি নিল । (এ দৃশ্য দেখে) খিযির (আ) বললেন, আল্লাহ্‌র কসম, আল্লাহ্র জ্ঞানের কাছে আমার ও তোমার জ্ঞান এতটুকু, যতটুকু এ পাখিটি সমুদ্র হতে তার ঠোটে করে নিয়েছে। অবশেষ তারা উভয়ে নৌকায় আরোহণ করলেন, তারা ছোট খেয়া নৌকা পেলেন, যা এ-পারের লোকদের ও-পারে এবং ও-পারের লোকদের এ-পারে বহন করত । নৌকার লোকেরা খিযিরকে চিনতে পারল । তারা বলল, আল্লাহ্র নেক বান্দা । ইয়ালা বলেন, আমরা সাঈদকে জিজ্ঞেস করলাম, তারা কি খিযির সম্পর্কে এ মন্তব্য করেছে ? তিনি বললেন, হ্যা (তারা বলল) আমরা তাঁকে পারিশ্রমিক নিয়ে বহন করব না । এরপর খিযির (আ) তাদের নৌকা (এর এক স্থান) বিদীর্ণ করে দিলেন এবং একটি গোঁজ দিয়ে তা বন্ধ করে দিলেন । মূসা (আ) বললেন, আপনি কি আরোহীদের নিমজ্জিত করার জন্য নৌকাটি বিদীর্ণ করলেন ? আপনি তো গুরুতর অন্যায় কাজ করলেন । মুজাহিদ (র) বলেন, 1,4! অর্থাৎ নিষিদ্ধ কাজ । “তিনি (খিযির) বললেন, আমি কি বলিনি যে, তুমি আমার সাথে কিছুতেই ধৈর্যধারণ করতে পারবে না৷" প্রথমটি ছিল মূসা (আ)-এর পক্ষ থেকে ভুল, দ্বিতীয়টি শর্তস্বরূপ এবং তৃতীয় ইচ্ছাকৃত বলে গণ্য । “মূসা (আ) বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবে না ও আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন লক্বন ন [এরপর) ভারা এক বালকের সাক্ষাৎ পেলেন,

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।