তাফসীর ১১৯ আল্লাহ্! আল্লাহ্র কসম, আমি কখনও কোন মহিলার পদদা খুলিনি। আয়েশা (রা) বলেন, পরবর্তী সময়ে এ (অভিযুক্ত) লোকটি আল্লাহ্র রাস্তায় শহীদ রূপে নিহত হন । তিনি বলেন, ভোর বেলায় আমার আব্বা ও আম্মা আমার কাছে এলেন ৷ তাঁরা এতক্ষণ থাকলেন যে, রাসূলুল্লাহ্ শহর আসরের সালাত আদায় করে আমার কাছে এলেন এ সময় আমার ডানে ও বামে আমার আব্বা আমাকে ঘিরে বসা ছিলেন। তিনি (রাসূলুল্লাহ্ শুদ্ব ) আল্লাহ্ তাআলার হামদ ও সানা পাঠ করে বললেন, হে আয়েশা ! তুমি যদি কোন গুনাহ্র কাজ বা অন্যায় করে থাক তবে আল্লাহ্র কাছে তওবা কর, কেননা, আল্লাহ্ তাঁর বান্দার তওবা কবুল করে থাকেন । তখন জনৈক আনসারী মহিলা দরজার কাছে বসা ছিল। আমি বললাম, আপনি কি এ মহিলাকেও লজ্জা করছেন না, এসব কিছু বলতে ? তবুও রাসূলুল্লাহ্ সুদ আমাকে উপদেশ দিলেন । তখন আমি কী বলব ? এরপরে আমি আমার আম্মার দিকে লক্ষ্য করে বললাম আপনি রাসূলুল্লাহ্ শুহুর -এর জবাব দিন। তিনিও বললেন, আমি কী বলব ? যখন তাঁরা কেউই রাসূলুল্লাহ্ শুহু-কে কোন জবাব দিলেন না, তখন আমি কালিমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ্র যথোপযুক্ত হামৃদ ও সানা পাঠ করলাম । এরপর বললাম, আল্লাহ্র কসম! আমি যদি বলি যে, আমি এ কাজ করিনি এবং আমি যে সত্যবাদী এ সম্পর্কে আল্লাহ্ই সাক্ষী, তবে তা আপনাদের নিকট আমার কোন উপকারে আসবে না । কেননা, এ ব্যাপারটি আপনারা পরস্পরে বলাবলি করেছেন এবং তা আপনাদের অন্তরে বদ্ধমূল হয়ে গেছে। আর আমি যদি আপনাদের বলি, আমি তা করেছি অথচ আল্লাহ্ জানেন যে আমি এ কাজ করিনি, তবে আপনারা অবশ্যই বলবেন যে সে তার নিজের দোষ নিজেই স্বীকার করেছে । আল্লাহর কসম! আমি আমার এবং আপনাদের জন্য আর কোন দৃষ্টান্ত পাচ্ছি না । তখন আমি ইয়াকৃব (আ.)-এর নাম স্মরণ করার চেষ্টা করলাম কিন্তু পারিনি,-তাই বললাম, যখন ইউসুফ (আ)-এর পিতার অবস্থা ব্যতীত, যখন তিনি বলেছিলেন, (তোমরা ইউসুফ সম্পর্কে যা বলছ তার প্রেক্ষিতে) পূর্ণ ধৈর্যই শ্রেয়, তোমরা যা বলছ সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যকারী । ঠিক এ সময়ই রাসূলুল্লাহ্ শুহ্য-এর নিকট ওহী অবতীর্ণ হল । আমরা সবাই নীরব রইলাম ৷ ওহী শেষ হলে আমি রাসুলুল্লাহ শ্রহ্ণব -এর চেহারায় খুশীর নমুনা দেখতে পেলাম । তিনি তাঁর কপাল থেকে খাম মুছতে মুছতে বলছিলেন, হে আয়েশা, তোমার জন্য খোশখবর! আল্লাহ্ তোমার পবিত্রতা ঘোষণা করেছেন । আয়েশা (রা) বলেন, এ সময় আমি অত্যন্ত রাগান্বিত ছিলাম । আমার আব্বা ও আম্মা বললেন, ‘তুমি উঠে তাঁর কাছে যাও', (এবং তার শুকরিয়া আদায় কর) । আমি বললাম, আল্লাহ্র কসম! আমি তাঁর দিকে যাব না এবং তাঁর শুক্রিয়া আদায় করব না । আর আপনাদেরও শুক্রিয়া আদায় করব না । কিন্তু আমি একমাত্র আল্লাহ্র প্রশংসা করব, যিনি আমার পবিত্রতা ঘোষণা করেছেন। আপনারা (অপবাদ রটনা) শুনছেন কিন্তু তা অস্বীকার করেননি এবং তার পাল্টা ব্যবস্থাও গ্রহণ করেননি । আয়েশা (রা) আরও বলেন, জয়নাব বিন্তে জাহাশকে আল্লাহ্ তাঁর দীনদারীর কারণে তাকে রক্ষা করেছেন । তিনি (আমার ব্যাপারে) ভাল ছাড়া কিছুই বলেননি । কিন্তু তার বোন হামনা ধ্বংসপ্রাপ্তদের সাথে নিজেও ধ্বংস হল । যারা এই ব্যাপারে কটুক্তি করত তাদের মধ্যে ছিল মিস্তাহ্, হাস্সান ইব্ন সাবিত এবং মুনাফিক আবদুল্লাহ্ ইবন উবায় । সে-ই এ সংবাদ সংগ্রহ করে ছড়াত । আর পুরুষদের মধ্যে সে এবং হামনাই এ ব্যাপারে বিরাট ভূমিকা পালন করত । রাবী বলেন, তখন আবু বক্র (রা) কখনও মিসতাহ্কে কোন প্রকার উপকার করবেন না বলে কসম খেলেন । এ প্রসঙ্গে আল্লাহ্ তা'আলা আয়াত নাযিল করলেন, “তোমাদের মধ্যে যারা এঁশ্বর্য ও www.QuranerAlo.com
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।