ইসলামিক প্রকাশনী হাদিস বই — বুখারি শরিফ খন্ড ৮
/ ৪৯৭
📝 লেখা 📖 পিডিএফ

১১০ বুখারী শরীফ বলেছিলেন, "sale ee 4, ১০০ ১০১3" “পূৰ্ণ ধৈৰ্যই শ্ৰেয়, তোমরা যা বলছ ; সে বিষয়ে একমাত্র আল্লাহ্‌র কাছেই সাহায্য চাওয়া যায়। তিনি বলেন, এরপর আমি আমার চেহারা ঘুরিয়ে নিলাম এবং কাত হয়ে আমার বিছানায় শুয়ে পড়লাম ৷ তিনি বলেন, এ সময় আমার বিশ্বাস ছিল যে আমি নিদেষি এবং আল্লাহ্‌ তা'আলা আমার নির্দোষিতা প্রকাশ করে দিবেন । কিন্তু আল্লাহ্র কসম ! আমি তখন এ ধারণা করতে পারিনি যে, আল্লাহ্‌ আমার সম্পর্কে এমন ওহী অবতীর্ণ করবেন যা তিলাওয়াত করা হবে। আমার দৃষ্টিতে আমার মর্যাদা এর চাইতে অনেক নিচে ছিল। বরং আমি আশা করেছিলাম যে, হয়ত রাসুলুল্লাহ শু: নিদ্রায় কোন স্বপ্ন দেখবেন, যাতে আল্লাহ্‌ তা'আলা আমার নির্দোষিতা জানিয়ে দেবেন । আয়েশা (রা) বলেন, আল্লাহ্র কসম! রাসূলুল্লাহ্‌ লহৰ দাঁড়াননি এবং ঘরের কেউ বের হননি । এমন সময় রাসূলুল্লাহ্‌ শহুৰ -এর প্রতি ওহী নাযিল হতে লাগল এবং তাঁর শরীর ঘামতে লাগল । এমনকি যদিও শীতের দিন ছিল, তবুও তাঁর উপর যে ওহী অবতীর্ণ হচ্ছিল এর বোঝার ফলে মুক্তার মত তাঁর ঘাম ঝরছিল। যখন ওহী শেষ হল, তখন রাসূলুল্লাহ্‌ নহৰু হাসছিলেন। তখন তিনি প্রথম যে বাক্যটি বলেছিলেন, তা হলে £ হে আয়েশা ! আল্লাহ্‌ তোমার নিদোঁষিতা প্রকাশ করেছেন। এ সময় আমার মা আমাকে বললেন, তুমি উঠে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। আমি বললাম, আল্লাহ্র কসম! আমি তীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব না, আল্লাহ্‌ ছাড়া আর কারো প্রশংসা করব না । আল্লাহ্‌ তাআলা অবতীর্ণ করলেন পূর্ণ দশ আয়াত পর্যন্ত । ‘Lae BILL a3 ot যারা এ অপবাদ রচনা করেছে, তারা তোমাদেরই একটি দল । যখন আল্লাহ্‌ তা'আলা আমার নিদেখিতার আয়াত অবতীর্ণ করলেন, তখন আবু বক্র সিদ্দীক (রা) যিনি মিস্তাহ্‌ ইব্‌ন উসাসাকে নিকটবর্তী আত্মীয়তা এবং দারিদ্র্যের কারণে আর্থিক সাহায্য করতেন, তিনি বললেন, আল্লাহ্র কসম! মিস্তাহ্‌ আয়েশা সম্পর্কে যা বলেছে, এরপর আমি তাকে কখনই কিছুই দান করব না । তারপর আল্লাহ্‌ তা'আলা আয়াত অবতীর্ণ করলেন, “তোমাদের মধ্যে যারা এশ্বর্য ও প্রাচ্যের অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করে যে, তার আত্মীয়-স্বজন ও অভাব্গ্রস্তকে এবং আল্লাহ্‌র রাস্তায় যারা গৃহত্যাগ করেছে তাদের কিছুই দেবে না। তারা যেন তাদের ক্ষমা করে এবং তাদের দোষক্রটি উপেক্ষা করে । তোমরা কি চাও না যে, আল্লাহ্‌ তোমাদের ক্ষমা করেন ? এবং আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু । আবূ বক্র (রা) এ সময় বললেন, আল্লাহ্র কসম! আমি অবশ্যই পছন্দ করি যে আল্লাহ্‌ আমাকে ক্ষমা করেন । তারপর তিনি মিস্তাহ্র সাহায্য আগের মত দিতে লাগলেন এবং বললেন, আল্লাহ্র কসম! আমি এ সাহায্য কখনও বন্ধ করব না । রাসূলুল্লাহ্‌ হুলুহ্ববঁজয়নব বিন্ত জাহশকেও আমার সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। তিনি বলেছিলেন, হে জয়নব ! (আয়েশা সম্পর্কে) কী জান আর কী দেখেছ ? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি আমার কান ও চোখকে বাঁচিয়ে রাখতে চাই । আমি তার সম্পর্কে ভাল ছাড়া অন্য কিছু জানি না । আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ শুনহ -এর সহধর্মিণীদের মধ্যে তিনি আমার প্রতিদ্বন্দিতা করতেন । কিন্তু আল্লাহ্‌ তা'আলা তাঁকে পরহেযগারীর কারণে রক্ষা করেন । আর তার বোন হাম্না তার পক্ষ অবলম্বন করে মুকাবিলা করে এবং অপবাদ আনয়নকারী যারা ধ্বংস হয়েছিল তাদের মধ্যে সেও ধ্বংস হল । AIG Ar AJ Arr 62 Ar FE HEEL ESS yh T2000 e ll Laiy 31s dys ol www.QuranerAlo.com

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।