ইসলামিক প্রকাশনী হাদিস বই — বুখারি শরিফ খন্ড ৮
/ ৪৯৭
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ১০৯ কার্যকর করব । আয়েশা (রা) বলেন, এরপর সা'দ ইব্‌ন উবাদা দাড়ালেন; তিনি খাযরাজ গোত্রের সর্দার । তিনি পূর্বে একজন নেক্‌কার লোক ছিলেন। কিন্তু এ সময় স্ব-গোত্রের পক্ষপাতিত্ব তাকে উত্তেজিত করে তোলে ৷ কাজেই তিনি সা‘দকে বললেন, চিরঞ্জীব আল্লাহ্র কসম ! তুমি মিথ্যা বলেছ, তুমি তাকে হত্যা করতে পারবে না এবং তাকে হত্যা করার ক্ষমতা তুমি রাখ না । তারপর উসায়দ ইব্ন হুদায়র দাড়ালেন, যিনি সা‘দের চাচাতো ভাই । তিনি সা'দ ইব্‌ন উবায়দাকে বললেন, চিরঞ্জীব আল্লাহর কসম ! তুমি মিথ্যা বলছ । আমরা অবশ্যই তাকে হত্যা করব ৷ তুমি নিজেও মুনাফিক এবং মুনাফিকের পক্ষে প্রতিবাদ করছ । এতে আউস এবং খাযরাজ উভয় গোত্রের লোকেরা উত্তেজিত হয়ে উঠল, এমনকি তারা পরস্পর যুদ্ধে লিপ্ত হওয়ার উপক্রম হল । তখন রাসূলুল্লাহ্‌ কুহু মিস্বরে দাড়ানো ছিলেন। রাসুলুল্লাহ্‌ শ্রহুহর তাদের থামাতে লাগলেন । অবশেষে তারা থামল । নবী শ্লহ্ন ও নীরব হলেন । আয়েশা (রা) বলেন, আমি সেদিন এমনভাবে কাটালাম যে, আমার চোখের অশ্রুও থামেনি এবং চোখে ঘুমও আসেনি । আয়েশা (রা) বলেন, সকালবেলা আমার আব্বা-আমশ্মা আমার কাছে আসলেন, আর আমি দু'রাত এবং একদিন (একাধারে) কাঁদছিলাম । এর মধ্যে না আমার ঘুম হয় এবং না আমার চোখের পানি বন্ধ হয় ৷ তাঁরা ধারণা করছিলেন যে, এ ক্ৰন্দনে আমার কলজে ফেটে যাবে। আয়েশা (রা) বলেন, এর পূর্বে তারা যখন আমার কাছে বসা ছিলেন এবং আমি কাদছিলাম, ইত্যবসরে জনৈকা আনসারী মহিলা আমার কাছে আসার জন্য অনুমতি চাইলেন । আমি তাকে অনুমতি দিলাম ৷ সে বসে আমার সাথে কাঁদতে লাগল । আমাদের এ অবস্থার মধ্যেই রাসূলুল্লাহ্‌ লহু আমাদের কাছে প্রবেশ করলেন এবং সালাম দিয়ে বসলেন ৷ আয়েশা (রা) বলেন এর পূর্বে যখন থেকে এ কথা রটনা চলেছে, তিনি আমার কাছে বসেননি। এ অবস্থায় তিনি একমাস অপেক্ষা করেছেন, আমার সম্পর্কে ওহী আসেনি । আয়েশা (রা) বলেন, এরপর রাসূলুল্লাহ্‌ সুন তাশাহুদ পাঠ করলেন। তারপর বললেন, হে আয়েশা ! তোমার সম্পর্কে এরূপ এরূপ কথা আমার কাছে পৌছেছে, তুমি যদি নিদেষখি হয়ে থাক, তবে অচিরেই আল্লাহ্‌ তা'আলা তোমার পবিত্রতা ব্যক্ত করে দিবেন। আর যদি তুমি কোন পাপে লিপ্ত হয়ে থাক, তবে আল্লাহ্র কাছে ক্ষমা চাও এবং তাঁর কাছে তওবা কর । কেননা, বান্দা যখন তার পাপ স্বীকার করে নেয় এবং আল্লাহ্র কাছে তওবা করে, তখন আল্লাহ্‌ তার তওবা কবুল করেন । আয়েশা (রা) বলেন, যখন রাসূলুল্লাহ্‌ শ্রম তাঁর কথা শেষ করলেন, তখন আমার চোখের পানি এমনভাবে শুকিয়ে গেল যে, এক ফোঁটা পানিও অনুভব করছিলাম না । আমি আমার পিতাকে বললাম, আপনি রাসূলুল্লাহ্‌ ্রহ্নব-কে (তিনি যা কিছু বলেছেন তার) জবাব দিন । তিনি বললেন, আল্লাহ্‌র কসম! আমি রাসূলুল্লাহ্‌ প্রহর -কে কি জবাব দিব, তা আমার বুঝে আসছে না । তারপর আমার আম্মাকে বললাম, আপনি রাস্লুল্লাহ্‌ শ্ুহ্ব-কে জবাব দিন । তিনি বললেন, আমি বুঝতে পারছি না, রাসুলুল্লাহ সলুহ্বন-কে কি জবাব দিব । আয়েশা (রা) বলেন, তখন আমি নিজেই জবাব দিলাম, অথচ আমি একজন অল্প বয়স্কা বালিকা, কুরআন খুব বেশি পড়িনি । আল্লাহ্র কসম! আমি জানি, আপনারা এ ঘটনা শুনেছেন, এমনকি তা আপনাদের অন্তরে বসে গেছে এবং সত্য বলে বিশ্বাস করে নিয়েছেন এখন যদি আমি বলি যে, আমি নির্দোষ এবং আল্লাহ ভালভাবেই জানেন যে, আমি নির্দোষ ; তবে আপনারা তা বিশ্বাস করবেন না। আর আমি যদি আপনাদের কাছে এ বিষয় স্বীকার করে নেই, অথচ আল্লাহ্‌ জানেন, আমি তা থেকে নিদেষি ; তবে আপনারা আমার এই উক্তি বিশ্বাস করে নিবেন আল্লাহ্র কসম! এ ক্ষেত্রে আমি আপনাদের জন্য ইউসুফ (আ)-এর পিতার উক্তি ব্যতীত আর কোন দৃষ্টান্ত পাচ্ছি না। তিনি www.QuranerAlo.com

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।