খারাপ কথা বলছ, তুমি কি এমন এক ব্যক্তিকে মন্দ বলছ, যে বদরের যুদ্ধে হাজির ছিল? তিনি বললেন, হে আত্মভোলা! তুমি কি শোননি সে কি বলেছে? আমি বললাম, সে কি বলেছে ? তিনি বললেন, এমন এমন । এ বলে তিনি অপবাদকারীদের মিথ্যা অপবাদ সম্পর্কে আমাকে বিস্তারিত খবর দিলেন। এতে আমার অসুখের মাত্রা বৃদ্ধি পেল । যখন আমি ঘরে ফিরে আসলাম এবং রাসূলুল্লাহ্ শ্ব আমার ঘরে প্রবেশ করে বললেন, তুমি কেমন আছ ? তখন আমি বললাম, আপনি কি আমাকে আমার আব্বা-আম্মার নিকট যেতে অনুমতি দিবেন ? তিনি বললেন, তখন আমার উদ্দেশ্য ছিল যে, আমি তাঁদের কাছে গিয়ে তাদের থেকে আমার এ ঘটনা সম্পর্কে নিশ্চিতভাবে জেনে নেই ৷ রাসূলুল্লাহ্ শ্রহুহ্বৰু আমাকে (আসার জন্য) অনুমতি দিলেন। আমি আব্বা-আনম্মার কাছে চলে গেলাম এবং আমার আম্মাকে বললাম, ও গো আম্মা ! লোকেরা কী বলাবলি করছে ? তিনি বললেন, বৎস! তুমি তোমার মন হালকা রাখ । আল্লাহ্র কসম! এমন কমই দেখা যায় যে, কোন পুরুষের কাছে এমন সুন্দরী রূপবতী স্ত্রী আছে, যাকে সে ভালবাসে এবং তার সতীনও আছে; অথচ তার ক্রুটি বের করা হয় না। রাবী বলেন, আমি বললাম, ‘সুবহান আল্লাহ্’! সত্যি কি লোকেরা এ ব্যাপারে বলাবলি করছে ? তিনি বলেন, আমি সে রাত কেঁদে কাটালাম, এমন কি ভোর হয়ে গেল, তথাপি আমার কান্না থামল না এবং আমি ঘুমাতেও পারলাম না । আমি কাদতে কাদতেই ভোর করলাম । যখন ওহী আসতে দেরী হল, তখন রাসুলুল্লাহ কহু আলী ইব্ন আবূ তালিব (রা) ও উসামা ইব্ন যায়িদ (রা)-কে তার স্ত্রীর বিচ্ছেদের ব্যাপারে তাদের পরামর্শের জন্য ডাকলেন তিনি বলেন, উসামা ইব্ন যায়েদ তার সহধর্মিণী (আয়েশা (রা)-এর পবিত্রতা এবং তাঁর অন্তরে তাদের প্রতি তার ভালবাসা সম্পর্কে যা জানেন তার আলোকে তাকে পরামর্শ দিতে গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ্ ! আপনার পরিবার সম্পর্কে আমরা ভাল ধারণাই পোষণ করি। আর আলী ইব্ন আবু তালিব (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আল্লাহ্ আপনার উপর কোন সংকীৰ্ণতা আরোপ করেননি এবং তিনি ছাড়া বহু মহিলা রয়েছেন। আর আপনি যদি দাসীকে জিজ্ঞেস করেন, সে আপনার কাছে সত্য ঘটনা বলবে ৷ তিনি (আয়েশা (রা)) বলেন, তারপর রাসূলুল্লাহ্ শ্রপুধ্ বারীরাকে ডাকলেন এবং বললেন, হে বারীরা! তুমি কি তার কাছ থেকে সন্দেহজনক কিছু দেখেছ ? বারীরা বলল, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, তার কসম! আমি এমন কোন কিছু তার মধ্যে দেখতে পাইনি, যা আমি গোপন করতে পারি । তবে তার মধ্যে সবচাইতে বেশি যা দেখেছি, তা হল, তিনি একজন অনল্পবয়স্কা বালিকা । তিনি কখনও তার পরিবারের আটার খামির রেখে ঘুমিয়ে পড়তেন । আর বক্রীর বাচ্চা এসে তা খেয়ে ফেলত ৷ এরপরে রাসূলুল্লাহ্ শ্লহ্বু (মিম্বরে) দাড়ালেন । আবদুল্লাহ্ ইব্ন উবায় ইব্ন সলূলের বিরুদ্ধে তিনি সমর্থন চাইলেন । আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্ সনু মিল্বরের উপর থেকে বললেন, হে মুসলিম সম্প্রদায়! তোমাদের মধ্যে এমন কে আছে যে, এ ব্যক্তির মিথ্যা অপবাদ থেকে আমাকে সাহায্য করতে পারে, যে আমার স্ত্রীর ব্যাপারে আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ্র কসম ! আমি আমার স্ত্রী সম্পর্কে ভালই জানতে পেরেছি এবং তারা এমন এক পুরল্ষ সম্পর্কে অভিযোগ এনেছে, যার সম্পর্কে আমি ভাল ছাড়া কিছুই জানি না । সে কখনও আমাকে ছাড়া আমার ঘরে আসেনি ৷ এ কথা শুনে সা'দ ইব্ন মু‘আয আনসারী (রা) দাড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ ! তার বিরুদ্ধে আমি আপনাকে সাহায্য করব, যদি সে আউস গোত্রের হয়, তবে আমি তার গর্দান মেরে দিব । আর যদি আমাদের ভাই খাযরাজ গোত্রের লোক হয়, তবে আপনি নির্দেশ দিলে আমি আপনার নির্দেশ www.QuranerAlo.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।