WWw.QuranerAlo.com ৮০ বুখারী শরীফ এবং এ কথা শোনামাত্র তোমরা কেন বললে না যে, এ বিষয়ে বলাবলি করা আমাদের জন্য উচিত নয়। আল্লাহ্ পবিত্র, মহান! এ তো এক গুরুতর অপবাদ । আল্লাহ্ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, যদি তোমরা মু'মিন হয়ে থাক তাহলে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করবে না, আল্লাহ্ তোমাদের জন্য তার আয়াতসমূহ বিবৃত করেন এবং আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । যারা মু'মিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতের মর্মন্তুদ শাস্তি । আল্লাহ্ জানেন, তোমরা জান না। তোমাদের প্রতি আল্লাহ্র অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউই অব্যাহতি পেতে না । আল্লাহ্ দয়ার্দ ও পরম দয়ালু । (২৪ £ ১১-২০) এরপর আমার পবিত্রতা ঘোষণা করে আল্লাহ্ এ আয়াতগুলো নাযিল করলেন । আত্মীয়তা এবং দারিদ্রের কারণে আবূ বকর সিদ্দীক (রা) মিস্তাহ্ ইব্ন উসাসাকে আর্থিক ও বৈষয়িক সাহায্য করতেন । কিন্তু আয়েশা (রা) সম্পর্কে তিনি যে অপবাদ রটিয়েছিলেন এ কারণে আবূ বকর সিদ্দীক (রা) কসম করে বললেন, আমি আর কখনো মিসতাহ্কে আর্থিক কোন সাহায্য করব না। তখন আল্লাহ্ তা'আলা নাযিল করলেন---তোমাদের মধ্যে যারা এশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করে যে, তারা আত্মীয়-স্বজন ও অভাবগ্রস্তকে এবং আল্লাহ্র রাস্তায় যারা গৃহত্যাগ করেছে তাদেরকে কিছুই দিবে না। তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দোষ-ক্রুটি উপেক্ষা করে। শোন! তোমরা কি পছন্দ কর না যে, আৱহ তেমাদের কমা করেন! অলাহ্ ক্ষমালীলি। পরম দয়ালু । (২৪ ৪ ২২) (এ আয়াত নাযিল হওয়ার পর) আবু বকর সিদ্দীক (রা) বলে উঠলেন হ্যা, আল্লাহ্র কসম অবশ্যই আমি পছন্দ করি যে আল্লাহ্ আমাকে ক্ষমা করে দিন। এরপর তিনি মিসতাহ্ (রা)-এর জন্য যে অর্থ খরচ করতেন তা পুনঃ দিতে শুরু করলেন এবং বললেন, আল্লাহ্র কসম, আমি তাঁকে এ অর্থ দেওয়া আর কখনো বন্ধ করব না। আয়েশা (রা) বললেন, আমার এ বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা) যায়নাব বিন্ত জাহাশ (রা)-কেও জিজ্ঞাসা করেছিলেন । তিনি যায়নাব (রা)-কে বলেছিলেন, তুমি আয়েশা (রা) সম্পর্কে কী জান অথবা বলেছিলেন তুমি কী দেখেছ? তখন তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আমার চোখ ও কানকে সংরক্ষণ করেছি । আল্লাহ্র কসম! আমি তাঁর সম্পর্কে ভাল ছাড়া আর কিছুই জানি না। আয়েশা (রা) বলেন, নবী (সা)-এর শ্ত্রীগণের মধ্যে তিনি আমার সমকক্ষ ও প্রতিদ্বন্দী ছিলেন। আল্লাহ তাকে আল্লাহ্-ভীতির ফলে রক্ষা করেছেন। আয়েশা (রা) বলেন, অথচ তার বোন হামনা (রা) তাঁর পক্ষ অবলম্বন করে অপবাদ রটনাকারীদের মত অপবাদ রটনা করে বেড়াচ্ছিলেন। ফলে তিনি ধ্বংসপ্রাপ্তদের সাথে ধ্বংস হয়ে গেলেন । বর্ণনাকারী ইব্ন শিহাব (র) বলেন, এ সমস্ত লোকের ঘটনা সম্পর্কে আমার কাছে মা পৌঁছেছে তা হলো এই £ উরওয়া (রা) বলেন, আয়েশা (রা) বর্ণনা করেছেন যে, আল্লাহ্র কসম! যে ব্যক্তি সম্পর্কে অপবাদ দেওয়া হয়েছিল, তিনি এসব কথা শুনে বলতেন, আল্তাহ্ মহান ৷ খু সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি কোন স্ত্রীলোকের কাপড় খুলেও কোনদিন দেখিনি। আয়েশা (রা) বলেন, পরে তিনি আল্লাহ্র পথে শাহাদত লাভ করেছিলেন। o feoee coo eee "6 2089 aC ss e442 Sessa bL se dd ra EOD ASE ACO FUL G2 YAY! PEA
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।