WWw.QuranerAlo.com যুদ্ধাভিযান ৭৯ রাসূলুল্লাহ্ (সা) যা বলছেন, আপনি তার জবাব দিন । আম্মা বললেন, আল্লাহ্র কসম! রাসূলুল্লাহ্ (সা) -কে কি জবাব দিব আমি তা জানি না । তখন আমি ছিলাম অন্ল বয়স্কা কিশোরী । কুরআনও বেশি পড়তে পারতাম না । তথাপিও এ অবস্থা দেখে আমি নিজেই বললাম, আমি জানি আপনারা এ অপবাদের ঘটনা শুনেছেন, আপনারা তা বিশ্বাস করেছেন এবং বিষয়টি আপনাদের মনে সুদৃঢ় হয়ে আছে। এখন যদি আমি বলি যে, এর থেকে আমি পবিত্র এবং আমি নিষ্কলুষ তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন না । আর যদি আমি এ অপরাধের কথা স্বীকার করে নেই যা সম্পর্কে আল্লাহ্ জানেন যে, আমি এর থেকে পবিত্র, তাহলে আপনারা তা বিশ্বাস করবেন ৷ আল্লাহূর কসম, আমি ও আপনারা যে অবস্থার শিকার হয়েছি এর জন্য (নবী) ইউসুফ (আ)-এর পিতার কথার উদাহরণ ব্যতীত আমি কোন উদাহরণ খুঁজে পাচ্ছি না। তিনি বলেছিলেন ঃ “সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়, তোমরা যা বলছ সে বিষয়ে আল্লাহই একমাত্র আমার আশ্রয়স্থল ।” এরপর আমি মুখ ফিরিয়ে আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম ৷ আল্লাহ্ তা'আলা জানেন যে, সে মুহূর্তেও আমি পবিত্র । অবশ্যই আল্লাহ্ আমার পবিত্রতা প্রকাশ করে দেবেন (এ কথার প্রতি আমার বিশ্বাস ছিল) তবে আল্লাহ্র কসম, আমি কখনো ধারণা করিনি যে, আমার ব্যাপারে আল্লাহ্ ওহী নাযিল করবেন যা পঠিত হবে । আসার ব্যাপারে আল্লাহ্ কোন কথা বলবেন আমি নিজেকে এতখানি যোগ্য মনে করিনি বরং আমি নিজেকে এর চেয়ে অধিক অযোগ্য বলে মনে করতাম । তবে আমি আশা করতাম যে, হয়তো রাসূলুল্লাহ্ (সা)-কে এমন স্বপ্ন দেখানো হবে যার দ্বারা আল্লাহ্ আমার পবিত্রতা প্রকাশ করে দেবেন। আল্লাহর কসম! রাসূলুল্লাহ্ (সা) তখনো তার বসার জায়গা ছাড়েননি এবং ঘরের লোকদের থেকেও কেউ ঘর থেকে বাইরে যাননি । এমতাবস্থায় তার উপর ওহী নাযিল হতে শুরু হল । ওহী নাযিল হওয়ার সময় তাঁর যে বিশেষ কষ্ট হত তখনও সে অবস্থা তার হল । এমনকি প্রচণ্ড শীতের দিনেও তার দেহ থেকে মোতির দানার মত বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ত এ বাণীর গুরুভারের কারণে, যা তার প্রতি নাযিল করা হয়েছে। আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা)-এর এ অবস্থা দূরীভূত হলে তিনি হাসিমুখে প্রথমে যে কথাটি বললেন, তা হল, হে আয়েশা! আল্লাহ্ তোমার পবিত্রতা জাহির করে দিয়েছেন । আয়েশা (রা) বলেন, এ কথা শুনে আমার আম্মা আমাকে বললেন, তুমি উঠে রাসূলুল্লাহ্ (সা) -এর প্রতি সন্মান প্রদর্শন কর । আমি বললাম, আল্লাহ্র কসম আমি এখন তার দিকে উঠে যাব না। মহান আল্লাহ্ ব্যতীত আমি কারো প্রশংসা করব না। আয়েশা (রা) বললেন, আল্লাহ্ (আমার পবিত্রতা ঘোষণা করে) যে দশটি আয়াত নাযিল করেছেন, তা হ'ল এই, “যারা এ অপবাদ রটনা করেছে (তারা তো তোমাদেরই একটি দল; এ ঘটনাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না; বরং এও তোমাদের জন্য কল্যাণকর ৷ তাদের প্রত্যেকের জন্য আছে তাদের কৃত পাপকর্মের ফল এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করেছে তার জন্য আছে কঠিন শাস্তি । এ কথা শোনার পর মু'মিন পুরুষ এবং নারীগণ কেন নিজেদের বিষয়ে সৎ ধারণা করেনি. এবং বলেনি, এটা তো সুস্পষ্ট অপবাদ । তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি? যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি, সেহেতু তারা আল্লাহ্র বিধানে মিথ্যাবাদী ৷ দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহ্র অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করত । যখন তোমরা মুখে মুখে এ মিথ্যা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করছিলে যার কোন জ্ঞান তোমাদের ছিল না এবং একে তোমরা তুচ্ছ ব্যাপার বলে ভাবছিলে, অথচ আল্লাহ্র কাছে তা ছিল খুবই গুরুতর ব্যাপার ।.
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।