WWw.QuranerAlo.com ৭৮ বুখারী শরীফ নাম উল্লেখ করছে যার সম্বন্ধেও আমি ভাল ছাড়া কিছু জানি না । সে তো আমার সাথেই আমার ঘরে যায়। আয়েশা (রা) বলেন, (এ কথা শুনে) বনী আবদুল আশহাল গোত্রের সাদ (ইব্ন মুআয) (রা) উঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনাকে এ অপবাদ থেকে মুক্তি দেব। সে যদি আউস গোত্রের লোক হয় তা হলে তার শিরশ্ছেদ করব. । আর যদি সে আমাদের ভাই খাযরাজের লোক হয় তাহলে তার ব্যাপারে আপনি যা বলবেন তাই পালন করব । আয়েশা (রা) বলেন, এ সময় হাস্সান ইব্ন সাবিত (রা)-এর মায়ের চাচাতো ভাই খাযরাজ গোত্রের সর্দার. সাঈদ ইব্ন উবাদা (রা) দাড়িয়ে এ কথার প্রতিবাদ করলেন । আয়েশা (রা) বলেন £ এ ঘটনার পূর্বে তিনি একজন সৎ ও নেককার লোক ছিলেন। কিন্তু (এ সময়) গোত্রীয় অহমিকায় উত্তেজিত হয়ে তিনি সা‘দ ইব্ন মুআয (রা)-কে বললেন, তুমি মিথ্যা কথা বলছ । আল্লাহ্র কসম, তুমি তাকে হত্যা করতে পারবে না এবং তাকে হত্যা করার ক্ষমতাও তোমার নেই ৷ যদি সে তোমার গোত্রের লোক হত তাহলে তুমি তার হত্যা হওয়া কখনো পছন্দ করতে না। তখন সা'দ ইব্ন মুআয (রা)-এর চাচাতো ভাই উসাইদ ইব্ন হুযাইর (রা) সা'দ ইব্ন ওবায়দা (রা)-কে বললেন, বরং তুমিই মিথ্যা কথা বললে ৷ আল্লাহ্র কসম! আমরা অবশ্যই তাকে হত্যা করব । তুমি হলে মুনাফিক । তাই মুনাফিকদের পক্ষ অবলম্বন করে কথাবার্তা বলছ । আয়েশা (রা) বলেন, এ সময় আউস ও খাযরাজ উভয় গোত্র খুব উত্তেজিত হয়ে উঠে । এমনকি তারা যুদ্ধের সংকল্প পর্যন্ত করে বসে । এ সময় রাসূলুল্লাহ্ (সা) মিষ্বরে দাড়িয়ে ছিলেন। আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) তাদের থামিয়ে শান্ত করলেন এবং নিজেও চুপ হয়ে গেলেন । আয়েশা (রা) বলেন, আমি সেদিন সারাক্ষণ কেদে কাটালাম ৷ অশ্রুঝরা আমার বন্ধ হয়নি এবং একটু ঘুমও আমার আসেনি । তিনি বলেন, আমি ক্রন্দনরত ছিলাম আর আমার পিতা-মাতা আমার পার্শ্বে বসা ছিলেন । এমনি করে একদিন দুই রাত কেদে কেঁদে কাটিয়ে দিই । এর মাঝে আমার কোন খঘুম আসেনি । বরং অবারিত ধারায় আমার চোখ থেকে অশ্রুপাত হতে থাকে । মনে হচ্ছিল যেন, কান্নার ফলে আমার কলিজা ফেটে যাবে। আমি ক্রন্দনরত ছিলাম আর আমার আব্বা-আশ্মা আমার পাশে বসা ছিলেন । এমতাবস্থায় একজন আনসারী মহিলা আমার কাছে আসার অনুমতি চাইলে আমি তাকে আসার অনুমতি দিলাম । সে এসে বসল এবং আমার সাথে কাদতে আরম্ভ করল ৷ তিনি বলেন, আমরা ক্রন্দনরত ছিলাম ঠিক এ সময় রাসূলুল্লাহ্ (সা) আমাদের কাছে এসে সালাম করলেন এবং আমাদের পাশে বসে গেলেন । আয়েশা (রা) বলেন, অপবাদ রটানোর পর আমার কাছে এসে এভাবে তিনি আর কখনো বসেননি । এদিকে রাসূলুল্লাহ (সা) দীর্ঘ একমাস কাল অপেক্ষা করার পরও আমার বিষয়ে তার নিকট কোন ওহী আসেনি আয়েশা (রা) বলেন, বসার পর রাসূলুল্লাহ্ (সা) কালিমা শাহাদাত পড়লেন । এরপর বললেন, যা হোক, আয়েশা তোমার সম্বন্ধে আমার কাছে অনেক কথাই পৌঁছেছে, যদি তুমি এর থেকে মুক্ত হও তাহলে শীঘই আল্লাহ্ তোমাকে এ অপবাদ থেকে মুক্ত করে দেবেন। আর যদি তুমি কোন গুনাহ্ করে থাক তাহলে আল্লাহ্র কাছে ক্ষম্য প্রার্থনা কর এবং তওবা কর । কেননা বোন্দা গুনাহ স্বীকার করে তওবা করলে আল্লাহ্ তা'আলা তওবা কবূল করেন। আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) তার কথা বলে শেষ করলে আমার অশ্রুপাত বন্ধ হয়ে যায় । এমনকি এক ফোটা অক্রও আমি আর অনুভব করলাম না । তখন আমি আমার আব্বাকে বললাম, রাসূলুল্লাহ্ (সা) যা বলছেন আমার পক্ষ হতে আপনি তার জবাব দিন। আমার আব্বা বললেন, আল্লাহ্র কসম! রাসূলুল্লাহ (সা)-কে কি জবাব দিব আমি তা জানি না। তখন আমি আমার আশ্বাকে বললাম,
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।