ইসলামিক প্রকাশনী হাদিস বই — বুখারি শরিফ খন্ড ৭
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

WWw.QuranerAlo.com ণ্৬ বুখারী শরীফ কাছে পৌঁছে একজন ঘুমন্ত মানুষ দেখে আমার দিকে তাকানোর পর আমাকে চিনে ফেললেন ৷ তিনি আমাকে দেখেছিলেন পর্দার বিধান নাযিল হওয়ার পূর্বে । তিনি আমাকে চিনতে পেরে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন’ পড়লে আমি তা শুনতে পেয়ে ঘুম থেকে জেগে উঠলাম এবং চাদর টেনে আমার চেহারা ঢেকে ফেললাম ৷ আল্লাহ্র কসম! আমি কোন কথা বলিনি এবং তার থেকে ইন্নালিল্লাহ্‌......পাঠ ছাড়া আর কোন কথাই শুনতে পাইনি । এরপর তিনি সওয়ারী থেকে অবতরণ করলেন এবং সওয়ারীকে বসিয়ে তার সামনের পা নিচু করে দিলে আমি গিয়ে তাতে আরোহণ করলাম ৷ পরে তিনি আমাকেসহ সওয়ারীকে টেনে আগে আগে চলতে লাগলেন, পরিশেষে ঠিক দ্বিপ্রহরে প্রচণ্ড গরমের সময় আমরা গিয়ে সেনাদলের সাথে মিলিত হলাম ৷ সে সময় তারা একটি জায়গায় অবতরণ করছিলেন। আয়েশা (রা) বলেন, এরপর যাদের ধ্বংস হওয়ার ছিল তারা (আমার প্রতি অপবাদ আরোপ করে) ধ্বংস হয়ে গেল । তাদের মধ্যে এ অপবাদ আরোপের ব্যাপারে যে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল সে হচ্ছে আবদুল্লাহ্‌ ইব্‌ন উবায় ইব্‌ন সুলূল ৷ বর্ণনাকারী উরওয়া (রা) বলেন, আমি জানতে পেরেছি যে, তার (আবদুল্লাহ্‌ ইব্‌ন উবায় ইব্ন সুলুূল) সামনে অপবাদের কথাগুলো প্রচার করা হত এবং আলোচনা করা হত আর অমনি সে এগুলোকে বিশ্বাস করত, খুব ভালভাবে শ্রবণ করত এবং শোনা কথার ভিত্তিতেই বিষয়টিকে প্রমাণ করার চেষ্টা করত । উরওয়া (রা) আরো বর্ণনা করেছেন যে, অপবাদ আরোপকারী ব্যক্তিদের মধ্যে হাস্সান ইব্‌ন সাবিত, মিসতাহ ইব্‌ন উসাসা এবং হামনা বিন্ত জাহাশ (রা) ব্যতীত আর কারো নাম উল্লেখ করা হয়নি৷ তারা গুটিকয়েক ব্যক্তির একটি দল ছিল, এতটুকু ব্যতীত তাদের সম্পর্কে আমার আর কিছু জানা নেই । যেমন (আল কুরআনে) মহান আল্লাহ্‌ পাক বলেছেন, এ ব্যাপারে যে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল তাকে আবদুল্লাহ্‌ ইব্‌ন উবায় বিন সুলুল বলে ডাকা হয়ে থাকে । বর্ণনাকারী উরওয়া (রা) বলেন, আয়েশা (রা)-এর এ ব্যাপারে হাস্সান ইব্ন সাবিত (রা)-কে গালমন্দ করাকে পছন্দ করতেন না । তিনি বলতেন, হাস্সান ইব্‌ন সাবিত (রা) তো এঁ ব্যক্তি যিনি তার এক কবিতায় বলেছেন, আমার মান সম্মান এবং আমার বাপ দাদা মুহাম্মদ (সা)-এর মান সম্মান রক্ষায় নিবেদিত । আয়েশা (রা) বলেন, এরপর আমরা মদীনায় আসলাম ৷ মদীনায় আগমন করার পর এক মাস পর্যন্ত আমি অসুস্থ থাকলাম । এদিকে অপবাদ রটনাকারীদের কথা নিয়ে লোকদের মধ্যে আলোচনা ও চর্চা হতে লাগল ৷ কিন্তু এসবের কিছুই আমি জানি না । তবে আমার সন্দেহ হচ্ছিল এবং তা আরো দৃঢ় হচ্ছিল আমার এ অসুখের সময় । কেননা এর পূর্বে আমি রাসূলুল্লাহ্‌ (সা) থেকে যেরূপ স্নেহ-ভালবাসা লাভ করতাম আমার এ অসুখের সময় তা আমি পাচ্ছিলাম না । তিনি আমার কাছে এসে সালাম করে কেবল “তুমি কেমন আছ" জিজ্ঞাসা করে চলে যেতেন । তার এ আচরণই আমার মনে চরম সন্দেহের উদ্রেক করে। তবে কিছুটা সুস্থ হয়ে বাইরে বের হওয়ার পূর্ব পর্যন্ত এ জঘন্য অপবাদ সম্বন্ধে আমি কিছুই জানতাম না । উম্মে মিসতাহ (রা) (মিসতাহর মা) একদা আমার সাথে পায়খানার দিকে বের হন। আর প্রকৃতির ডাকে আমাদের বের - হওয়ার অবস্থা এই ছিল যে, এক রাতে বের হলে আমরা আবার পরের রাতে বের হতাম । এ ছিল আমাদের ঘরের পার্শ্বে পায়খানা তৈরি করার পূর্বের ঘটনা । আমাদের অবস্থা প্রাচীন আরবীয় লোকদের অবস্থার মত ছিল । তাদের মত আমরাও পায়খানা করার জন্য ঝৌপঝাড়ে চলে যেতাম । এমনকি (অভ্যাস না থাকার কারণে) বাড়ির পার্শ্বে পায়খানা তৈরি করলে আমরা খুব কষ্ট পেতাম । আয়েশা (রা) বলেন, একদা আমি এবং উম্মে মিসতাহ “যিনি ছিলেন আবু রূহম ইব্ন মুত্তালিব ইব্‌ন আবদে মুনাফের

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।