ইসলামিক প্রকাশনী হাদিস বই — বুখারি শরিফ খন্ড ৭
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

WWw.QuranerAlo.com যুদ্ধাভিযান 8৯ [৩৭৯৩]উবায়দ ইব্‌ন ইসমাঈল (র) ....... আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, (মক্কার কাফেরদের) অত্যাচার চরম আকার ধারণ করলে আবূ বকর (রা) (মক্কা থেকে) বেরিয়ে যাওয়ার জন্য নবী (সা)-এর কাছে অনুমতি চাইলে তিনি তাকে বললেন, (আরো কিছুদিন) অবস্থান কর । তখন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি আশা করেন যে, আপনাকে অনুমতি দেওয়া হোক? তিনি বললেন, আমি তো তাই আশা করি । আয়েশা (রা) বলেন, আবূ বকর (রা) এর জন্য অপেক্ষা করলেন। একদিন যোহরের সময় রাসূলুল্লাহ্‌ (সা) এসে তাকে [আবূ বকর (রা)-কে] ডেকে বললেন, তোমার কাছে যারা আছে তাদেরকে সরিয়ে দাও ৷ তখন আবূ বকর (রা) বললেন, এরা তো আমার দু'মেয়ে (আয়েশা ও আসমা) । তথন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, তুমি কি জান আমাকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে? আবূ বকর (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আমি কি আপনার সাথে যেতে পারব? নবী (সা) বললেন, হ্যা আমার সাথে যেতে পারবে । আবূ বকর (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আমার কাছে দু'টি উটনী আছে। এখান থেকে বের হয়ে যাওয়ার জন্যই এ দু'টিকে আমি প্রস্তুত করে রেখেছি । এরপর তিনি নবী কর্বীম (সা) -কৈ দুটি উটের একটি উট প্রদান করলেন । এ উটটি ছিল কান-নাক কাটা । তারা উভয়ে সওয়ার হয়ে রওয়ানা হলেন এবং গারে সাওরে পৌছে সেখানে আত্মগোপন করলেন । আয়েশা (রা)-এর বৈমাত্রেয় ভাই আমির ইব্‌ন ফুহায়রা ছিলেন আবদুল্লাহ্‌ ইব্‌ন তুফায়ল ইব্‌ন সাখ্বারার গোলাম । আবূ বকর (রা)-এর একটি দুধের গাভী ছিল । তিনি (আমির ইব্‌ন ফুহায়রা) সেটিকে সন্ধ্যাবেলা চরাতে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে তাদের (মক্কার কাফেরদের) কাছে নিয়ে যেতেন এবং ভোরবেলা তাদের উভয়ের কাছে নিয়ে যেতেন ৷ কোন রাখালই এ বিষয়টি বুঝতে পারত না । নবী (সা) ও আবূ বকর (রা) গারে সাওর থেকে বের হলে তিনিও তাদের সাথে রওয়ানা হলেন । তারা মদীনা পৌছে যান । আমির ইব্‌ন ফুহায়রা পরবর্তীকালে বি‘রে মাউনার দুর্ঘটনায় শাহাদত বরণ করেন । (অন্য সনদে) আবূ উসামা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, হিশাম ইবনে উরওয়া (র) বলেন, আমার পিতা [উরওয়া (রা)] আমাকে বলেছেন, বি'রে মাউনার যুদ্ধে শাহাদতবরণকারিগণ শহীদ হলে আমর ইব্‌ন উমাইয়া যামূরী বন্দী হলেন। তাকে আমির ইব্‌ন তুফায়ল নিহত আমির ইব্‌ন ফুহায়রার লাশ দেখিয়ে জিজ্ঞেস করল, এ ব্যক্তি কে? আমর ইব্‌ন উমাইয়া বললেন, ইনি হচ্ছেন আমির ইব্‌ন ফুহায়রা। তখন সে (আমির ইব্‌ন তুফায়ল) বলল, আমি দেখলাম, নিহত হওয়ার পর তার লাশ আকাশে উঠিয়ে নেয়া হয়েছে। এমনকি আমি তার লাশ আসমান যমীনের মাঝে দেখেছি । এরপর তা রেখে দেয়া হল (যমিনের উপর) । এ সংবাদ নবী (সা) -এর কাছে পৌছলে তিনি সাহাবীগণকে তাদের শাহাদতের সংবাদ জানিয়ে বললেন, তোমাদের সাথীদেরকে হত্যা করা হয়েছে। মৃত্যুর পূর্ব তারা তাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করে বলেছিলেন, ' হে আমাদের প্রতিপালক! আমরা আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনিও আমাদের প্রতি সন্তুষ্ট_এ সংবাদ আমাদের ভাইদের কাছে পৌছে দিন। তাই মহান আল্লাহ্‌ তাদের এ সংবাদ মুসলমানদের কাছে পৌছিয়ে দিলেন । এ দিনের নিহতদের মধ্যে উরওয়া ইবন আসমা ইব্‌ন সাল্লাত (রা)-ও ছিলেন । তাই এ নামেই উরওয়া (ইব্‌ন যুবায়রের )-এর নামকরণ করা হয়েছে। আর মুনযির ইব্‌ন আমর (রা)-ও এ দিন শাহাদত বরণ করেছিলেন। তাই এ নামেই মুনযির-এর নামকরণ করা হয়েছে। 2,5 Baz: Be - এত ত ৩৪ s ooo 8 ob sed ERE NE ES ENT JG Le dl 2) il 2 le tl Or ULL CRS de GA oe GE [VAL ৫ ~—

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।