ইসলামিক প্রকাশনী হাদিস বই — বুখারি শরিফ খন্ড ৭
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

WWw.QuranerAlo.com 88 ৰ বুখারী শরীফ বললেন, আমি কোন কাফেরের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে এখান থেকে অবতরণ করব না । হে আল্লাহ! আমাদের এ সংবাদ আপনার রাসূলের নিকট পৌছিয়ে দিন । এরপর তারা মুসলিম গোয়েন্দা দলের প্রতি আক্রমণ করল এবং তীর বর্ষণ করতে শুরু করল । এভাবে তারা আসিম (রা)-সহ সাতজনকে তীর নিক্ষেপ করে শহীদ করে দিল। এখন শুধু বাকী রইলেন খুবায়ব (রা), যায়দ (রা) এবং অপর একজন (আবদুল্লাহ্‌ ইব্‌ন তারিক) সাহাবী (রা) । পুনরায় তারা তাদেরকে ওয়াদা দিল । এই ওয়াদায় আশ্বস্ত হয়ে তারা তাদের কাছে নেমে এলেন । এবার তারা তাদেরকে কাবু করে ফেলার পর নিজেদের ধনুকের তার খুলে এর দ্বারা তাদেরকে বেধে ফেলল । এ দেখে তাদের সাথী তৃতীয় সাহাবী (আবদুল্লাহ্‌ ইবৃন তারিক) (রা) বললেন, এটাই প্রথম বিশ্বাসঘাতকতা ৷ তাই তিনি তাদের সাথে যেতে অস্বীকার করলেন ৷ তারা তাঁকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য বহু টানা-হেঁচড়া করল এবং বহু চেষ্টা করল । কিন্তু তিনি তাতে রাযী হলেন ন! । অবশেষে কাফেররা তাকে শহীদ করে দিল এবং খুবায়ব ও যায়দ (রা)-কে মন্ধার বাজারে নিয়ে বিক্রি করে দিল । বনী হারিস ইব্‌ন আমির ইব্‌ন নাওফল গোত্রের লোকেরা খুবায়ব (রা)-কে কিনে নিল । কেননা বদর যুদ্ধের দিন খুবায়ব (রা) হারিসকে হত্যা করেছিলেন। তাই তিনি তাদের নিকট বেশ কিছু দিন বন্দী অবস্থায় কাটান । অবশেষে তারা তাকে হত্যা করার দৃঢ় সংকল্প করলে তিনি নাভির নিচের পশম পরিষ্কার করার জন্য হারিসের কোন এক কন্যার নিকট থেকে একখানা ক্ষুর চাইলেন । সে ভাকে তা দিল । (পরবর্তীকালে মুসলমান হওয়ার পর) হারিসের উক্ত কন্যা বর্ণনা করছেন যে, আমি আমার একটি শিশু বাচ্চা সম্পর্কে অসাবধান থাকায় সে পায়ে হেঁটে তার কাছে চলে যায় এবং তিনি তাকে স্বীয় উরুর উপর বসিয়ে রাখেন । এ সময় তার হাতে ছিল সেই ক্ষুর । এ দেখে আমি অত্যন্ত ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ি । খুবায়ব (রা) তা বুঝতে পেরে বললেন, তাকে মেরে ফেলব বলে তুমি কি ভয় পাচ্ছ? ইন্শা আল্লাহ্‌ আমি তা করার নই । সে (হারিসের কন্যা) বলত, আমি খুবায়ব (রা) থেকে উত্তম বন্দী আর কখনো দেখিনি । আমি তাকে আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে দেখেছি । অথচ তখন মন্ধায় কোন ফলই ছিল না । অধিকম্ভু তিনি তখন লোহার শিকলে আবদ্ধ ছিলেন এ আঙ্গুর তার জন্য আল্লাহ্র তরফ থেকে প্রদত্ত রিযিক ব্যতীত আর কিছুই নয় । এরপর তারা ভাঁকে হত্যা করার জন্য হারাম শরীফের বাইরে নিয়ে গেল । তিনি তাদেরকে বললেন, আমাকে দু'রাকাত নামায আদায় করার সুযোগ দাও। (নামায আদায় করে) তিনি তাদের কাছে ফিরে এসে বললেন, আমি মৃত্যুর ভয়ে শংকিত হয়ে পড়েছি, তোমরা যদি এ কথা মনে না করতে তাহলে আমি (নামাযকে) আরো দীর্ঘায়িত করতাম । হত্যার পূর্বে দু'রাকাত নামায আদায়ের সুন্নাত প্রবর্তন করেছেন সর্বপ্রথম তিনিই । এরপর তিনি বললেন, হে আল্লাহ্‌, তাদেরকে এক এক করে গুণে রাখুন । এরপর তিনি দু'টি পঙক্তি আবৃত্তি করলেন, “যেহেতু আমি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করছি তাই আমার কোন শংকা নেই । আল্লাহ্র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যেকোন পার্শ্বে আমি ঢলে পড়ি৷” “আমি যেহেতু আল্লাহ্র পথেই মৃত্যুবরণ করছি, তাই তিনি ইচ্ছা করলে আমার ছিন্নভিন্ন প্রতিটি অঙ্গে বরকত দান করতে পারেন৷” এরপর উকবা ইব্ন হারিস তার দিকে এগিয়ে গেল এবং তাকে শহীদ করে দিল । কুরাইশ গোত্রের লোকেরা আসিম (রা)-এর শাহাদতের ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তার মৃতদেহ থেকে কিছু অংশ নিয়ে আসার জন্য লোক পাঠিয়েছিল। কারণ আসিম (রা) বদর যুদ্ধের দিন তাদের একজন বড় নেতাকে হত্যা করেছিলেন। তখন আল্লাহ্‌ মেঘের মত এক ঝাঁক মৌমাছি পাঠিয়ে দিলেন, যা তাদের প্রেরিত লোকদের হাত থেকে আসিম (রা)-কে রক্ষা করল । ফলে তারা তার দেহ থেকে কোন অংশ নিতে সক্ষম হল না।

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।