Wwww.QuranerAlo.com ২০৪% বুখারী শরীফ + sly. Lie USS CHT JG bie USS CU LAS DI CG Ald A EE dala JG 2 be pa be be | nl il GY iL 6 WE. di a sl [8৪০৪১] কুতায়বা ইব্ন সাঈদ (র) AE জাবির ইব্ন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন £ রাসূলুল্লাহ (সা) আমাকে বললেন, বাহরায়নের অর্থ সম্পদ (জিযিয়া) আসলে তোমাকে এতো পরিমাণ এতো পরিমাণ এতো পরিমাণ দেবো । (এতো পরিমাণ শব্দটি) তিনবার বললেন। এরপর বাহ্রায়ন থেকে আর কোন অর্থ সম্পদ আসেনি । অবশেষে রাসূলুল্লাহ্ (সা)-এর ওফাত হয়ে গেল । এরপর আবূ বাকরের যুগে যখন সেই অর্থ সম্পদ আসলো তখন তিনি একজন ঘোষণাকারীকে নির্দেশ দিলেন। সে ঘোষণা করল $ নবী (সা)-এর কাছে যার ঝণ প্রাপ্য রয়েছে কিংবা কোন ওয়াদা অপূরণ রয়ে গেছে সে যেনো আমার কাছে আসে (এবং তা নিয়ে নেয়) জাবির (রা) বলেন £ আমি আবূ বাকর (রা)-এর কাছে এসে তাঁকে জানালাম যে, নবী (সা) আমাকে বলেছিলেন, যদি বাহরায়ন থেকে অর্থ-সম্পদ আসে তা হলে তোমাকে আমি এতো পরিমাণ এতো পরিমাণ দেবো । (এতো পরিমাণ কথাটি) তিনবার বললেন। জাবির (রা) বলেন £ তখন আবূ বাকর (রা) আমাকে অর্থ সম্পদ দিলেন। জাবির (রা) বলেন, এর কিছুদিন পর আমি আবূ বাকর (রা)-এর সাথে সাক্ষাৎ করলাম । এবং তার কাছে মাল চাইলাম । কিন্তু তিনি আমাকে কিছুই দিলেন না। এরপর আমি তার কাছে দ্বিতীয়বার আসি, তিনি আমাকে কিছুই দেননি! এরপর আমি তাঁর কাছে তৃতীয়বার এলাম ৷ তখনো তিনি আমাকে কিছুই দিলেন না । কাজেই আমি তাকে বললাম £ঃ আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনি আমাকে দেননি । তারপর (আবার) এসেছিলাম তখনো দেননি । এরপরেও এসেছিলাম তখনো আমাকে আপনি দেননি । কাজেই এখন হয়তো আপনি আমাকে সম্পদ দিবেন নয়তো আমি মনে করব £ আপনি আমার ব্যাপারে কৃপণতা অবলম্বন করেছেন। তখন তিনি বললেন £ এ কি বলছ তূমি ‘আমার ব্যাপারে কৃপণতা করছেন ।’ (তিনি বললেন) কৃপণতা থেকে মারাত্মক ব্যাধি আর কি হতে পারে। কথাটি তিনি তিনবার বললেন । (এরপর তিনি বললেন) যতবারই আমি তোমাকে সম্পদ দেয়া থেকে বিরত রয়েছি ততবারই আমার ইচ্ছা ছিলো যে, (অন্য কোথাও থেকে) তোমাকে দেবো । আমর [ইব্ন দীনার (র)] মুহাম্মদ ইব্ন আলী (র)-এর মাধ্যমে জাবির ইব্ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ বকর (রা)-এর কাছে আসলে তিনি আমাকে বললেন, এ (আশরাফী)গুলো গুণো, আমি এগুলো গুণে দেখলাম এখানে পাচ শ' (আশরাফী) রয়েছে। তিনি বললেন, (ওখান থেকে) এ পরিমাণ আরো দু'বার তুলে নাও ।
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।