ইসলামিক প্রকাশনী হাদিস বই — বুখারি শরিফ খন্ড ৭
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

WWw.QuranerAlo.com যুদ্ধাভিযান ১৭১ আল্লাহ্‌ তার রাসূল (সা)-কে হাওয়াযিন গোত্রের সম্পদ থেকে গনীমত হিসেবে যতটুকু দান করতে চেয়েছেন দান করলেন, তখন নবী (সা) কতিপয় লোককে এক একশ’ করে উট দান করতে লাগলেন । (এ অবস্থা দেখে) আনসারদের কিছুসংখ্যক লোক বলে ফেললেন, আল্লাহ্‌ রাসূলুল্লাহ্‌ (সা)-কে ক্ষমা করুন, তিনি আমাদেরকে বাদ দিয়ে কুরাইশদেরকে (গনীমতের মাল) দিচ্ছেন । অথচ আমাদের তরবারি থেকে এখনো তাদের তাজা রক্ত টপকাচ্ছে। আনাস (রা) বলেন, তাদের এ কথা রাসূলুল্লাহ্‌ (সা)-কে বর্ণনা করা হলে তিনি আনসারদের কাছে সংবাদ পাঠালেন এবং তাদেরকে একটি চামড়ার তৈরি তীবুতে জমায়েত করলেন । এবং তারা ব্যতীত অন্য কাউকে এখানে উপস্থিত থাকতে অনুমতি দেননি । এরপর তারা সবাই জমায়েত হলে নবী (সা) দাড়িয়ে বললেন, তোমাদের কাছ থেকে কি কথা আমার নিকট পৌছলো? আনসারদের বিজ্ঞ উলামাবৃন্দ বললেন £ ইয়া রাসূলাল্লাহ্‌! আমাদের নেতৃস্থানীয় কেউ তো কিছু বলেনি, তবে আমাদের কতিপয় কমবয়সী লোকেরা বলেছে যে, আল্লাহ্‌ রাসূলুল্লাহ (সা)-কে ক্ষমা করুন, তিনি আমাদেরকে বাদ দিয়ে কুরাইশদেরকে (গনীমতের মাল) দিচ্ছেন। অথচ আমাদের তরবারিগুলো থেকে এখনো তাদের তাজা রক্ত টপকাচ্ছে। তখন নবী (সা) বললেন, আমি অবশ্য এমন কিছু লোককে (গনীমতের মাল) দিচ্ছি যারা সবেমাত্র কুফ্‌্র ত্যাগ করে ইসলামে প্রবেশ করেছে। আর তা এ জন্যে যেন তাদের মনকে আমি ঈমানের উপর সুদৃঢ় করতে পারি । তোমরা কি এতে সন্তুষ্ট নও যে, অন্যান্য লোক ফিরে যাবে ধন-সম্পদ নিয়ে আর তোমরা বাড়ি ফিরে যাবে (আল্লাহ্র) নবীকে সঙ্গে নিয়ে? আল্লাহ্‌র কসম, তোমরা যে জিনিস নিয়ে ফিরে যাবে তা অনেক উত্তম এ ধন-সম্পদ অপেক্ষা, যা নিয়ে তারা ফিরে যাচ্ছে। আনসারগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌, আমরা এতে সন্তুষ্ট থাকলাম ৷ নবী (সা) তাদের বললেন, অচিরেই তোমরা (নিজেদের উপর) অন্যদের প্রাধান্য প্রবলভাবে অনুভব করতে থাকবে । অতএব, আমার মৃত্যুর পর আল্লাহ্‌ এবং তাঁর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করা পর্যন্ত তোমরা সবর করে থাকবে । আমি হাউজে কাউসারের নিকট থাকব । আনাস (রা) বলেন, কিন্তু তারা (আনসাররা) সবর করেননি । MS EC i 2 OK Li JG dl Sec ll al 2 Gad Eis aya on oll EES FAT 2 3 NE hol RCs £5 AES 0% টি ক Pee EE EE $ £08 oo id “তন ৰ £. LEAL AA 8 এল প্রপলতৰ CEA L CEM “ef-s ‘08 ssl SSL at si sly wb tad JG biG (02) Ls ai Cl et 3 Lai [৩৯৯৬] সুলায়মান ইব্‌ন হারব (র) ...... আনাস (ইব্‌ন মালিক) (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ্‌ (সা) কুরাইশদের মধ্যে গনীমতের মাল বন্টন করে দিলেন । এতে আনসারগণ নাখোশ হয়ে গেলেন । তখন নবী (সা) বলেছেন, তোমরা কি এতে সন্তুষ্ট থাকবে না যে, লোকজন পার্থিব

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।