ইসলামিক প্রকাশনী হাদিস বই — বুখারি শরিফ খন্ড ৭
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

WWw.QuranerAlo.com যুদ্ধাভিযান ১৫৫ রাসূলুল্লাহ (সা)-এর নিকট সুপারিশ করার জন্য অনুরোধ করল । উরওয়া (রা) বলেন, উসামা (রা) এ ব্যাপারে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে যখনি কথা বললেন, তখন তাঁর চেহারার রং পরিবর্তিত হয়ে গেল । তিনি উসামা (রা)-কে বললেন, তুমি কি আল্লাহ্র নির্ধারিত একটি হুকুম (হাদ) প্রয়োগ করার ব্যাপারে আমার কাছে সুপারিশ করছ ? উসামা (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আমার জন্য আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করুন । এরপর সন্ধ্যা হলে রাসূলুল্লাহ্‌ (সা) খুত্বা দিতে দাড়ালেন । যথাযথভাবে আল্লাহ্র হাম্‌দ ও প্রশংসা পাঠ করে বললেন, “আশ্মা বাদ” তোমাদের পূর্ববর্তী উন্মতরা এ কারণে ধ্বংস হয়েছিল যে, তারা তাদের মধ্যকার অভিজাত শ্রেণীর কোন লোক চুরি করলে তার উপর শরীয়ত নির্ধারিত দণ্ড প্রয়োগ করা থেকে বিরত থাকত । পক্ষান্তরে কোন দুর্বল লোক চুরি করলে তার উপর দণ্ড প্রয়োগ করত ৷ যার হাতে মুহাম্মদের প্রাণ তার শপথ, যদি মুহাম্মদের কন্যা ফাতিমাও চুরি করত তা হলে আমি তার হাত কেটে দিতাম । এরপর রাসূলুল্লাহ্‌ (সা) সেই মহিলাটির হাত কেটে দিতে আদেশ দিলেন । ফলে তার হাত কেটে দেওয়া হল । অবশ্য পরবর্তীকালে সে উত্তম তওবার অধিকারিণী হয়েছিল এবং (বানু সুলায়েম গোত্রের এক ব্যক্তির সঙ্গে) তার বিয়ে হয়েছিল আয়েশা (রা) বলেন, এ ঘটনার পর সে আমার কাছে প্রায়ই আসত ৷ আমি তার বিভিন্ন প্রয়োজন ও সমস্যা রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমতে পেশ করতাম । # e-- -, - EME) EAN LEAN ce e238 ec ede - 28s sec che es SAAS et EES JE 2 ne Biss [ravt | eee ee ay Gt. COED LC SULLA LS Ug Cory [৩৯৭৪]আমর ইব্‌ন খালিদ (র) ....... মুজাশি' (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের পর আমি আমার ভাই (মুজালিদ)-কে নিয়ে নবী (সা)-এর কাছে এসে বললাম, ইয়া রাসূলাল্লাহ (সা) আমি আমার ভাইকে আপনার কাছে নিয়ে এসেছি যেন আপনি তার কাছ থেকে হিজরত করার ব্যাপারে বায়আত গ্রহণ করেন। রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হিজরতকারিগণ (মক্কা বিজয়ের পূর্বে মক্কা থেকে মদীনায় হিজরতকারিগণ) হিজরতের সমুদয় মর্যাদা ও বরকত পেয়ে গেছেন। (এখন আর হিজ্ঞরতের অবকাশ নেই) আমি বললাম, তা হলে কোন্‌ বিষয়ের উপর আপনি তার কাছ থেকে বায়আত গ্রহণ করবেন ? তিনি বললেন, আমি তার কাছ থেকে বায়আত গ্রহণ করবো ইসলাম, ঈমান ও জিহাদের উপর । [বর্ণনাকারী আবূ উসমান (রা) বলেছেন] পরে আমি আবু মাবাদ (রা)-এর সাথে সাক্ষাৎ করলাম । তিনি ছিলেন তাঁদের দু'ভাইয়ের মধ্যে বড় । আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন, মুজাশি‘ (রা) ঠিকই বর্ণনা করেছেন। NILE Lal be Fale Ue PET RO FETE Eo Kein G2 [avd]

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।