ইসলামিক প্রকাশনী হাদিস বই — বুখারি শরিফ খন্ড ৭
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

WWw.QuranerAlo.com ১৩০ বুখারী শরীফ মাসে উমরা আদায় করার ইচ্ছায় মক্কা অভিমুখে রওয়ানা করেন । মন্কাবাসীরা তাকে মক্কা নগরীতে প্রবেশের, অনুমতি দিতে অস্বীকৃতি জানালো । অবশেষে তিনি তাদের সঙ্গে এ কথ্নার উপর সন্ধি-চুক্তি সম্পাদন করেন যে, (আগামী বছর উমরা পালন করতে এসে) তিনি মাত্র তিন দিন মন্ধায় অবস্থান করবেন। মুসলিমগণ সন্ধিপত্র লেখার সময় এভাবে লিখেছিলেন, আল্লাহ্র রাসূল মুহাম্মদ আমাদের সঙ্গে এ চুক্তি সম্পাদন করেছেন। ফলে তারা (কথাটির উপর আপত্তি উঠিয়ে) বললো, আমরা তো এ কথা (মুহাম্মদ আল্লাহ্‌র রাসূল) স্বীকার করিনি । যদি আমরা আপনাকে আল্লাহ্র রাসূল বলে স্বীকারই করতাম তা হলে মক্কা প্রবেশে মোটেই বাধা দিতাম না । বরং আপনি তো মুহাশ্মদ ইব্‌ন আবদুল্লাহ । তখন তিনি বললেন, আমি আল্লাহ্র রাসূল এবং মুহাম্মদ ইব্‌ন ‘আবদুল্লাহ (উভয়টিই) । তারপর তিনি আলী (রা)-কে বললেন, রাসূলুল্লাহ্‌ শব্দটি মুছে ফেল । আলী (রা) উত্তর করলেন, আল্লাহ্‌র কসম, আমি কখনো এ কথা মুছতে পারবো না রাসূলুল্লাহ্‌ (সা) তখন নিজেই চুক্তিপত্রটি হাতে নিলেন । তিনি (আচ্ষরিকভাবে) লিখতে জানতেন না, তবুও তিনি (তার এক মু‘জিযা হিসেবে) লিখে দিলেন যে, মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ এ চুক্তিপত্র সম্পাদন করে দিয়েছে যে, তিনি কোষবদ্ধ তরবারি ব্যতীত অন্য কোন অন্তর নিয়ে মন্ধায় প্রবেশ করবেন না । মন্ধার অধিবাসীদের কেউ তার সাথে যেতে চাইলেও তিনি তাকে সঙ্গে নিয়ে যাবেন না । ভার সাথীদের কেউ মক্কায় (পুনরায়) অবস্থান করতে চাইলে তিনি তাকে বাধা দেবেন না । (পরবর্তী বছর সন্ধি অনুসারে) যখন রাসূলুল্লাহ্‌ (সা) মন্ধায় প্রবেশ করলেন এবং নির্দিষ্ট মেয়াদ অতিক্রম হলো তখন মুশরিকরা আলীর কাছে এসে বললো, আপনার সাথী [রাসূলুল্লাহ (সা)]-কে বলুন যে, নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গেছে। তাই তিনি যেন আমাদের নিকট থেকে চলে যান নবী (সা) সে মতে প্রত্যাবর্তন করলেন। এ সময়ে হামযা (রা)-এর কন্যা চাচা চাচা বলে ডাকতে ডাকতে তার পেছনে ছুটলো। আলী (রা) তার হাত ধরে তুলে নিয়ে ফাতিমা (রা)-কে দিয়ে বললেন, তোমার চাচার কন্যাকে নাও । ফাতিমা (রা) বাচ্চাটিকে তুলে নিলেন। (কাফেলা মদীনা পৌছার পর) বাচ্চাটি নিয়ে আলী, যায়িদ (ইব্‌ন হারিসা).ও জা'ফর [ইব্‌ন আবূ তালিব (রা)]-এর মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল । আলী (রা) বললেন, আমি তাকে (প্রথমে) কোলে নিয়েছি এবং সে আমার চাচার কন্যা (তাই সে আমার কাছে থাকবে) ! জাফর দাবি করলেন, সে আমার চাচার কন্যা এবং তার খালা হলো আমার স্ত্রী । যায়িদ [ইব্‌ন হারিসা (রা)] বললেন, সে আমার ভাইয়ের কন্যা (অর্থাৎ সবাই নিজ নিজ সম্পর্কের ভিত্তিতে নিজের কাছে রাখার অধিকার পেশ করলো) ! তখন নবী (সা) মেয়েটিকে তার খালার জন্য (অর্থাৎ জা“ফরের পক্ষে) ফায়সালা দিয়ে বললেন (আদর ও লালন-পালনের ব্যাপারে) খালা মায়ের সমপর্যায়ের । এরপর তিনি আলীর দিকে লক্ষ্য করে বললেন, তুমি আমার এবং আমি তোমার ৷ জা‘ফর (রা)-কে বললেন, তুমি দৈহিক গঠন এবং চারিত্রিক গুণে আমার মতো । আর যায়িদ (রা)-কে বললেন, ভুমি আমাদের ঈমানী ভাই ও আযাদকৃত গোলাম । আলী (রা) [নবী (সা)-কে] বললেন, আপনি হামযার মেয়েটিকে বিয়ে করছেন না কেনঃ তিনি [নবী (সা)|] উত্তরে বললেন, সে আমার দুধ-ভাই (হামযা)-এর মেয়ে 4-৫ ৩ se oc seTs-s 0 Bc 52 বু" Ges ££" esse JG pall 02 oxall 02 a EDIT Thi Us cx iis ily 2 Le > YTAYA “০০ ৬ PT EE ES ES = #4 . ্ 20- + 7-0-3 10 30-9 হু 4+ 5" E23 (02) LHI us of pie I 2 re onl or pil te oil nl oli Gis sl E>

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।