WwWw.QuranerAlo.com যুদ্ধাভিযান ১২৫ ELD NSE Kl Ba Hd le UG GEL 15 fl SE edt LG DL oh Eas ED aa 0S he ULES AIGL ELEC ei se yl ual all 589 Sul (0 Lala ৰ land, id bli ui EASE 1 EO Smal rl es ho. wi [৩৯২০]ইয়াহ্ইয়া ইব্ন বুকায়র (র) ...... আয়েশা (রা) থেকে বর্ণিত, নবী (সা)-এর কন্যা ফাতিমা (রা) আবূ বকর (রা)-এর নিকট রাসূলুল্লাহ্ (সা)-এর ত্যাজ্য সম্পত্তি মদীনা ও ফাদকে অবস্থিত ফাই (বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ) এবং খায়বারের খুমুসের (পঞ্চমাংশ) অবশিষ্টাংশ থেকে মিরাসী স্বত্ব চেয়ে পাঠালেন। তখন আবু বকর (রা) উত্তরে বললেন যে, রাসুলুল্লাহ (সা) বলে গেছেন, আমাদের (নবীদের) কোন ওয়ারিস হয় না, আমরা যা রেখে যাবো তা সাদকা হিসেবে পরিগণিত হবে । অবশ্য মুহাম্মদ (সা)-এর বংশধরগণ এ সম্পত্তি কেবল ভোগ করতে পারেন। আল্লাহ্র কসম, রাসূলুল্লাহ্ (সা)-এর সাদৃকা তার জীবদ্দশায় যে অবস্থায় ছিল আমি সে অবস্থা থেকে সামান্যতমও পরিবর্তন করবো না। এ ব্যাপারে তিনি যে নীতিতে ব্যবহার করে.গেছেন আমিও ঠিক সেই নীতিতেই কাজ করবো । এ কথা বলে আবূ বকর (রা) ফাতিমা (রা)-কে এ সম্পদ থেকে কিছু প্রদান করতে অস্বীকার করলেন । এতে ফাতিমা (রা) (মানবোচিত কারণে) আবূ বকর (রা)-এর উপর নারাজ হয়ে গেলেন এবং তাঁর থেকে নিস্পৃহ হয়ে রইলেন । পরে তার ওফাত পর্যন্ত তিনি ( মানসিক সংকোচের দরুন ) আবূ বকর (রা)-এর সাথে কথা বলেননি ৷ নবী (সা)-এর ওফাতের পর তিনি ছয় মাস পর্যন্ত জীবিত ছিলেন। এরপর তিনি ইস্তিকাল করলে তার স্বামী আলী (রা) রাতের বেলা তাঁর দাফন কার্য শেষ করে নেন। আবূ বকর (রা)-কেও এ সংবাদ দেননি ৷ এবং তিনি তার জানাযার নামায আদায় করে নেন ॥> ফাতিমা (রা) জীবিত থাকা পর্যন্ত লোকজনের মনে আলী (রা)-এর বেশ সম্মান ও প্রভাব ছিল। এরপর যখন ফাতিমা (রা) ইন্তিকাল করলেন, তখন আলী (রা) লোকজনের চেহারায় অসন্তুষ্টির চিহ্ন দেখতে পেলেন তাই তিনি আবু বকর (রা)-এর সাথে সমঝোতা ও তার হাতে বায়আত গ্রহণের ইচ্ছা করলেন । [ফাতিমা (রা)-এর অসুস্থতা ও অন্যান্য] ব্যস্ততার দরুন এ ছয় মাসে তার পক্ষে বায়আত গ্রহণের অবসর হয়নি । তাই তিনি আবূ বকর (রা)-এর কাছে লোক পাঠিয়ে জানালেন যে, আপনি আমার কাছে আসুন । তবে অন্য.কেউ যেন আপনার ' সঙ্গে না আসে । কারণ আবূ বকর (রা)-এর সঙ্গে উমর (রা)-ও উপস্থিত হোক__তিনি তা পছন্দ ১. ওফাতের পূর্বে ফাতিমা (রা)-এর ওয়াসিয়াত ছিল যে, মৃত্যুর সাথে সাথেই যেনো তার কাফন-দাফন শেষ করা হয়, কারণ লোকজন ডাকাডাকি করলে তাতে পর্দার ব্যাঘাত ঘটনের আশংকা আছে। সেমতে আলী (রা) রাতের ভিতরই সব কাজ সেরে নিয়েছেন । আর সংবাদ তো নিশ্চয়ই আবূ বকর (রা) পর্যন্ত পৌঁছে যাবে এ ধারণায় তিনি নিজে গিয়ে সংবাদ দেওয়ার প্রয়োজন বোধ করেননি । অবশ্য এ ছয় মাস যাবত তিনি আবূ বকর (রা)-এর হাতে বায়আত গ্রহণ না করায় মুসলমানদের মনে প্রশ্ব উদয় হলেও যেহেতু তিনি রোগে শয্যাশায়ী রাসূল তনয়ার খিদমতে ব্যস্ত থাকতেন, সেহেতু লোকজন তার প্রতি কোন অসন্তুষ্ট প্রকাশ করেনি । কিন্তু ফাতিমা (রা)- ROU ETT চেহারায় অসম্তুষ্টির ভাব দেখতে পেয়েছেন ।
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।