WWw.QuranerAlo.com ১২০ বুখারী শরীফ Get, ee or e eos-- - 6 eofhr ee cou er of ee oe ° (es . পল > ia UL LS os rll D1 SS LPL od oll EE PETE Oo [৩৯১৩ |মুহাশ্মদ ইবনুল আলা (র) i আবু মূসা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ইয়ামানে থাকা অবস্থায় আমাদের কাছে নবী (সা)-এর হিজরতের খবর পৌছলো। তাই আমি ও আমার দু'ভাই আবু বুরদা ও আবূ রুহম এবং আমাদের কাওমের আরো মোট বায়ান্ন কি তিপ্পান্ন কিংবা আরো কিছু লোকজনসহ আমরা হিজরতের জন্য বেরিয়ে পড়লাম । আমি ছিলাম আমার অপর দু' ভাইয়ের চেয়ে বয়সে ছোট । আমরা একটি জাহাজে আরোহণ করলাম ৷ জাহাজটি আমাদেরকে আবিসিনিয়া দেশের (বাদশাহ) নাজ্জাশীর নিকট পৌছিয়ে দিল। সেখানে আমরা জা'ফর ইব্ন আবৃ তালিবের সাক্ষাৎ পেলাম এবং তাঁর সাথেই আমরা রয়ে গেলাম । অবশেষে নবী (সা)-এর খায়বার বিজয়কালে সকলে (হাবশা থেকে) প্রত্যাবর্তন করে এসে তার সঙ্গে একত্রিত হলাম । এ সময়ে মুসলমানদের কেউ কেউ আমাদেরকে অর্থাৎ জাহাজযোগে আগমনকারীদেরকে বললো, হিজরতের ব্যাপারে আমরা তোমাদের অপেক্ষা অগ্রগামী । আমাদের সাথে আগমনকারী আসমা বিন্ত উমায়স একবার নবী (সা)-এর সহধর্মিণী হাফসার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। অবশ্য তিনিও (তার স্বামী জা'ফরসহ) নাজ্জাশী বাদশাহর দেশের হিজরতকারীদের সাথে হিজরত করেছিলেন। আসমা (রা) হাফসার কাছেই ছিলেন। এ সময়ে উমর (রা) তার ঘরে প্রবেশ করলেন। উমর (রা) আসমাকে দেখে জিজ্ঞাসা করলেন, ইনি কে? হাফসা (রা) বললেন, তিনি আসমা বিনত উমায়স (রা) । উমর (রা) বললেন, ইনিই কি হাবশা দেশে হিজরতকারিণী আসমা? ইনিই কি সমুদ্র ভ্রমণকারিণী? আসমা (রা) বললেন, হ্যা! তখন উমর (রা) বললেন, হিজরতের ব্যাপারে আমরা তোমাদের চেয়ে আগে আছি । সুতরাং তোমাদের তুলনায় আমরা রাসূলুল্লাহ (সা)-এর বেশি ঘনিষ্ঠ । এতে আসমা (রা) রেগে গেলেন এবং বললেন, কখনো হতে পারে না। আল্লাহ্র কসম, আপনারা তো রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে ছিলেন, তিনি আপনাদের ক্ষুধার্তদের আহারের ব্যবস্থা করতেন, আপনাদের মধ্যকার অবুঝ লোকদেরকে সদুপদেশ দিতেন। আর আমরা ছিলাম এমন এক এলাকায় অথবা তিনি বলেছেন এমন এক দেশে যা রাসূলুল্লাহ (সা) থেকে বহুদূর এবং সর্বদা শত্রু কবলিত---হাবশা দেশে । আল্লাহ্ ও তার রাসূলের উদ্দেশ্যেই ছিলো আমাদের এ কুরবানী । আল্লাহ্র কসম, আমি ততক্ষণ পর্যন্ত কোন খাবার গ্রহণ করবো না এবং পানিও পান করবো না, যতক্ষণ পর্যন্ত আপনি যা বলেছেন তা আমি রাসূলুল্লাহ (সা)-কে না জানাব । সেখানে আমাদেরকে কষ্ট দেয়া হতো, ভয় দেখানো হতো । অচিরেই আমি নবী (সা)-কে এসব কথা বলবো । এবং তাকে জিজ্ঞাসা করবো । তবে আল্লাহ্র কসম, আমি মিথ্যা বলবো না, ঘুরিয়ে কিংবা এর উপর বাড়িয়েও কিছু বলবো না । এরপর যখন নবী (সা) আসলেন, তখন আসমা (রা) বললেন, হে আল্লাহ্র নবী! উমর (রা) এসব কথা বলেছেন, তিনি জিজ্ঞাসা করলেন, তুমি তাকে কি উত্তর দিয়েছ? আসমা (রা) বললেন £ঃ আমি তাকে এরূপ এরূপ বলেছি । নবী (সা) বললেন, (এ ব্যাপারে) তোমাদের তুলনায় উমর (রা) আমার বেশি ঘনিষ্ঠ নয়। কারণ উমর (রা) এবং তার সাথীদের তো মাত্র একটিই হিজরত লাভ হয়েছে, আর তোমরা যারা জাহাজে আরোহণকারী ছিলে তাদের দু'টি হিজরত অর্জিত হয়েছে। আসমা (রা) বলেন, এ JG 1 Lal 3d 131
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।