ইসলামিক প্রকাশনী হাদিস বই — বুখারি শরিফ খন্ড ৭
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

WWw.QuranerAlo.com যুদ্ধাভিযান ১০৫ WIG GE Eo 5 EL Be VOL aR BAe CT Sal [৩৮৮২ব্মাবদুল্লাহ্‌ ইব্‌ন মাসলামা (র) a সালমা ইব্‌ন আকওয়া* (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী (সা)-এর সাথে খায়বার অভিযানে বের হলাম । আমরা রাতের বেলা পথ অতিক্রম করছিলাম, এমন সময় কাফেলার জনৈক ব্যক্তি আমির (রা)-কে লক্ষ্য করে বলল, হে আমির! তোমার সমর সঙ্গীত থেকে আমাদেরকে কিছু শোনাবে না কি? আমির (রা) ছিলেন একজন কবি । তখন তিনি সওয়ারী থেকে নেমে গেলেন এবং সঙ্গীতের তালে তালে গোটা কাফেলা হাঁকিয়ে চললেন । সঙ্গীতে তিনি বললেন £ হে আল্লাহ! আপনার তওফীক না হলে আমরা হেদায়েত লাভ করতাম না, সাদ্্‌কা দিতাম না আর নামায আদায় করতাম না । তাই আমাদেরকে ক্ষমা করে দিন । যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আপনার জন্য সমর্পিত-প্রাণ হয়ে থাকবো । আর আমরা যখন শত্রুর মুকাবিলায় যাব তখন আপনি আমাদেরকে দৃঢ়পদ রাখুন এবং আমাদের উপর ‘সাকিনা' (শান্তি) বর্ষণ করুন । আমাদেরকে যখন (কুফরের দিকে) সজোর আওয়াজে ডাকা হয় আমরা তখন তা প্রত্যাখ্যান করি । আর এ কারণে তারা চীৎকার দিয়ে আমাদের বিরুদ্ধে লোক-লঙ্কর জমা করে। (কবিতাগুলো শুনে) রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, এ সঙ্গীতের গায়ক কে? তারা বললেন, আমির ইবনুল আকওয়া ৷ রাসূলুল্লাহ (সা) বললেন, আল্লাহ্‌ তাকে রহম করুন । কাফেলার একজন বললো ঃ হে আল্লাহ্র নবী! তার জন্য (শাহাদত) নিশ্চিত হয়ে গেলো । (আহ্‌) আমাদেরকে যদি তার কাছ থেকে আরো উপকার হাসিল করার সুযোগ দিতেন! এরপর আমরা এসে খায়বার পৌঁছলাম এবং তাদেরকে অবরোধ করলাম । অবশেষে এক পর্যায়ে আমাদেরকে কঠিন ক্ষুধার জ্বালাও বরণ করতে হলো । কিন্তু পরেই মহান আল্লাহ্‌ আমাদেরকে তাদের উপর বিজয় দান করলেন । বিজয়ের দিন সন্ধ্যায় মুসলমানগণ (রান্বাবান্নার জন্য) অনেক আগুন জ্বালালেন ৷ (তা দেখে) নবী (সা) জিজ্ঞাসা করলেন £ এ সব কিসের আগুন? তোমরা কি পাকাচ্ছ? তারা জানালেন, গোশত পাকাচ্ছি। তিনি জিজ্ঞাসা করলেন, কিসের গোশত? লোকজন উত্তর করলেন, গৃহপালিত গাধার গোশত । নবী (সা) বললেন, এগুলি ঢেলে দাও এবং ডেকচিগুলো ভেঙ্গে ফেল । একজন বললেন, ইয়া রাসূলাল্লাহ! গোশৃতগুলো ঢেলে দিয়ে যদি পাত্রগুলো ধুয়ে নেই তাতে যথেষ্ট হবে কি? তিনি বললেন, তাও করতে পার । এরপর যখন সবাই যুদ্ধের জন্য সারিবদ্ধভাবে দাড়িয়ে গেলেন, আর আমির ইব্‌নুল আকওয়া (রা)-এর তরবারীখানা ছিলো খাটো, তা দিয়ে তিনি জনৈক ইহুদীর পায়ের গোছায় আঘাত করলে তরবারীর তীক্ষ ভাগ ঘুরে গিয়ে তাঁর নিজের ঠিক হাঁটুতে লেগে পড়ে । তিনি এ আঘাতের কারণে মারা যান । সালমা ইব্‌নুল আকওয়া (রা) বলেন £ তারপর সব লোক খায়বার থেকে প্রত্যাবর্তন শুরু করলে এক সময় রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে দেখে আমার হাত ধরে বললেন, কি খবর? আমি বললাম £ঃ আমার পিতামাতা আপনার জন্য উৎসৰ্গিত হোক । লোকজন ধারণা করছে যে, (স্বীয় হস্তের আঘাতে মারা যাওয়ার কারণে) আমির (রা)-এর আমল বাতিল হয়ে গিয়েছে নবী (সা) বললেন, এ কথা যে বলেছে সে ভুল বলেছে। নবী (সা) তার দু'টি আঙ্গুল একত্রিত করে সেদিকে ইঙ্গিত করে . বললেন, বরং আমিরের রয়েছে দ্বিগুণ সওয়াব । অবশ্যই সে একজন কর্মতৎপর ব্যক্তি ও আল্লাহ্র রাস্তায় মুজাহিদ ৷ তার মত গুণসম্পূনব আরবী খুব কমই আছে। ce8 - 8.0 8 OL 200 0S ESTE EN CEE EN EP Us of Ee 2) il be Jybll s oe ML GS a on le Ess [rar be HN

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।