ইসলামিক প্রকাশনী হাদিস বই — বুখারি শরিফ খন্ড ৫
/ ৪১০
📝 লেখা 📖 পিডিএফ

http://QuranerAlo.com ১০৬ | বুখারী শরীফ Ag tL Ase PE EN A FEM Fk Bld te UG, al Ss AL ৰ ES di AT ELE E saan ৫৯০] মুহাম্মদ ইব্‌ন সাবিক (র) কিংবা ফযল ইব্‌ন ইয়াকুব (র)..... মুহাম্মদ ইব্‌ন সাবিক (র)-এর মাধ্যমে...... জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ আনসারী (রা) থেকে বর্ণিত যে, তার পিতাকে উহুদের যুদ্ধে শহীদ করা হয়। তিনি ছ’টি কন্যা সন্তান রেখে যান আর তীর উপর ঝণও রেখে যান । খেজুর কাটার সময় হলে আমি রাসূলুল্লাহ্‌ শুনু -এর কাছে এসে বললাম, ‘ইয়া রাসূলাল্লাহ্‌! আপনি জানেন যে, আমার পিতাকে উল্থদের যুদ্ধে শহীদ করা হয়েছে আর তিনি অনেক ঝণ রেখে গেছেন। আমার মনে চায় যে, পাওনাদাররা আপনাকে দেখে নিক । (হয়ত এতে তারা কিছু ঝণ ছেড়ে দিতে পারে।) রাসূলুল্লাহ্‌ শ্রী বললেন, তুমি যাও । (খেজুর কেটে) এক এক রকম খেজুর এক এক স্থানে জমা কর । আমি তা-ই: করলাম ৷ এরপর তাকে অনুরোধ করে নিয়ে এলাম । লোকেরা (পাওনাদাররা) যখন তাকে দেখল, তখন তারা আমার কাছে জোর তাগাদা করতে লাগল । তিনি তাদের এরূপ করতে দেখে খেজুরের বড় জ্তুপটির চারদিকে তিনবার ঘুরলেন, এরপর তার উপর বসে পড়লেন । তারপর বললেন, তোমার পাওনাদারদের ডাক । তিনি মেপে মেপে তাদের পাওনা আদায় করতে লাগলেন এবং শেষ পর্যন্ত আল্লাহ্‌ আমার পিতার সমস্ত ঝণ আদায় করে দিলেন। আর আল্লাহ্র কসম;,আমি এতেই সন্তুষ্ট যে, আমার পিতার ঝণ আল্লাহ্‌ পরিশোধ করে দেন, এবং আমি আমার বোনদের কাছে একটি খেজুরও নিয়ে না ফিরি। কিন্তু আল্লাহ্র কসম! সমস্ত স্ুপই যেমন ছিল তেমন রয়ে গেল। আমি সেই জ্তুপটির দিকে বিশেষভাবে তাকিয়ে ছিলাম, যার উপর রাসূলুল্লাহ্‌ শুলে বসে ছিলেন। মনে হলো যে, তা থেকে একটি খেজুরও কমেনি । আবূ আবদুল্লাহ্‌ (ইমাম বুখারী) (র) বলেন 1 এর অর্থ হলো 2১৯ ৮ অর্থাৎ আমার কাছে জোর তাগাদা করতে লাগল । মহান আল্লাহ্‌র বাণী $ “আমি তাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ জাগরুক রেখেছি।” (৫ 8 ১৪)

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।