http://IslamiBoi.wordpress.com ‘ বুখারী শরীফ . . ১৩৩ মাক্কী ইব্ন ইবরাহীম (র.)....সালামা ইব্ন আকওয়া (রা.) থেকে বর্ণিত যে, তিনি বলেন, একদিন আমরা নবী শ্ুু্বঁ-এর নিকট বসা ছিলাম, এমন সময় একটি জানাযা উপস্থিত করা হল। সাহাবীগণ বললেন, আপনি তার জানাযার সালাত আদায় করে দিন নবী লুই বললেন, তার কি কোন ঝণ আছে? তারা বলল, না । তিনি বললেন, সে কি কিছু রেখে গেছে? তারা বলল, না । তখন তিনি তার জানাযার সালাত আদায় করলেন । তারপর আরেকটি জানাযা উপস্থিত করা হল । সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ্ হুলুহই আপনি জানাযার সালাত আদায় করে দিন। তিনি বলেন, তার কি কোন খণ আছে? বলা হল হ্যা, আছে৷ তিনি বললেন, সে কি কিছ রেখে গেছ? তারা বললেন, তিনটি দীনার । তখন তিনি তার জানাযার সালাত আদায় করলেন। তারপর তৃতীয় আরেকটি জানাযা উপস্থিত করা হল ।। সাহাবীগণ বললেন, আপনি তার জানাযা আদায় করুন৷ তিনি বলেন, সে কি কিছু রেখে গেছে। তারা বললেন না । তিনি বললেন, তার কি কোন খণ আছে? তারা বললেন তিন দীনার ৷ তিনি বললেন, তোমাদের এ লোকটির সালাত তোমরাই আদায় করে নাও । আবূ কাতাদা (রা.) বললেন, ইয়া রাসূলাল্লাহ্ হুইব তার জানাযার সালাত আদায় করুন, তার খণের জন্য আমি দায়ী । তখন তিনি তার জানাযার সালাত আদায় করলেন ।
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।