http://QuranerAlo.com কিতাবুল ওহী ৫ x ERY KY GED a0 GS ES ISIS LH dn 2 ot 0 Loasil e Lk ak AG los G0 Cdl BG Gras il te WN CE Af 2 snl ot ad (ail : 0S he tHE IEE El CE EEE +A RSNA E LALLA 22 y ly" anny i UE ol or sls, [৩ ] ইয়াহইয়া ইব্ন বুকায়র (র)........'আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ হল -এর প্রতি সর্বপ্রথম যে ওহী আসে, তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে । যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি ‘হেরা'র গুহায় নির্জনে থাকতেন । আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্যসামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া-_এইভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন । তারপর খাদীজা (রা)-র কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্যসামগ্রী নিয়ে যেতেন । এমনিভাবে ‘হেরা’ গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো তার কাছে ফিরিশতা এসে বললেন, ‘পড়ুন’ ৷ রাসূলুল্লাহ্ হলঃ বলেন £ “আমি বললাম, ‘আমি পড়ি না।’ তিনি বলেন ঃ তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে, আমার অত্যন্ত কষ্ট হলো । তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, ‘পড়ুন'। আমি বললাম ৪ আমি তো পড়ি না।' তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে, আমার অত্যন্ত কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন £ ‘পড়ুন'। আমি জবাব দিলাম, ‘আমি তো পড়ি না।' রাসূলুল্লাহ = বলেন, তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, “পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন । সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক থেকে । পড়ুন, আর আপনার রবৃ মহামহিমান্বিত।” (৯৬ ঃ£ ১-৩) তারপর এ আয়াত নিয়ে রাসুলুল্লাহ হুক ফিরে এলেন। তার অস্তর তখন কাপছিল। তিনি খাদীজা বিনত্ খুওয়ায়লিদের কাছে এসে বললেন, ‘আমাকে চাদর দিয়ে ঢেকে দাও’, ‘আমাকে চাদর দিয়ে ঢেকে দাও!’ তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তীর ভয় দূর হলো। তখন তিনি খাদীজা (রা)-র কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজের ওপর আশংকা বোধ করছি । খাদীজা (রা) বললেন, আল্লাহ্র কসম,' কখ্খনো না। আল্লাহ্ আপনাকে কখখনো অপমানিত করবেন না। আপনি তো আত্মীয়- স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারী করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন । এরপর তাকে নিয়ে খাদীজা (রা) তীর চাচাতো ভাই ওয়ারাকা ইব্ন নাওফিল ইব্ন ‘আবদুল আসাদ ইবন ‘আবদুল ‘উযযার কাছে গেলেন, যিনি জাহিলী যুগে ‘ঈসায়ী ধর্ম গ্রহণ ক রেছিলেন। তিনি ইবরানী ভাষায় লিখতে জানতেন এবং আল্লাহ্র তওফীক অনুযায়ী ইবরানী ভাষায় ইনজীল থেকে অনুবাদ করতেন তিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন।
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।