চ http://QuranerAlo.com এরূপ ঝুঁকে পড়েন নি। একমাত্র ইমাম বুখারী (র) থেকে নব্বই হাজারেরও অধিক সংখ্যক লোক এ খ্রম্থের হাদীস শ্রবণ করেছে। তারপর প্রত্যেক যুগেই অসংখ্য হাদীস শিক্ষার্থী এ গ্রন্থ অধ্যয়ন করে আসছে । এ থষ্ছের ভাষ্য পুস্তকের সংখ্যাও অগণিত ৷ সে সবের মধ্যে হাফিয ইবন হাজার আসকালানী (র) (জন্ম, ৭৭৩ হি. মৃ. ৮৫২ হি.)-এর ‘ফতহুল বারী’, শায়খ বদরন্দ্দীন আইনী হানাফী (র) (জ. ৭৬২ হি. মৃ. ৮৫৫ হি.)-এর ‘উমদাতুল-কারী’ ও আল্লামা শিহাবুদ্দান আহমদ কাসতালানী (র) (জ. ৮৫১ হি. মৃ. ৯২৩ হি )-এর ‘ইরশাদুস-সারী’ সমধিক প্রসিদ্ধ । এঁরা তিনজনই মিসরের অধিবাসী ছিলেন। এ ছাড়া বর্তমান যুগে সহীহ বুখারী অধ্যয়নের ক্ষেত্রে ব্যাখ্যা ভাষ্য হিসেবে মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী (র) (জ. ১২৪৪ হি. মৃ. ১৩২৩ হি.) কৃত ‘লামেউদ দারারী’ এবং মাওলানা সৈয়দ আনোয়ার শাহ কাশ্বীরী (জ. ১২৯২ হি. মৃ. ১৩৫২ হি.) কৃত ‘ফয়যুল বারী’ বিশেষভাবে সমাদৃত । ইমাম বুখারী (র) ও তাঁর সংকলিত বুখারী শরীফের যে উচ্ছসিত প্রশংসা ও এর উপরে যে ব্যাপক ‘ইলমী চর্চা হয়েছে তার সহস্ব ভাগের এক ভাগ বর্ণনা করাও এ স্বল্প পরিসরে সম্ভবপর নয় । মুসলিম জাহানের সর্বত্র সমাদৃত এই পবিত্র হাদীসগ্রন্থ থেকে বাংলা ভাষাভাষী পাঠক যাতে সরাসরি উপকৃত হতে পারে সে লক্ষ্যেই এ সর্ধক্ষপ্ত ভূমিকা সহ সরল বঙ্গানুবাদ পেশ করা হল । মহান আল্লাহ রাব্বুল ' আলামীন এ থেকে আমাদের উপকৃত হওয়ার তওফীক দান করুন । আমীন । অনুবাদ সম্পর্কে কিছু জ্ঞাতব্য ১. সনদের ক্ষেত্রে প্রথম রাবী এবং শেষে সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে। যেমন মুহাম্মদ ইবন মুসান্না (র) - - আবু হুরায়রা (রা) থেকে। - - - - - - ২. সনদের যেখানে তাহবীল (053) রয়েছে সেখানে প্রথম রাবীর সঙ্গেই এই তাহবীলকৃত রাবীর নাম উল্লেখ করা হয়েছে। ৩. আরবী, ফারসী, উৰ্দু বানানের ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবর্ণায়ণ নির্দেশিকায় অনুমোদিত রূপটি যথাসম্ভব গ্রহণ করা হয়েছে। 8. সাল্লান্পাহু আলায়হি ওয়া সাল্লামের ক্ষেত্রে (সা), আলায়হিস সালাম-এর ক্ষেত্রে (আ), রাদীআল্লাহু তা'আলা আনহু, আনহুম ও আনহা-র ক্ষেত্রে (রা) এবং রাহমাতুল্লাহি আলায়হি, আলায়হিম, আলায়হা-এর ক্ষেত্রে (র) পাঠ সংকেত গ্রহণ করা হয়েছে। ৫. একাধিক রাবীর নাম একত্রে এলে সর্বশেষ নামের সঙ্গে সংশ্লিষ্ট সম্মানসূচক পাঠ সংকেত উল্লেখ করা হয়েছে, যেমন-আনাস, আব্বাস, আবু হুরায়রা (রা) ৷ ৬. কুরআন মজীদের আয়াতের ক্ষেত্রে প্রথমে সূরা নম্বর, পরে আয়াত নম্বর উল্লেখ করা হয়েছে। যেমন-২ ঃ ১৩৮ অর্থাৎ সূরা বাকারার ১৩৮ নং আয়াত । পরিশেষে সম্পাদনা পরিষদের পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি যে, তারা এমন একটি মহান কাজের পদক্ষেপ গ্রহণ করেছেন। এই মহাপ্রয়াসের সঙ্গে জড়িত সকল পর্যায়ের আলিম-উলামা-সুধী, কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য দু'আ করি__তিনি যেন এই ওয়াসীলায় তাদের ও আমাদের সকল গুনাহ-খাতা মাফ করে দেন এবং নেক জাযা দেন। | সম্পাদনা পরিষদ
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।