http://QuranerAlo.com ~~ < ইমাম বুখারীর প্রপিতামহ মুগীরা এবং পিতামহ ইবরাহীম সম্বন্ধে ইতিহাসে বিশেষ কোন তথ্য পাওয়া যায় না। অবশ্য জানা যায় যে, তার পিতা ইসমাঈল (র) একজন মুহাদ্দিস ও বুযুর্গ ব্যক্তি ছিলেন। ইমাম মালিক, হাম্মাদ ইবন যায়দ ও আবদুল্লাহ ইবনুল মুবারক (র) প্রমুখ প্রসিদ্ধ মুহাদ্দিসের কাছে তিনি হাদীস শিক্ষা লাভ করেন। তিনি জীবনে কখনও হারাম বা সন্দেহজনক অর্থ উপার্জন করেন নি। তীর জীবিকা নির্বাহের উপায় ছিল ব্যবসাবাণিজ্য । তার আর্থিক অবস্থা ছিল সচ্ছল । জন্ম ও মৃত্যু £ ইমাম বুখারী ১৯৪ হিজরীর ১৩ই শাওয়াল জুমুআর দিন জুমুআর সালাতের কিছু পরে বুখারায় জন গ্রহণ করেন। এবং ২৫৬ হিজরীর ১লা শাওয়াল শনিবার ঈদের রাতে ইশার সালাতের সময় সমরকন্দের নিকটে খারতাংগ পল্লীতে ইনতিকাল করেন। তীর বয়স হয়েছিল ১৩ দিন কম বাষট্টি বছর । খারতাংগ পল্পীতেই তাকে দাফন করা হয়। . ইমাম বুখারী (র)-এর শিশু কালেই পিতা ইসমাঈল (র) ইনতিকাল করেন। তীর মাতা ছিলেন পরহেষগার ও বুদ্ধিমতী । স্বামীর রেখে যাওয়া বিরাট ধনসম্পত্তির দ্বারা তিনি তার দুই পুত্র আহমদ ও মুহাম্মদকে লালন-পালন করতে থাকেন । শৈশবে রোগে আক্রান্ত হলে মুহাম্মদের চোখ নষ্ট হয়ে যায়, অনেক চিকিৎসা করেও যখন তীর চোখের দৃষ্টিশক্তি কিছুতেই ফিরে এল না, তখন তার মা আল্লাহর দরবারে খুব কান্নাকাটি ও দু'আ করতে থাকেন। এক রাতে তিনি স্বপ্নে দেখেন যে, এক বুযুর্গ ব্যক্তি তাকে এই বলে সাম্তবনা দিচ্ছেন যে, তোমার কান্নাকাটির ফলে আল্লাহ তা'আলা তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। স্বপ্নেই তিনি জানতে পারলেন যে, এই বুযুর্গ হযরত ইবরাহীম (আ)। সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলেন যে, সত্যই তার পুত্রের চোখের দৃষ্টিশক্তি ফিরে এসেছে । বিস্ময় ও আনন্দে তিনি আল্লাহর দরবারে দু'রাকআত শোকরানা সালাত আদায় করেন + পীচ বছর বয়সেই মুহাম্মদকে বুখারার এক প্রাথমিক মাদরাসায় ভর্তি করে দেওয়া হয় । মুহাম্মদ বাল্যকাল থেকেই প্রখর স্থৃতিশক্তি ও মেধার অধিকারী ছিলেন। মাত্র ছয় বছর বয়সেই তিনি কুরআন মজীদ হিফজ করে ফেলেন এবং দশ বছর বয়সে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। দশ বছর বয়সে তিনি হাদীসশান্ত্র অধ্যয়নের জন্য বুখারার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম দাখিলী (র)-এর হাদীস শিক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। সে যুগের নিয়মানুসারে তীর সহপাঠীরা খাতা-কলম নিয়ে উত্তাদ থেকে শ্রুত হাদীস লিখে নিতেন, কিন্তু ইমাম বুখারী (র) সাধারণত খাতা-কলম কিছুই সঙ্গে নিতেন না। তিনি মনোযোগের সাথে উত্তাদের বর্ণিত হাদীস শুনতেন । ইমাম বুখারী (র) বয়সে সকলের ছেয়ে ছোট্ট ছিলেন। সহপাঠীরা তাকে প্রতিদিন এই বলে ভর্ংসনা করত যে, খাতা-কলম ছাড়া তুমি অনর্থক কেন এসে বস? একদিন বিরক্ত হয়ে তিনি বললেন £ তোমাদের লিখিত খাতা নিয়ে এস । এতদিন তোমরা যা লিখেছ তা আমি মুখস্থ শুনিয়ে নেই । কথামত তারা খাতা নিয়ে বসল আর এত দিন শ্রুত কয়েক হাযার হাদীস ইমাম বুখারী (র) হুবহু ধারাবাহিক শুনিয়ে দিলেন। কোথাও কোন ভুল করলেন না। বরং তাদের লেখায় ভুল-ত্রুটি হয়েছিল, তারা তা শুনে সংশোধন করে নিল । বিস্বয়ে তারা হতবাক হয়ে গেল । এই ঘটনার পর ইমাম বুখারী (র) -এর প্রখর স্থৃতিশক্তির কথা চারদিকে ছড়িয়ে পড়ল। ষোল বছর বয়সে ইমাম বুখারী (র) বুখারা ও তার আশেপাশের শহরের প্রসিদ্ধ মুহাদ্দিসগণ থেকে বর্ণিত প্রায় সকল হাদীস মুখস্থ করে নেন। সেই সঙ্গে মুসলিম বিশ্বের খ্যাতিমান মুহাদ্দিস আবদুল্লাহ ইবনুল-মুবারক ও ওয়াকী ইবনুল-জাররাহ (র)-এর সংকলিত হাদীস গ্রন্থসমূহ মুখস্থ করে ফেলেন। এরপর তিনি মা ও বড় le LS il code Y Lia
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।