| http://QuranerAlo.com ~~ - ‘কিতাবুল আসার’ সংকলন করেন। এ যুগের আরও কয়েকটি উল্লেখযোগ্য হাদীস সংকলন হচ্ছে £ জামি' সুফইয়ান সাওরী, জামি‘ ইবনুল মুবারক, জামি* ইমাম আওযাঈ, জামি‘ ইব্ন জুরাইজ ইত্যাদি । হিজরী দ্বিতীয় শতকের শেষার্ধ থেকে চত্র্থ শতকের শেষ পর্যন্ত হাদীসের চর্চা আরও ব্যাপকতর হয়। এ সময়কালেই হাদীসের প্রসিদ্ধ ইমাম__ বুখারী, মুসলিম, আবু ঈসা তিরমিযী, আবু দাউদ সিজিস্তানী, নাসাঈ ও ইব্ন মাজা (র)-এর আবির্ভাব হয় এবং তীদের অক্লান্ত পরিশ্রম ও দীর্ঘ অধ্যবসায়ের ফলশ্র্ণততে সর্বাধিক নির্ভরযোগ্য ছয়খানি হাদীস গ্রন্থ (সিহাহ্ সিত্তাহ) সংকলিত হয়। এ যুগেই ইমাম শাফিঈ (র) তার কিতাবুল উন্ম ও ইমাম আহমদ (র) তাঁর আল-মুসনাদ গ্রন্থ সংকলন করেন। হিজরী চতুর্থ শতকে মুসতাদরাক হাকিম, সুনানু দারি কুতনী, সহীহ্ ইবন হিব্বান, সহীহ ইব্ন খুযায়মা, তাবারানীর আল-মু‘জাম, মুসান্নাফুত-তাহাবী এবং আরও কতিপয় হাদীস গ্রন্থ সংকলিত হয়। ইমাম বায়হাকীর সুনানু কুবরা ৫ম হিজরী শতকে সংকলিত হয়। চত্ৰ্থ শতকের পর থেকে এ পর্যন্ত সংকলিত হাদীসের মৌলিক গ্রন্থগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংকলন ও হাদীসের ভাষ্য গ্রন্থ এবং এই শাস্ত্রের শাখা-প্রশাখার উপর ব্যাপক গবেষণা ও বিভিন্ন গ্রন্থ রচিত হয়। বর্তমান কাল পর্যন্ত এ কাজ অব্যাহত রয়েছে। এসব সংকলনের মধ্যে তাজরীদুস সিহাহ ওয়াস্ সুনান, আত-তারগীব ওয়াত তারহীব, আল-মুহাল্লা, মাসাবীহুস সুন্নাহ, নাইলুল আওতার প্রভৃতি সমধিক প্রসিদ্ধ । উপমহাদেশে হাদীস চর্চা বাংলা-পাক-ভারত উপমহাদেশে মুসলিম বিজয়ের প্রাক্কাল (৭১২ খৃ.) থেকেই হাদীস চর্চা শুরু হয় এবং এখানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইসলামী জ্ঞান চর্চাও ব্যাপকতর হয়। ইসলামের প্রচারক ও বাণী বাহকগণ উপমহাদেশের সর্বত্র ইসলামী জ্ঞান চর্চার কেন্দ্র গড়ে তোলেন। খ্যাতনামা মুহাদ্দিস শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামা (মৃ. ৭০০ হি.) ৭ম শতকে ঢাকার সোনারগীও আগমন করেন এবং কুরআন ও হাদীস চর্চার ব্যাপক ব্যবস্থা করেন। বঙ্গদেশের রাজধানী হিসাবে এখানে অসংখ্য হাদীসবেত্তা সমবেত হন এবং ইলমে হাদীসের জ্ঞান এতদঞ্চলে ছড়িয়ে দেন। মুসলিম শাসনের শেষ পর্যায় পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল । বর্তমান কাল পর্যন্ত এ ধারা অব্যাহত রয়েছে। দারুল উলুম দেওবন্দ, মাযাহিরুল উলূম সাহারানপুর, মাদ্রাসা-ই- লালবাগ প্রভৃতি হাদীস কেন্দ্র বর্তমানে ব্যাপকভাবে হাদীস চর্চা ও গবেষণা করে চলেছে। এভাবে যুগ ও বংশ পরম্পরায় মহানবী (সা)-এর হাদীস ভাণ্ডার আমাদের কাছে পৌছেছে এবং ইনশাআল্লাহ্ অব্যাহতভাবে তা 'অনাগত মানব সভ্যতার কাছে পৌছতে থাকবে । ইমাম বুখারী (র) নাম $ মুহাম্মদ ইবন ইসমাঈল । কুনিয়াত £ঃ আবূ আবদুল্লাহ । লকব ঃ শায়খুল ইসলাম ও আমীরুল মু'মিনীন ফীল হাদীস । বংশ পরিচয় ঃ মুহাম্মদ ইবন ইসমাঈল ইবন ইবরাহীম ইবন মুগীরা ইবন বারদিযবাহ, আল জু‘ফী আল বুখারী (র)। ইমাম বুখারী (র)-এর উর্ধ্বতন পুরুষ বারদিযবাহ ছিলেন অগ্নুপূজক। ‘বারদিযবাহ’ শব্দটি ফারসী । এর অর্থ কৃষক । তার পুত্র মুগীরা বুখারার গভর্নর ইয়ামান আল-জু‘ফী-এর হাতে ইসলাম গ্রহণ করেন। এজন্য ইমাম বুখারীকে আল-জু“ফী আর বুখারার অধিবাসী হিসেবে বুখারী বলা হয় ।
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।