http://QuranerAlo.com "২৬৪ বুখারী শরীফ শল “উমরা ও হজ্জের জন্যে রওয়ানা হলে 'যুল-হুলায়ফা'য় অবতরণ করতেন, বাবলা গাছের নীচে ‘যুল- হুলায়ফা'র মসজিদের স্থানে । আর যখন কোন যুদ্ধ থেকে অথবা হজ্জ বা ‘উমরা করে সেই পথে ফিরতেন, তখন উপত্যকার মাঝখানে অবতরণ করতেন । যখন উপত্যকার মাঝখান থেকে উপরের দিকে আসতেন, তখন উপত্যকার তীরে অবস্থিত পূর্ব নিম্নভূমিতে উট বসাতেন। সেখানে তিনি শেষ রাত থেকে ভোর পর্যন্ত বিশ্রাম করতেন । এ স্থানটি পাথরের উপর নির্মিত মসজিদের কাছে নয় এবং যে মসজিদ টিলার উপর, তার নিকটেও নয়। এখানে ছিল একটি ঝিল, যার পাশে ‘আবদুল্লাহ (রা) সালাত আদায় করতেন । এর ভিতরে কতগুলো বালির স্তূপ ছিল। আর রাসূলুল্লাহ হর্স এখানেই সালাত আদায় করতেন । তারপর নিম্নভূমিতে পানির প্রবাহ হয়ে ‘আবদুল্লাহ (রা) ঘে স্থানে সালাত আদায় করতেন তা সমান করে দিয়েছে। ‘আবদুল্লাহ ইব্ন ‘উমর (রা) [নাফি* (র)-কে] বলেছেন £ নবী হু: ‘শারাফুর-রাওহা'র মসজিদের কাছে ছোট মসজিদের স্থানে সালাত আদায় করেছিলেন । নবী হক যেখানে সালাত আদায় করেছিলেন, ‘আবদুল্লাহ (রা) সে স্থানের পরিচয় দিতেন এই বলে যে, যখন তুমি মসজিদে সালাতে দাড়াবে তখন তা তোমার ডানদিকে । আর সেই মসজিদটি হলো যখন তুমি (মদীনা থেকে) মক্কা যাবে তখন তা ডানদিকের রাস্তার এক পাশে থাকবে। সে স্থান ও বড় মসজিদের মাঝখানে ব্যবধান হলো একটি ঢিল নিক্ষেপ পরিমাণ অথবা তার কাছাকাছি। আর ইব্ন ‘উমর (রা) 'রাওহা'র শেষ মাথায় ‘ইরক’ (ছোট পাহাড়)-এর কাছে সালাত আদায় করতেন । সেই হইরক'-এর শেষ প্রান্ত হলো রাস্তার পাশে মসজিদের কাছাকাছি মন্ধা যাওয়ার পথে রাওহা ও মক্কার মধ্যবর্তী স্থানে অবস্থিত । এখানে একটি মসজিদ নির্মিত হয়েছে। ‘আবদুল্লাহ ইব্ন ‘উমর (রা) এই মসজিদে সালাত আদায় করতেন না, বরং সেটাকে তিনি বামদিকে ও পেছনে ফেলে অগ্রসর হয়ে ‘ইরক'-এর নিকটে সালাত আদায় করতেন । আর ‘আবদুল্লাহ (রা) রাওহা থেকে বেরিয়ে এ স্থানে পৌছার আগে যোহরের সালাত আদায় করতেন না। সেখানে পৌছে যোহর আদায় করতেন । আর মক্কা থেকে আসার সময় এ পথে ভোরের এক ঘন্টা আগে বা শেষ রাতে আসলে তথায় অবস্থান করে ফজরের সালাত আদায় করতেন । ‘আবদুল্লাহ (রা) আরো বর্ণনা করেন ঃ নবী হর্ন 'রুওয়ায়ছা'র নিকটে রাস্তার ডানদিকে রাস্তা সংলগ়ন প্রশস্ত সমতল ভূমিতে একটা বিরাট গাছের নীচে অবস্থান করতেন । তারপর তিনি 'রুওয়ায়ছা'র ডাকঘরের দু'মাইল দূরে টিলার পাশ দিয়ে রওয়ানা হতেন । বর্তমানে গাছটির উপরের অংশ ভেঙে গিয়ে মাঝখানে ঝুঁকে গেছে। গাছের কাণ্ড এখনো দাড়িয়ে আছে। আর তার আশেপাশে অনেকগুলো বালির স্তূপ বিস্তৃত রয়েছে। ‘আবদুল্লাহ ইব্ন ‘উমর (রা) আরো বর্ণনা করেছেন £ 'আর্জ' গ্রামের পরে পাহাড়ের দিকে যেতে যে উচ্চভূমি রয়েছে, তার পাশে নবী হুলুঞ্জ সালাত আদায় করেছেন। এই মসজিদের পাশে দু'তিনটি কবর আছে। এসব কবরে পাথরের বড় বড় খণ্ড পড়ে আছে । রাস্তার ডান পাশে গাছের নিকটেই তা অবস্থিত । দুপুরের পর সূর্য ঢলে পড়লে ‘আবদুল্লাহ (রা) '‘আর্জ'’-এর দিক থেকে এসে গাছের মধ্য দিয়ে যেতেন এবং এ মসজিদে যোহরের সালাত আদায় করতেন । ‘আবদুল্লাহ ইব্ন “উমর (রা) আরো বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ হক সে রাস্তার বা দিকে বিরাট গাছগুলির কাছে অবতরণ করেন যা ‘হারশা' পাহাড়ের নিকটবর্তী নিম্নভূমির দিকে চলে গেছে। সেই নিম্নভূমিটি ‘হারশা'-এর এক প্রান্তের সাথে মিলিত । এখান থেকে সাধারণ সড়কের দূরত্ব প্রায় এক তীর নিক্ষেপের পরিমাণ ৷ ‘আবদুল্লাহ ইব্ন ‘উমর (রা) সেই গাছগুলির মধ্যে একটির কাছে সালাত আদায় করতেন, যা ছিল রাস্তার নিকটবর্তী এবং সবচাইতে উঁচু। ‘আবদুল্লাহ ইব্ন ‘উমর (রা) আরো বর্ণনা করেছেন
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।