http://QuranerAlo.com আঠাইশ হাদীসের কিতাবসমূহের স্তরবিভাগ হাদীসের কিতাবসমূহকে মোটামুটিভাবে পাচটি স্তর বা তাবাকায় ভাগ করা হয়েছে। শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস দেহলবী (র) তাঁর ‘হুজ্জাতুল্লাহিল বালিগা' নামক কিতাবে এরূপ পীচ স্তরে ভাগ করেছেন। প্রথম স্তর এ স্তরের কিতাবসমূহে কেবল সাহীহ হাদীসই রয়েছে। এ স্তরের কিতাব মাত্র তিনটি ঃ অওয়াতা ইয়া মালিক, বুখারী শরীফ ও মুসলিম শরীফ । সকল হাদীস বিশেষজ্ঞ এ বিষয়ে একমত যে, এ তিনটি কিতাবের সমস্ত হাদীসই নিশ্চিতরূপে সহীহ । দ্বিতীয় স্তর এ স্তরের কিতাবসমূহ প্রথম স্তরের খুব কাছাকাছি। এ স্তরের কিতাবে সাধারণতঃ সহীহ ও হাসান হাদীসই রয়েছে। যঈফ হাদীস এতে খুব কমই আছে । নাসাঈ শরীফ, আবূ দাউদ শরীফ ও তিরমিযী শরীফ এ স্তরেরই কিতাব । সুনান দারিমী, সুনান ইব্ন মাজা এবং শাহ ওয়ালী উল্লাহ (র)-এর মতে মুসনাদ ইমাম আহমদকেও এ স্তরে শামিল করা যেতে পারে। এই দুই স্তরের কিতাবের উপরই সকল মাযহাবের ফকীহ্গণ নির্ভর করে থাকেন। তৃতীয় স্তর এ স্তরের কিতাবে সহীহ, হাসান, যঈফ, মা'রফ ও মুনকার সকল প্রকারের হাদীসই রয়েছে। মুসনাদ আবী ইয়া‘লা, মুসনাদ আবদুর রায্যাক, বায়হাকী, তাহাবী ও তাবারানী (র)-এর কিতাবসমূহ এ স্তরেরই অন্তৰ্ভুক্ত ৷ চতুৰ্থ স্তর হাদীস বিশেষজ্ঞগণের বাছাই ব্যতীত এ সকল কিতাবের হাদীস গ্রহণ করা হয় না। এ স্তরের কিতাবসমূহে সাধারণতঃ যঈফ হাদীসই রয়েছে। ইব্ন হিব্বানের কিতাবুয যুআফা, ইবনুল-আছীরের কামিল ও খতীব বাগদাদী, আবূ নুআয়ম-এর কিতাবসমূহ এই স্তরের কিতাব । পঞ্চম স্তর উপরিউক্ত স্তরে যে সকল কিতাবের স্থান নাই সে সকল কিতাবই এ স্তরের কিতাব । সহীহায়নের বাইরেও সহীহ হাদীস রয়েছে বুখারী ও মুসলিম শরীফ সহীহ হাদীসের কিতাব । কিন্তু সমস্ত সহীহ হাদীসই যে বুখারী ও মুসলিমে রয়েছে তা নয়। ইমাম বুখারী (র) বলেছেন ঃ ‘আমি আমার এ কিতাবে সহীহ ব্যতীত কোন হাদীসকে স্থান দেই নাই এবং বহু সহীহ হাদীসকে আমি বাদও দিয়েছি ।' এইরূপে ইমাম মুসলিম (র) বলেন $ ‘আমি এ কথা বলি না যে, এর বাইরে যে সকল হাদীস রয়েছে সেগুলি সমস্ত যঈফ ৷’ কাজেই এ দুই কিতাবের বাইরেও সহীহ হাদীস ও সহীহ কিতাব রয়েছে। শায়খ আবদুল হক মুহাদ্দিস দেহলবীর (র) মতে সিহাহ সিত্তাহ, মুওয়াত্তা ইমাম মালিক ও সুনান দারিমী ব্যতীত নিম্নোক্ত কিতাবসমূহও সহীহ (যদিও বুখারী ও মুসলিমের পর্যায়ের নয়)। "১. সহীহ ইব্ন খুযায়মা_আবূ আবদুল্লাহ্ মুহাম্মদ ইব্ন ইসহাক (৩১১ হি.)
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।