ইসলামিক প্রকাশনী হাদিস বই — বুখারি শরিফ খন্ড ১
/ ৩০৪
📝 লেখা 📖 পিডিএফ

http://QuranerAlo.com সালাত অধ্যায় ২০১ উত্তরে বললেন ঃ হা । তারপর আসমান খোলা হলে আমরা প্রথম আসমানে উঠলাম । সেখানে দেখলাম, এক লোক বসে আছেন এবং অনেকগুলো মানুষের আকৃতি তার ডান পাশে রয়েছে এবং অনেকগুলো মানুষের আকৃতি বাম পাশেও রয়েছে যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন, হাসছেন আর যখন বা দিকে তাকাচ্ছেন, কাদছেন। তিনি বললেন £ খোশ আমদেদ, হে পুণ্যবান নবী! হে নেক সন্তান! আমি জিবরীল (‘আ)-কে জিজ্ঞাসা করলাম £ ইনি কে? তিনি বললেন £ঃ ইনি আদম (‘আ)। আর তার ডানে ও বায়ে তার সন্তানদের রূহ । ডান দিকের লোকেরা জান্নাতী আর বা দিকের লোকেরা জাহান্নামী । এজন্য তিনি ডান দিকে তাকালে হাসেন আর বা দিকে তাকালে কাঁদেন। তারপরে জিব্রীল. (‘আ) আমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন সেখানে উঠে রক্ষককে বললেন ঃ দরযা খোল । তখন রক্ষক প্রথম আসমানের রক্ষকের অনুরূপ প্রশ্ব করলেন। তারপর দরযা খুলে দিলেন। আনাস (রা) বলেন £ঃ এরপর আবু যার্‌ বলেন ঃ তিনি (নবী হুঃ ) আসমানসমূহে আদম (‘আ), ইদরীস (‘আ), মূসা (“আ), ‘ঈসা (‘আ) ও ইব্রাহীম (“আ)-কে পেলেন। আবু যার্‌ (রা) তীদের অবস্থান নির্দিষ্টভাবে বলেন নি। কেবল এতটুকু বলেছেন যে, নবী হ্রক্্র আদম (‘আ)-কে প্রথম আসমানে এবং ইব্রাহীম (‘আ)-কে ষষ্ঠ আসমানে পেয়েছেন। আনাস (রা) বলেন $ যখন জিব্রীল (“আ) নবী হ্চ্ -কে ইদরীস (“আ)-এর পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন ইদরীস (‘আ) বললেন ৪ খোশ আমদেদ! পুণ্যবান নবী এবং নেক ভাই! আমি জিজ্ঞাসা করলাম ঃ ইনি কে? জিব্রীল (‘আ) বললেন £ ইনি ইদরীস (‘আ)। তারপর আমি মূসা (‘আ)-এর নিকট দিয়ে যাচ্ছিলাম । তিনি বললেন £ঃ খোশ আমদেদ ! পুণ্যবান নবী ও নেক ভাই । আমি বললাম $ ইনি কে? জিব্রীল (‘আ) বললেন $ মূসা (‘আ)। তারপর আমি ঈসা (“আ)-এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেন £ খোশ আমদেদ ! পুণ্যবান নবী এবং নেক ভাই ! আমি জিজ্ঞাসা করলাম ইনি কে? জিব্রীল (*আ) বললেন ঃ ইনি ঈসা (‘আ)। তারপর ইবরাহীম (“আ)-এর নিকট দিয়ে যাচ্ছিলাম । তিনি বললেন £ খোশ আমদেদ ! পুণ্যবান নবী ও নেক সন্তান! আমি জিজ্ঞাসা করলাম £ ইনি কে? জিব্রীল (‘আ) বললেন $ ইনি ইব্রাহীম (‘আ)। ইব্ন শিহাব (র) বলেন যে, ইব্ন হাষ্ম- আমাকে খবর দিয়েছেন ইব্‌ন ‘আব্বাস ও আবু হাববা আনসারী (র) উভয়ে বলেন ঃ নবী শরল্ঃ বলেছেন ঃ তারপর আমাকে আরো উপরে উঠানো হ'ল, আমি এমন এক সমতল স্থানে উপনীত হলাম, যেখান থেকে কলমের লেখার শব্দ শুনতে পেলাম । ইব্‌ন হাযম (র) ও আনাস ইব্ন মালিক (রা) বলেন £ নবী হচ্ছ বলেছেন £ তারপর আল্লাহ তা'আলা আমার উন্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরয করে দিলেন। আমি এ নিয়ে প্রত্যাবর্তনকালে যখন মূসা (‘আ)-এর নিকট দিয়ে যাচ্ছিলাম, তখন মূসা (“‘আ) বললেন £ আপনার উন্মতের উপর আল্লাহ কী ফরয করেছেন? আমি বললাম $ পঞ্চাশ ওয়াকূত সালাত ফরয করেছেন। তিনি বললেন £ আপনি আপনার রবের কাছে ফিরে যান, কারণ আপনার উম্মত তা আদায় করতে সক্ষম হবেনা। আমি ফিরে গেলাম ৷ আল্লাহ পাক কিছু অংশ কমিয়ে দিলেন। আমি মূসা (‘আ)-এর কাছে আবার গেলাম আর বললাম £ কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেন £ আপনি আবার আপনার রবের কাছে যান। - কারণ আপনার উন্মত এও আদায় করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলাম। তখন আরো কিছু অংশ কমিয়ে দেওয়া হলো। আবারও মূসা (‘আ)-এর কাছে গেলাম, এবারও তিনি বললেন £ আপনি আবার আপনার রবের কাছে যান । কারণ আপনার উম্মত এও আদায় করতে সক্ষম হবে না। তখন আমি আবার গেলাম, তখন আল্লাহ বললেন $ এই পীচই (সওয়াবের দিক দিয়ে) পঞ্চাশ (গণ্য হবে)। আমার কথার কোন বুখারী শরীফ (১/২৬

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।