http://QuranerAlo.com ১৯২ বুখারী শরীফ . মাটি নাও (তায়াম্মুম কর), এটাই তোমার জন্য যথেষ্ট । নবী ইল পুনরায় সফর শুরু করলেন । লোকেরা তাকে পিপাসার কষ্ট জানালো । তিনি অবতরণ করলেন, তারপর অমুক ব্যক্তিকে ডাকলেন। (রাবী) আবূ রাজা' (র) তার নাম উল্লেখ করেছিলেন কিন্তু ‘আওফ (র) তা ভুলে গিয়েছেন। তিনি ‘আলী (রা)-কেও ডাকলেন । তারপর উভয়কেই পানি খুঁজে আনতে বললেন তারা পানির খৌজে বের হলেন। তারা পথে এক মহিলাকে দুই মশক পানি উটের উপর করে নিতে দেখলেন। তারা তাকে জিজ্ঞাসা করলেন $ পানি কোথায় ? সে বললো ঃ গতকাল এ সময়ে আমি পানির নিকটে ছিলাম । আমার গোত্র পেছনে রয়ে গেছে। তারা বললেন $ এখন আমাদের সঙ্গে চলো। সে বললো £ কোথায় ? তারা বললেন ঃ$ রাসূলুল্লাহ =-এর নিকট । সে বললো £$ সেই লোকটির কাছে যাকে সাবি‘ (ধর্ম পরিবর্তনকারী) বলা হয়? তারা বললেন $ হা, তোমরা যাকে এই বলে থাক। আচ্ছা, এখন চল । তারা তাকে নিয়ে রাসূলুল্লাহ ==্-এর কাছে এলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন । হমরান (রা) বলেন £ লোকেরা স্ত্্রীলোকটিকে তার উট থেকে নামালেন ৷ তারপর নবী#্ছঞ্জ একটি পাত্র আনতে বললেন এবং উভয় মশকের মুখ খুলে তাতে পানি ঢাললেন এবং সেগুলোর মুখ বন্ধ করে দিলেন। তারপর সে মশকের নীচের মুখ খুলে দিয়ে লোকদের মধ্যে পানি পান করার ও জন্তু-জানোয়ারকে পানি পান করানোর ঘোষণা দিয়ে দিলেন। তাদের মধ্যে যার ইচ্ছা পানি পান করলেন ও জন্তুকে পান করালেন। অবশেষে যে ব্যক্তির গোসলের দরকার ছিল, তাকেও এক পাত্র পানি দিয়ে নবী ল্ক্ বললেন £ এ পানি নিয়ে যাও এবং গোসল সার । এঁ মহিলা দাড়িয়ে দেখছিলো যে, তার পানি নিয়ে কী করা হচ্ছে। আল্লাহ্র কসম! যখন তার থেকে পানি নেয়া শেষ হ’ল তখন আমাদের মনে হ'ল, মশকণগুলো পূর্বাপেক্ষা অধিক ভর্তি । তারপর নবী ন বললেন $ মহিলার জন্যে কিছু একত্র কর । লোকেরা মহিলার জন্যে আজওয়া (বিশেষ খেজুর), আটা ও ছাতু এনে একত্র করলেন। যখন তারা উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যসামগ্রী জমা করলেন, তখন তা একটা কাপড়ে বেঁধে মহিলাকে উটের উপর সওয়ার করালেন এবং তার সামনে কাপড়ে বীধা গীঠরিটি রেখে দিলেন। রাসূলুল্লাহ নঞ্ঃ বললেন $ তুমি জান যে, আমরা তোমার পানি মোটেই কম করিনি ; বরং আল্লাহ তা‘আলাই আমাদের পানি পান করিয়েছেন। এরপর সে তার পরিজনের কাছে ফিরে গেল ৷ তার বেশ দেরী হয়েছিল । পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করলো, হে অমুক ! তোমার এত দেরী হল কেন? উত্তরে সে বলল ঃ একটা আশ্চর্যজনক ঘটনা! দু'জন লোকের সাথে আমার দেখা হয়েছিল । তারা আমাকে সেই লোকটির কাছে নিয়ে গিয়েছিল, যাকে সাবি‘ বলা হয়। আর সেখানে সে এ সব করল । এ বলে সে মধ্যমা ও তর্জনী আঙুল দিয়ে আসমান ও যমীনের দিকে ইশারা করে বলল, আল্লাহ্র কসম ! সে এ দু'টির মধ্যে সবচাইতে বড় জাদুকর, নয় তো সে বাস্তবিকই আল্লাহ্র রাসূল । এ ঘটনার পর মুসলিমরা এঁ মহিলার গোত্রের আশপাশের মুশরিকদের উপর হামলা করতেন কিন্তু মহিলার সাথে সম্পর্কযুক্ত গোত্রের কোন ক্ষতি করতেন না। একদিন মহিলা নিজের গোত্রকে বলল £ আমার মনে হয়, তারা ইচ্ছা করে তোমাদের নিষ্কৃতি দিচ্ছে। এ সব দেখে কি তোমরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে না? তারা সবাই মহিলাটির কথা মেনে নিল এবং ইসলামে দাখিল হয়ে গেল । আবু ‘আবদুল্লাহ (র) বলেন ৪ ৬০ শব্দের অর্থ নিজের দীন ছেড়ে অন্যের দীন গ্রহণ করা। আবুল ‘আলিয়া (র) বলেন £ U০ হচ্ছে আহলে কিতাবের একটা দল, যারা যবূর কিতাব পড়ে থাকে। >! শব্দের অর্থ ঝুঁকে পড়া। ১.সূর ইউসুফের ৩৩ নং আয়াতে এ এসেছে।
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।