http://QuranerAlo.com হিসাবে হাদীসকে প্রাথমিক পর্যায়ে তিন শ্রেণীতে ভাগ করা যায় £ কাওলী হাদীস, ফে'লী হাদীস ও তাকরীরী হদীস। _" প্রথমত, কোন বিষয়ে রাসূলুল্লাহ্ (সা) যা বলেছেন, অর্থাৎ যে হাদীসে তার কোন কথা বিধৃত হয়েছে তাকে কাও কাওলী (বাগী সম্পর্কিত) হাদীস বলা হয়। দ্বিতীয়ত, মহানবী (সা)-এর কাজকর্ম, চরিত্র ও আচার- আচরণের ভেতর দিয়েই ইসলামের যাবতীয় বিধি-বিধান ও রীতিনীতি পরিক্ষুট হয়েছে। অতএব যে হাদীসে ee acme mmm তাঁর কোন কাজের বিবরণ উল্লিখিত হয়েছে তাকে ফেলী (কর্ম সম্পর্কিত) হাদীস বলা হয়। তৃতীয়ত, সাহাবীগণের যে সব কথা বা কাজ নবী করীম (সা)-এর অনুমোদন ও সমর্থনপ্রাপ্ত হয়েছে, সে ধরনের কোন কথা বা কাজের বিবরণ হতেও শরী'আতের দৃষ্টিভঙ্গি জানা যায় । অতএব যে হাদীসে এ ধরনের কোন ঘটনার বা কাজের উল্লেখ পাওয়া যায় তাকে তাকরীরী (সমর্থনমূলক) হাদীস বলে। হাদীসের অপর নাম সুন্নাহ্ (2:.--) । সুন্নাত শব্দের অর্থ চলার পথ, কর্মের নীতি ও পদ্ধতি । যে পন্থা ও রীতি নবী করীম (সা) অবলম্বন করতেন তাকে সুন্নাত বলা হয়। অন্য কথায় রাসূলুল্লাহ্ (সা) প্রচারিত ENED SA Ls dl HLL Sela Ds (১০ 5+) বলতে এই কালা করা হয় তা বোঝায়, বেমন সুন্নাত সালাত । হাদীসকে অকন ভাষায় খবর (১-5) (az ১)-ও বলা হয়। তবে খবর ও ইতিহাস উভয়টিকেই বোঝায় । আসার (১1) শব্দটিও কখনও কখনও রাসূলুল্লাহ্ (সা)-এর হাদীস নির্দেশ করে। কিন্তু অনেকেই হাদীস ও আসার-এর মধ্যে কিছু পার্থক্য করে থাকেন । তীদের মতে সাহাবীগণ থেকে শরী‘আত সম্পর্কে যা কিছু উদ্ধৃত হয়েছে হয়েছে তাকে আসার বলে। তবে এ ব্যাপারে স্বাই একমত যে, শরী'আত সম্পর্কে সাহাবীগণ্ের নিজস্ব ভাবে কোন বিধান দেওয়ার প্রশ্নই উঠে না। কাজেই এ ব্যাপারে তাঁদের উদ্ধৃতিসমূহ মুলত রাসূলুল্লাহ্ (সা)-এর উদ্ধৃতি । কিন্তু কোন কারণে শুরুতে তারা রাসূলুল্লাহ্ (সা)-এর নাম উল্লেখ করেন নি। উসূলে হাদীসের পরিভাষায় এসব আসারকে বলা হয় ‘মাওকূফ হাদীস’ ৷ ইলমে হাদীসের কতিপয় পরিভাষা সাহাবী (2.2০): যে ব্যক্তি ঈমানের সঙ্গে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সাহচর্য লাভ করেছেন বা তাকে দেখেছেন ও তাঁর একটি হাদীস বর্ণনা করেছেন, অথবা জীবনে একবার তাকে দেখেছেন এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন তাকে রাসূলুল্লাহ্ (সা)-এর সাহাবী বলে । তাবিঈ (৮2): যিনি রাসূলুল্লাহ্ (সা)-এর কোন সাহাবীর নিকট হাদীস শিক্ষা করেছেন অথবা অন্ততপক্ষে তাঁকে দেখেছেন এবং মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেছেন তাকে তাবিঈ বলে। মুহাদ্দিস (৩,১): যে ব্যক্তি হাদীস চর্চা করেন এবং বনু সংখ্যক হাদীসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন তাকে মুহাদ্দিস বলে। শায়খ (25): হাদীসের শিক্ষাদাতা রাবীকে শায়খ বলে । শায়খায়ন (৯44) : সাহাবীগণের মধ্যে আবু বকর ও উমর (রা)-কে একত্রে শায়খায়ন বলা হয়।
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।