ইসলামিক প্রকাশনী হাদিস বই — বুখারি শরিফ খন্ড ১
/ ৩০৪
📝 লেখা 📖 পিডিএফ

http://QuranerAlo.com ৮৬ বুখারী শরীফ করছেন, আমরা যখন পাথরের পাশে বিশ্রাম করছিলাম, তখন আমি মাছের কথা ভুলে গিয়েছি?’ মূসা (আ) বললেন, ‘আমরা তো সেই স্থানটিই খুঁজছিলাম ।' তারপর তারা তীদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। তারা সেই পাথরের কাছে পৌছে, কাপড়ে আবৃত (বর্ণনাকারী বলেন,) কাপড় মুড়ি দেওয়া এক ব্যক্তিকে দেখতে পেলেন। মূসা (আ) তাকে সালাম দিলেন। তখন খাযির বললেন, এ দেশে সালাম কোথা থেকে এল! তিনি বললেন, ‘আমি মূসা ৷’ খাযির জিজ্ঞাসা করলেন, ‘বনী ইসরাঈলের মূসা (আ)?' তিনি বললেন, হ্যা । তিনি আরো বললেন, “আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এ শর্তে যে, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে, তা থেকে আমাকে শিক্ষা দিবেন?’ খাযির বললেন, “তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না। হে মূসা (আ)! আল্লাহ্র ইল্‌মের মধ্যে আমি এমন এক ইলম নিয়ে আছি যা তিনি আমাকেই শিক্ষা দিয়েছেন, যা তুমি জান না। আর তুমি এমন ইলমের অধিকারী, যা আল্লাহ তোমাকেই শিক্ষা দিয়েছেন, তা আমি জানি না” “মূসা (আ) বললেন, “আল্লাহ্‌ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার আদেশ অমান্য করব না। তারপর তারা দুজন সমুদ্র তীর দিয়ে চলতে লাগলেন, তাদের কোন নৌকা ছিল না । ইতিমধ্যে তাদের কাছ দিয়ে একটি নৌকা যাচ্ছিল । তারা নৌকাওয়ালাদের সঙ্গে তাদের আরোহণ করিয়ে নেওয়ার কথা বললেন। তারা খাযিরকে চিনতে পারল এবং ভাড়া ব্যতিরেকে তাদের নৌকায় তুলে নিল । তখন একটি চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে দুই-একবার সমুদ্রে তার ঠোঁট মারল। খাযির বললেন, ‘হে মূসা (আ)! আমার ইলম এবং তোমার ইল্ম (সব মিলেও) আল্লাহর ইল্‌ম থেকে সমুদ্র থেকে চড়ুই পাখির ঠোটে যতটুকু পানি এসেছে ততটুকু পরিমাণও কমাতে পারবে না৷’ এরপর খাযির নৌকার তক্তাগুলির মধ্য থেকে একটি খুলে ফেললেন। মূসা (আ) বললেন, এরা আমাদের ভাড়া ছাড়া আরোহণ করিয়েছে, আর আপনি আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকায় ফাটল সৃষ্টি করলেন?’ খাযির বললেন, “আমি কি বলিনি যে, তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধরতে পারবে না?” মূসা (আ) বললেন, ‘আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোরতা অবলম্বন করবেন না৷’ বর্ণনাকারী বলেন, ইহা মূসা (আ)-এর প্রথমবারের ভুল । তারপর তাঁরা উভয়ে (নৌকা থেকে নেমে) চলতে লাগলেন। (পথে) একটি বালক অন্যান্য বালকের সাথে খেলছিল। খাযির তার মাথার উপর দিক দিয়ে ধরলেন এবং হাত দিয়ে তার মাথা ছিদ্র করে ফেললেন। মুসা (আ) বললেন, ‘আপনি কি একটি নিষ্পাপ জীবন নাশ করলেন কোন হত্যার অপরাধ ছাড়াই?’ খাযির বললেন “আমি কি তোমাকে বলিনি যে, তুমি আমার সঙ্গে কখনো ধৈর্য ধরতে পারবে না ?” ইব্‌ন *উয়ায়না (র) বলেন, এটা ছিল পূর্বের চেয়ে বেশী জোরালো। তারপর আবারো চলতে লাগলেন; চলতে চলতে তারা এক গ্রামের অধিবাসীদের কাছে পৌছে তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারী করতে অস্বীকার করল । তারপর সেখানে তীরা এক পতনোন্যুখ প্রাচীর দেখতে পেলেন । খাযির তীর হাত দিয়ে সেটি খাড়া করে দিলেন। মূসা (আ) বললেন, ‘আপনি ইচ্ছে করলে এর জন্য পারিশ্রমিক গহণ করতে পারতেন ৷’ তিনি বললেন, ‘এখানেই তোমার আর আমার মধ্যে সম্পর্কের অবসান ৷' নবী লুল বলেন £ আল্লাহ তা'আলা মূসার ওপর রহম করুন। আমাদের কতই না মনোবাঞ্ছা পূর্ণ হতো যদি তিনি সবর করতেন, তাহলে আমাদের কাছে তাদের আরো ঘটনাবলী বর্ণনা করা হতো। মুহাম্মদ ইব্‌ন ইউসুফ আলী ইবৃন খাশরাম সুফিয়ান ইব্‌ন উয়ায়না (র) এ হাদীসটি বিশদভাবে বর্ণনা করেন।

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।