http://IslamiBoi.wordpress.com ৭২ আবু দাউদ শরীফ ব্যক্তি কে? তারা (সাহাবিগণ) বলেন ঃ ইনি মুগীরা ইব্ন শো'বা। তখন ‘উরওয়া বলে ৪ ওহে ধোকাবায! আমি কি তোমার ধোকাবাযী করে অংগীকার ভংগের ব্যাপারে সন্ধি করে দিতে চেষ্টা করিনি? (আর ব্যাপার এই ছিল যে) মুগীরা অন্ধকার যুগে কয়েকজন ব্যক্তিকে তার সাথী হিসাবে নেন, পরে তিনি তাদের হত্যা করে তাদের ধন-সম্পদ নিয়ে নেন। অতঃপর তিনি নবী শুই -এর নিকট হাযির হয়ে ইসলাম কবুল করেন। তখন নবী শুুহুহর বলেন £ঃ আমি তো তোমার ইসলাম গ্রহণ করাকে কবুল করলাম, কিন্তু ধন-সম্পদ যা ধোকাবাধীর দ্বারা অর্জন করেছ, এতে আমাদের কোন প্রয়োজন নেই । অতঃপর [মিসওয়ার (রা.)] হাদীছটির শেষ পর্যন্ত বর্ণনা করেন। অবশেষে নবী শ্রহ্ুন ‘আলী (রা.)-কে বলেন ৪ লিখ, এ হলো এঁ সন্ধিপত্র, যার ভিত্তিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ শহর এবং কুরায়শরা সন্ধি করছে। অতঃপর মুসাওবের (রা.) পূর্ণ ঘটনা বর্ণনা করেন। আলোচনাকালে সুহায়ল বলেন £ যদি আমাদের কেহ আপনার নিকট আপনার দীন গ্রহণ করে গমন করে, তবে আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। সন্ধিপত্ৰ লেখা লেখির কাজ সমাপ্ত হলে নবী শ্রহ্নন্র বলেন £ তোমরা উঠ, তোমাদের পশুগুলোকে কুরবানী কর এবং তোমাদের মাথা মুড়িয়ে ফেল । এ সময় কয়েকজন মহিলা ইসলাম গ্রহণ করে হিজরত করে (মুসলমানদের কাছে) চলে আসেন, যাদের ফিরিয়ে দিতে আল্লাহ্ নিষেধ করেন এবং তাদের দেন-মোহর (যা তারা তাদের স্বামীদের থেকে নিয়েছিল, তা) ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন। অতঃপর তিনি শ্রন্বব মদীনায় ফিরে আসেন । এ সময় তার নিকট আবু বাসীর নামক জনৈক কুরায়শ আসে কুরায়শরা তাকে ফিরিয়ে নেওয়ার জন্য লোক পাঠায়। তখন তিনি হু: তাকে তাদের দু-ব্যক্তির হাতে সমর্পণ করেন। তারা উভয়ে তাকে নিয়ে (মদীনা থেকে) বের হয়, এমনকি যখন তারা যুল-হুলায়ফা নামক স্থানে পৌছে, তখন তারা তাদের খেজুর খাওয়ার জন্য সেখানে অবতরণ করে। তখন আবু বাসীরের তাদের দু'জনের একজনকে বলেন $ ওহে অমুক, আল্লাহ্র শপথ! আমার নিকট তোমার তরবারিখানা বেশ উত্তম মনে হচ্ছে। তখন যে ব্যক্তি তার খাপ থেকে তা বের করে বলল ৪ আমি একে পরীক্ষা করেছি। তখন আবু বাসীর (রা.) বললেন £ ওটা আমাকে একটু দেখাও না। তখন সে ব্যক্তি আবূ বূসাইরের হাতে তা তুলে দেয়। তখন তিনি (তা দিয়ে) তাকে আঘাত করেন, ফলে সে মারা যায় । দ্বিতীয় ব্যক্তি পালিয়ে যায় এবং মদীনায় গিয়ে পৌছে এবং সে দৌড়ে মসজিদে নববীতে প্রবেশ করে। তখন নবী শ্রুগ্বন্ বলেন ৪ এই ব্যক্তি ভীত-সন্তরস্ত হয়ে পড়েছে। সে বলে £$ আল্লাহ্র শপথ! আমার সাথীকে তো হত্যা করা হয়েছে এবং আমিও অবশ্য নিহত হতাম (কিন্তু পালিয়ে বেঁচেছি)। এ সময় আবু বাসীর (রা.) সেখানে এসে হাযির হন এবং বলেন £ আল্লাহ্ তো আপনার যিশ্মাদারী পূর্ণ করে দিয়েছেন। কেননা, আপনি তো আমাকে (সন্ধির শর্তানুসারে) তাদের হাতে তুলে দিয়েছিলেন, পরে আল্লাহ্ আমাকে তাদের কবল হতে মুক্ত করেছেন। তখন নবী শুহহই বলেন £ঃ এই লোক তো যুদ্ধের উত্তেজনাদাতা, তার মায়ের প্রতি অভিসম্পাত ৷ যদি তার সাহায্যকারী কেউ থাকত! অতঃপর তিনি (আবূ বাসীর) যখন এ কথা শুনলেন, তখন তিনি বুঝতে পারলেন যে, তিনি হুহুহে তাকে আবার তাদের হাতে ফিরিয়ে দেবেন। তাই তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং সমুদ্র উপকূলে চলে যান। অতঃপর আবু জান্দাল (রা.)-ও পালিয়ে এসে আবূ বাসীর (রা.)-এর সাথে মিলিত হন। এভাবে তাদের একটি বড় দল সেখানে জমায়েত হয়।
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।