http://IslamiBoi.wordpress.com কিতাবুল খারাজ ২৪৭ নাজাতের আশায় এ হরমে বসবাস করত । এরপর সে যখন হরম থেকে বের হয়, তখন তাকে আযাবে গেরেফতার করে, যা তার কওমের উপর এ স্থানে আপতিত হয়েছিল ।> তাকে এ স্থানে দাফন করা হয়েছে। আর এর নিদর্শন হলো ঃ তার সাথে সোনার পাতও এখানে দাফন করা আছে। যদি তোমরা তার কবর খুঁড়ে ফেল, তবে তোমরা তা পেয়ে যাবে। এ খবর শুনে লোকেরা দৌড়িয়ে কবরের কাছে গেল এবং সোনার পাত বের করে নিল ।২ ১. তারা ভূমি কম্পে ধ্বংম হয়েছিল । ২. উপরোক্ত ঘটনাটি রাসূলুল্লাহ (সা)-এর জীবনের অন্যতম মু'জিযা ৷ হাযার বছরের পুরাতন খবর তিনি আল্লাহর নির্দেশে সঠিকভাবে বলে দেন। যার বাস্তবতা কবর খুঁড়ার পর প্রমাণিত হয়। এর স্বারা প্রমাণিত যে, যদি কোন কাফিরের কবরের মাঝে ধন-সম্পদ পোতা আছে বলে জানা যায়, তবে তা কবর খুঁড়ে বের করে নেওয়া যেতে পারে। অবশ্য ধারণার বশবর্তী হয়ে এরূপ করা যুক্তি-যুক্ত নয়। কেননা, আমরা জানিনা, কোন কবরের অবস্থা কিরূপ । এজন্য কবরের মালে মৃতের অবস্থা প্রচ্ছন্ন থাকতে দেওয়াই উচিত। বিশেষ করে কাফিরদের কবর, যাতে আযাব হওয়া অবশ্যম্ভাবী । অবশ্য বিশেষ প্রয়োজনে কাফিরদের কবর খুঁড়ে ফেলা বৈধ ।
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।